• হার্ট অ্যাটাক আসার আগে যে ৮টি সতর্ক সংকেত দেয় শরীর

    হার্ট অ্যাটাক আসার আগে যে ৮টি সতর্ক সংকেত দেয় শরীর

    আমরা প্রায়ই ভাবি হার্ট অ্যাটাক হঠাৎ করে ঘটে যায়। কিন্তু চিকিৎসকদের মতে, হৃৎপিণ্ড আসলে আগে থেকেই শরীরকে সতর্ক সংকেত পাঠায়। সমস্যা হলো এসব ইঙ্গিতকে আমরা সাধারণ অসুস্থতা ভেবে উপেক্ষা করি। অথচ সময়মতো ব্যবস্থা নিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।

    হার্ট অ্যাটাকের আগাম ৮টি সিগন্যাল

    .বুকে চাপ বা অস্বস্তি: ভারী লাগা, চাপ ধরা বা পুড়ে যাওয়ার মতো ব্যথা কয়েক মিনিট স্থায়ী হতে পারে অথবা বারবার ফিরে আসতে পারে।

    ব্যথা ছড়িয়ে পড়া: শুধু বুকে নয়, কাঁধ, বাহু, ঘাড়, চোয়াল, পিঠ বা উপরের পেটেও ব্যথা ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে বাঁ হাতে ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ।

    .শ্বাস নিতে কষ্ট: হঠাৎ হাঁপিয়ে যাওয়া বা বিশ্রামের সময়ও শ্বাসকষ্ট অনুভব করা হার্ট সমস্যার স্পষ্ট সংকেত।

    .ঠান্ডা ঘাম: স্বাভাবিক পরিবেশে অস্বাভাবিকভাবে ঘেমে যাওয়া, বিশেষ করে বুকে চাপ বা দুর্বলতার সঙ্গে হলে সতর্ক হতে হবে।

    .বমিভাব বা পেটের অস্বস্তি: অনেক সময় গ্যাস্ট্রিক ভেবে ভুল করা হয়, কিন্তু হার্ট অ্যাটাকের আগেও এই উপসর্গ দেখা দিতে পারে। নারীদের ক্ষেত্রে এটি বেশি ঘটে।

    .মাথা ঘোরা বা ঝিমঝিম লাগা: হঠাৎ মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা দিতে পারে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে।

    .অস্বাভাবিক ক্লান্তি: সামান্য কাজেই অতিরিক্ত ক্লান্তি বা হাঁপিয়ে যাওয়া হৃদরোগের সতর্কবার্তা হতে পারে।

    .হৃৎস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া: হঠাৎ হার্টবিট বেড়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে চলা, বিশেষ করে বুকে ব্যথার সঙ্গে হলে, এটি অবহেলা করা যাবে না।

    করণীয়

    .এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    .প্রয়োজনে অ্যাম্বুলেন্স ডাকুন বা নিকটস্থ হাসপাতালে যান।

    .ঘরে অ্যাসপিরিন থাকলে এবং অ্যালার্জি না থাকলে চিকিৎসকের নির্দেশে খাওয়া যেতে পারে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়।

    .নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, বিশেষ করে বয়স ৪০-এর বেশি হলে বা পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে।

    চিকিৎসকরা বলছেন, সময়মতো চিকিৎসা নিলে হার্ট অ্যাটাকের ঝুঁকি ও জটিলতা অনেকটাই কমানো যায়। তাই শরীরের দেওয়া সতর্ক সংকেতগুলো অবহেলা না করে সচেতন থাকাই জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়।

     

  • প্রেমিকাকে জড়িয়ে ধরে বাইকের উপরই কাজ করলেন যুবক, লিংকসহ

    প্রেমিকাকে জড়িয়ে ধরে বাইকের উপরই কাজ করলেন যুবক, লিংকসহ

    ভালোবাসার প্রকাশ ও আবেগ ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন রকম হয়। ভালোবাসার সম্পর্কে আবেগ বেশ গুরুত্বপূর্ণ, আবার এই আবেগ অনুভূতির প্রকাশ হতে হয় গোপনে, কেউ কদাচিৎ তা দেখে ফেললে ভীষণ সমালোচনার মুখে পড়েতে হয়।

    তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশে। সেখানে চলন্ত মোটরসাইকেলে প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ।

    সংবাদমাধ্যম বলছে, প্রেমিকাকে কোলে নিয়ে প্রেমিকের বাইক চালানোর ওই ভাইরাল ভিডিওটি বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্ট রোডে ধারণ করা হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমিকাকে কোলে নিয়ে বাইক চালাচ্ছে প্রেমিক যুবকটি। অর্থাৎ প্রেমিক-প্রেমিকা মুখোমুখি।

    চলন্ত বাইকে তেল ট্যাংকের ওপরে উল্টো হয়ে বসে প্রেমিককে আলিঙ্গন করে আছে প্রেমিকা। ভিডিও ফুটেজে মেয়েটিকে কলেজ ড্রেস পরে থাকতে দেখা যায়। ভাইরাল এই ভিডিওটি তৃতীয় কোনও ব্যক্তি তোলেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

    সংবাদমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা দেখে তৎপর হয় পুলিশ। মূলত এরপরই ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিডিওতে যে যুবতীকে বাইকের তেল ট্যাংকে উল্টো হয়ে প্রেমিককে জড়িয়ে ধরে বসে থাকতে দেখা যাচ্ছে, তার নাম কে শৈলজা। বয়স ১৯ বছর। আর বাইকচালক অর্থাৎ প্রেমিকের নাম অজয় কুমার। তার বয়স ২২ বছর।

    অবহেলার মাধ্যমে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ওই প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগেই শৈলজা ও অজয় কুমারকে পুলিশ গ্রেপ্তার করে।

    মূলত অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে মোটর ভেহিকেল আইনের ৩৩৬, ২৭৯, ১২৯, ১৩২ ধারায় পুলিশ মামলা নথিভুক্ত করে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় বাইকটিও জব্দ করেছে পুলিশ।

    এছাড়া বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার সিএইচ শ্রীকান্ত মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন।

    অবশ্য এই ধরনের ঘটনা ভারতে এটিই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে অনুরূপ একটি ঘটনায় দিল্লির এক দম্পতি চলন্ত বাইকে একে-অপরকে চুম্বন করার পর বেশ ঝামেলায় পড়েছিলেন।

    সেসময় ভাইরাল হওয়া ১৮-সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারী গাড়ির পেট্রোল ট্যাংকের ওপরে বসে থাকা অবস্থায় এক পুরুষকে জড়িয়ে ধরে আছেন। তারপরে তিনি তার ঘাড় চেপে ধরেন এবং তাকে চু;ম্ব;ন করেন।

    ঘটনার সময় তারা বেশ বেপরোয়াভাবে হেলমেট ছাড়াই রাজৌরি গার্ডেন-কীর্তি নগর ক্রসিংয়ের ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিল।

  • ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ?

    ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ?

    মাত্র কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী। এবার বিরল দৃশ্যপটে দেখা যাবে সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। গ্রহণ চলবে টানা ৪ ঘণ্টা ২৪ মিনিট, শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে।

    তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। এ গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা ও আফ্রিকার কিছু অঞ্চল থেকে।

    জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে সূর্যগ্রহণ ঘটে। এবারের সূর্যগ্রহণটি হবে আংশিক, অর্থাৎ চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে দেবে, ফলে পৃথিবীর একাংশ অন্ধকারাচ্ছন্ন হবে।

    বিশ্বজুড়ে অনেক জ্যোতির্বিজ্ঞানপ্রেমী এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় থাকলেও বাংলাদেশি দর্শকদের এবার কেবল খবর ও সম্প্রচারের মাধ্যমেই গ্রহণ উপভোগ করতে হবে।

     

  • ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

    ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

    রাজধানীতে একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডে এই ঘটনা ঘটে।

    তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগান এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

    কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস বলেন, প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় তাবাসসুমকে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন- দুই বছর আগে জামিউল হক ফারুকীর সঙ্গে বিয়ে হয় তাবাসসুমের। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গতরাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তাবাসসুম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।