Month: October 2025

  • নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার

    নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার

    দেশ পরিচালনার সুযোগ পেলে নারী ও মেয়েদের স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে বিএনপি তার সঙ্গী করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই স্বপ্নপূরণে ৬টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিএনপির ভবিষ্যৎ নীতিমালায় সেই সম্মান ও বিনিয়োগের ধারাবাহিকতা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
    শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।
    দৃঢ়বিশ্বাস, ঐতিহ্য ও প্রতিশ্রুতির শক্তি নিয়ে যে ৬টি অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমান প্রতিজ্ঞা করেছেন, সেগুলো হলো- নারী গৃহপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’, যাতে পরিবারগুলোর আসল ব্যক্তির হাতে সহায়তা ও প্রণোদনা পৌঁছে যায়। নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যবসায়িক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা, কারণ অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আপস নয়। মেয়েদের জন্য শক্তিশালী একাডেমিক ও কারিগরি শিক্ষার সুযোগ-যাতে গ্রাম বা শহর, যেখানেই হোক, প্রতিটি মেয়ে দক্ষতা অর্জন করে নিজের ভবিষ্যৎ গড়তে পারে। এছাড়া নীতিনির্ধারণে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি- রাজনীতি, প্রশাসন, নীতি প্রণয়নে নারীদের আসন নিশ্চিত করা। কারণ, নিরাপদ জাতি গঠনে এর বিকল্প নেই। মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা যাতে প্রতিটি মেয়ে নির্ভয়ে চলাফেরা করতে পারে, নিজের কথা বলতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং ভয়মুক্ত জীবনযাপন করতে পারে। পরিবার ও সামাজিক কল্যাণকে নীতির কেন্দ্রে রাখা-স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থানের ক্ষেত্রে নারী ও কন্যাশিশুদের ওপর বিশেষ নজর রাখা। প্রতিটি মেয়ে যে স্বপ্ন দেখে, তার সেই স্বপ্নপূরণের পথে রাষ্ট্রকে বিএনপি তার সঙ্গী করব, প্রতিবন্ধক নয় বলেও বাণীতে জানিয়েছেন তিনি।
    তারেক রহমান বলেন, আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে আসুন আমরা প্রত্যেক মেয়ের স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারকে উদযাপন করি। একজন কন্যাসন্তানের বাবা হিসাবে আমি জানি, মেয়েদের ক্ষমতায়ন শুধুই নীতির বিষয় নয়, বরং এটা একান্তই ব্যক্তিগত বিষয়। আমাদের বাংলাদেশের স্বপ্ন এমন এক দেশগড়া, যেখানে প্রতিটি মেয়ে সেই একই স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে, যা প্রতিটি অভিভাবক নিজের সন্তানের জন্য কামনা করেন।
    তিনি বলেন, বিএনপি সরকারের রয়েছে জীবন বদলে দেয়ার ঐতিহ্য এবং সুযোগ পেলে আমরা আরও অনেক কিছু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আমরা দেখেছি, কীভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি পোশাকশিল্পের বিকাশ ঘটিয়ে একে কেবল একটি শিল্প থেকে আশার প্রতীকে পরিণত করেছিলেন। লাখ লাখ নারী আনুষ্ঠানিক কর্মজীবনে প্রবেশ করেছিলেন, অর্জন করেছিলেন আয়, মর্যাদা ও স্বাধীনতা। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’। যার মূল লক্ষ্য ছিল দেশের নারী ও কন্যাশিশুদের জীবনের মানোন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা একটি অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হয়, কোনো বিশেষ সুবিধা হিসাবে নয়। উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষা বিনামূল্যে করা হয়, আর ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ ও ‘শিক্ষার জন্য নগদ সহায়তা’ কর্মসূচির মাধ্যমে লাখ লাখ মেয়ে স্কুলে থাকতে পেরেছে, যা বদলে দিয়েছে পরিবারের ভাগ্য, গড়ে তুলেছে শক্তিশালী নারীসমাজ এবং সৃষ্টি করেছে এক ক্ষমতায়িত নারী প্রজন্ম।
    এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তার পথপ্রদর্শিত ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’-এর মাধ্যমে ইতিহাসে প্রথমবার মাধ্যমিক শিক্ষায় লিঙ্গসমতা অর্জিত হয় এবং শিশুবিবাহের হার কমে আসে। এই প্রকল্পটি পরে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নের সফল মডেল হিসাবে স্বীকৃত হয় এবং বহু উন্নয়নশীল দেশে অনুসরণ করা হয়। এই পদক্ষেপগুলো দেখিয়েছে, সুশাসন যখন কন্যাশিশুর মর্যাদাকে সম্মান করে এবং তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে, তখন কীভাবে অসম্ভবকে সম্ভব করা যায়।
  • টানা ৩ ঘন্টা ধরে সহ-বা.স করতে গিয়ে হাসপাতালে দম্পতি

    টানা ৩ ঘন্টা ধরে সহ-বা.স করতে গিয়ে হাসপাতালে দম্পতি

    তিন ঘণ্টা ধরে উপভোগ করলেন চ’রম যৌ’নসুখ। আর তারপরই হাসপাতালে ভর্তি হতে হল ম’হিলাকে। সিয়াটেলের দম্পতি এরিক ও লিজা যৌ’ন,মি’লনে লি’প্ত হন। এক ঘণ্টা পর এরিক বিছানা থেকে নেমে কাজে যেতে চাইলেও নিজেকে তখনও সামলাতে পারেননি লিজা।

    লিজা বলেন, এক ঘণ্টা অ’র্গা,জম অনু,ভব করার পর আমি ওয়াইন খেয়ে চেষ্টা করছিলাম নিজেকে শান্ত করার। সবরকম চেষ্টা করেও ৩ ঘণ্টা,র আগে শান্ত হতে পারিনি।

    দু ঘণ্টা পরই তাঁকে হাসপাতালে নিয়ে যান এরিক। কিন্তু সেখানেও অন্তত এক ঘণ্টা লেগেছে তাঁর স্বাভাবিক অবস্থায় আসতে। সে’ক্স সেন্ট মি টু এর নামক একটি টেলিভিশন শো-য়ে নি,জেদের অ’ভিজ্ঞ,তার কথা জানান এরিক ও লিজা।

    নারী ভাড়াটিয়ার বেডরুম ও বাথরুমে গোপন ক্যামেরা! আর তাতেই গোপনে রেকর্ড হচ্ছিল সব। বাথরুম ও বেডরুমে লুকিয়ে রাখা ক্যামেরা দিয়েই সার্বক্ষণিক নজর রাখা হতো। কিন্তু একপর্যায়ে ভাড়াটিয়ার নজরে পড়ে গেল সেটি।

    অভিযুক্তের সন্দেহজনক আচরণই ফাঁস করে দিলো তার কুকীর্তি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিকের ৩০ বছর বয়সী ছেলেকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

    মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও টাইমস নাউ।

    সংবাদমাধ্যমটি বলছে, নারী ভাড়াটিয়ার ভাড়া নেওয়া এই অ্যাপার্টমেন্টে গোপন ক্যামেরা খুঁজে পাওয়ার এই ঘটনা বিভিন্ন শহরে একা বসবাসকারী নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। নারী ভাড়াটের অ্যাপার্টমেন্টে বেআইনিভাবে গোপন ক্যামেরা বসানোর দায়ে অ্যাপার্টমেন্টের মালিকের ছেলেকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

    পুলিশ জানায়, অভিযুক্তের নাম করণ। সে তিন মাস আগে ওই নারীর বেডরুম ও বাথরুমে গোপন ক্যামেরা বসিয়েছিল। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির শকরপুর এলাকায়।

    ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য দিল্লির শকারপুরে বাড়ি ভাড়া নিয়েছিলেন উত্তর প্রদেশের এক যুবতী। যে অ্যাপার্টমেন্টে ওই যুবতী থাকতেন, তার উপরের তলায় বাড়ি মালিকের স্ত্রী ও ছেলে থাকতেন। তাদের ভালো ব্যবহার, বন্ধুত্বপূর্ণ আচরণে ভরসা করেই ওই যুবতী বাড়ি যাওয়ার সময় চাবি দিয়ে গিয়েছিলেন।

    তবে উত্তর প্রদেশ থেকে ফেরার পরই ওই যুবতী হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। প্রথমে গুরুত্ব না দিলেও, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সন্দেহজনক গতিবিধি হতেই ‘লিঙ্কড ডিভাইস’ চেক করেন। সেখানে দেখেন— একটি অজানা ল্যাপটপের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ লিংক দেখাচ্ছে। সঙ্গে সঙ্গেই তিনি ল্যাপটপ থেকে লগ আউট করে দেন।

    এই ঘটনার পরই তার সন্দেহ হয় যে— কেউ নজর রাখছে। এরপর বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর নজরে আসে, বাথরুমে লাগানো লাইট বাল্বটি একটু ব্যাঁকা দেখাচ্ছে। খুলতেই দেখেন, ভেতরে ক্যামেরা। এক মুহূর্তও নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন যুবতী। পরে পুলিশ এসে ফের তল্লাশি চালায়। এবার যুবতীর বেডরুমের লাইট বাল্ব হোল্ডারের ভেতর থেকেও ক্যামেরা বের হয়।

    পুলিশ ওই যুবতীকে প্রশ্ন করে— তার অ্যাপার্টমেন্টে কাদের যাতায়াত ছিল। ভুক্তভোগী যুবতী জানান, প্রায়সময়ই তিনি বাড়ি মালিকের ঘরে চাবি দিয়ে যেতেন। এরপরই পুলিশ বাড়ি মালিকের ছেলেকে আটক করে।

    জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করেন, তিন মাস আগে যুবতী যখন বাড়ি গিয়েছিলেন, সেই সময় তার ঘরে ঢুকে বেডরুম ও বাথরুমে ক্যামেরা লাগিয়ে আসে সে। ক্যামেরাগুলোতে মেমরি কার্ডও ছিল। যখন মেমরি ফুল হয়ে যেত, তখন বিদ্যুতের কাজের নামে ওই অ্যাপার্টমেন্টে গিয়ে সেই রেকর্ডিং নিজের ল্যাপটপে ট্রান্সফার করে, ফাঁকা চিপ লাগিয়ে আসত।

    এই ঘটনায় পুলিশ অভিযুক্তের কাছ থেকে দুটি ল্যাপটপ উদ্ধার করেছে। এই ল্যাপটপের মধ্যে যুবতীর একাধিক নগ্ন ভিডিও পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সাধারণ পিঠের ব্যথা নাকি প্যানক্রিয়াটিক ক্যান্সার? যেভাবে চিনবেন সতর্ক সংকেত

    সাধারণ পিঠের ব্যথা নাকি প্যানক্রিয়াটিক ক্যান্সার? যেভাবে চিনবেন সতর্ক সংকেত

    বর্তমান সময়ে পিঠের ব্যথা শুধুমাত্র বৃদ্ধদের সমস্যা নয়। আজকাল এটি তরুণ ও মধ্যবয়সী অনেকেরই সাধারণ অভিযোগ। অনেকে এটিকে পেশীর চাপ, খারাপ ভঙ্গি বা দীর্ঘক্ষণ বসার ফলাফল হিসেবে উপেক্ষা করেন। তবে কখনও কখনও এটি শুধু পিঠের ব্যথা নয়, বরং আরও গভীর ও গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। সেই সাধারণ ব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে প্যানক্রিয়াটিক ক্যান্সারের মতো জীবন-ঝুঁকিপূর্ণ রোগ।

    পিঠের ব্যথা ও প্যানক্রিয়াটিক ক্যান্সারের সংযোগ

    সাধারণত পিঠের ব্যথা পেশীর চাপ, মেরুদণ্ডের ক্ষয় বা স্নায়ু সংকোচনের কারণে হয়। তবে বিরল ক্ষেত্রে, বিশেষত যখন অন্যান্য লক্ষণের সঙ্গে যুক্ত থাকে, তখন এটি গভীর রোগের ইঙ্গিত দিতে পারে। প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সূক্ষ্ম ও অস্পষ্ট হওয়ার কারণে অনেক সময় রোগ ধরা পড়ে না, ফলে রোগ যখন ধাপে ধাপে বাড়ে তখনই সমস্যার খবর আসে।

    প্যানক্রিয়াস শরীরের গভীরে, পেটের পেছনে ও মেরুদণ্ডের সামনে অবস্থিত। এর টিউমার বড় হলে কাছের স্নায়ুতে চাপ সৃষ্টি করতে পারে বা মেরুদণ্ডের নিকটবর্তী টিস্যুতে ছড়াতে পারে। এজন্য ব্যথা সাধারণত উপরের পেট থেকে শুরু হয়ে পিঠে ছড়ায়। প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রাথমিক লক্ষণ যেমন হালকা বমি, ক্ষুধা কমে যাওয়া, ক্লান্তি, হজমের সমস্যা ইত্যাদি সাধারণ সমস্যার সঙ্গে সহজেই মিলিয়ে নেওয়া যায়।

    সাধারণ পিঠের ব্যথা বনাম প্যানক্রিয়াটিক ক্যান্সারের সতর্ক সংকেত

    সাধারণ পিঠের ব্যথা প্রায়শই শারীরিক চাপ, খারাপ ভঙ্গি বা দীর্ঘক্ষণ বসার কারণে হয়। এটি বিশ্রাম, হালকা ব্যায়াম বা ফিজিওথেরাপিতে দ্রুত ভালো হয়ে যায়। অন্যদিকে প্যানক্রিয়াটিক ক্যান্সারে ব্যথা ধীরে ধীরে শুরু হয়, সপ্তাহ বা মাস ধরে বাড়তে থাকে এবং সাধারণ চিকিৎসায় তেমন উন্নতি হয় না।

    ব্যথার অবস্থান ও প্রকৃতি: সাধারণ ব্যথা সাধারণত নিচের পিঠ, মেরুদণ্ড বা পাশের দিকে সীমিত থাকে। প্যানক্রিয়াটিক ক্যান্সারে ব্যথা উপরের পেটে (পাঁজরের নিচে) শুরু হয়ে মধ্যপিঠ বা মেরুদণ্ডে ছড়ায়।

    চলাফেরার সঙ্গে সম্পর্ক: সাধারণ ব্যথা বোঁচকা, ভারী জিনিস তোলা বা ঘুরানোর সঙ্গে বাড়ে বা কমে। প্যানক্রিয়াটিক ক্যান্সারে শুয়ে থাকার সময় ব্যথা বাড়ে, বসার সময় কিছুটা কমতে পারে।

    অন্য লক্ষণ: সাধারণ ব্যথার সঙ্গে সাধারণত অন্যান্য শারীরিক লক্ষণ দেখা যায় না। প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে দেখা দিতে পারে ক্ষুধা কমে যাওয়া, ওজন কমা, হলদেটে চামড়া বা চোখ, গাঢ় মূত্র, ফ্যাকাশে বা তৈলাক্ত মল, নতুনভাবে ডায়াবেটিস, ক্লান্তি ইত্যাদি। যদি পিঠের ব্যথার সঙ্গে এই ধরনের লক্ষণ দেখা দেয়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

    প্যানক্রিয়াটিক ক্যান্সার কী?

    প্যানক্রিয়াস পেটের নীচের অংশের পেছনে অবস্থিত অঙ্গ। এটি হজমে সাহায্যকারী এঞ্জাইম ও শরীরে শর্করার মেটাবলিজম নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসরণ করে। প্যানক্রিয়াটিক ক্যান্সার প্রায়শই ধীরে ধীরে বড় হয়, দ্রুত ছড়ায় এবং প্রাথমিক পর্যায়ে লক্ষণ দেখা যায় না। রোগ নির্ণয় প্রাথমিকভাবে কঠিন, তবে রোগ ধরা পড়লে সার্জারি, কেমোথেরাপি ও সহায়ক চিকিৎসা সম্ভব।

    যদি এই লক্ষণগুলির মধ্যে একাধিক দেখা যায়, তবে স্ব-নির্ণয় করা ঠিক নয়। চিকিৎসকের সঙ্গে বিস্তারিত ইতিহাস শেয়ার করে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার সম্ভাবনা ও সাফল্যের হার অনেক ভালো থাকে।

    পিঠের ব্যথা সাধারণত স্বাভাবিক হলেও, এর সঙ্গে সতর্ক সংকেত দেখা দিলে তা অবহেলা করা যাবে না। প্যানক্রিয়াটিক ক্যান্সারের মতো গুরুতর অবস্থার প্রাথমিক চিহ্ন শনাক্ত করলে সময়মতো চিকিৎসা অনেক জীবন রক্ষা করতে পারে।

  • দিনে মাত্র ৩ ঘণ্টা কাজ! গুগল দিচ্ছে মাসে ৪০ হাজার টাকা ইনকামের সুযোগ

    দিনে মাত্র ৩ ঘণ্টা কাজ! গুগল দিচ্ছে মাসে ৪০ হাজার টাকা ইনকামের সুযোগ

    বর্তমান ডিজিটাল যুগে ঘরে বসে অনলাইনে আয় এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। বিশেষ করে ছাত্রছাত্রী, গৃহবধূ ও নতুন কর্মজীবী তরুণদের জন্য “Work From Home” এখন এক জনপ্রিয় কর্মপদ্ধতি। অনেকেই জানেন না—গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেই মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বৈধভাবে আয় করা সম্ভব।

    চলুন জেনে নেওয়া যাক, গুগলের কোন কোন মাধ্যমে ঘরে বসেই উপার্জনের সুযোগ রয়েছে 👇

    ১. Google AdSense — ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে আয়
    গুগল অ্যাডসেন্স হলো এমন একটি বিজ্ঞাপন পরিষেবা, যেখানে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করতে পারেন।
    যদি লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত কনটেন্ট তৈরি করেন, তাহলে সহজেই AdSense অনুমোদন পাওয়া যায়।
    ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে, বিজ্ঞাপনে ক্লিক বাড়বে—আয়ও তত বাড়বে। সঠিক SEO ব্যবহার ও ট্রাফিক বাড়ানোর কৌশল জানলে মাসে ৩০,০০০ টাকারও বেশি ইনকাম করা সম্ভব।

    ২. YouTube — ভিডিও বানিয়ে নিয়মিত ইনকাম
    ভিডিও তৈরি করতে ভালো লাগলে ইউটিউব হতে পারে সবচেয়ে বড় ইনকামের মাধ্যম।
    Cooking, Tech, Motivation, Education—যে বিষয়েই ভিডিও বানান না কেন, AdSense মনিটাইজেশনের মাধ্যমে টাকা আসে সরাসরি।
    চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘণ্টা ওয়াচটাইম পূরণ করলেই মনিটাইজেশন চালু হবে। এরপর মাসে ৩০,০০০ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব।

    ৩. Google Opinion Rewards — ছোট সার্ভে, ছোট ইনকাম
    এই অ্যাপে আপনি প্রতিদিন কিছু ছোট Survey পূরণ করে Google Play Credit বা নগদ অর্থ পেতে পারেন।
    প্রতিটি সার্ভেতে সময় লাগে মাত্র ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট। দিনে ২০-৩০ মিনিট সময় দিলেও এখানে ভালো পার্ট-টাইম ইনকাম সম্ভব।

    ৪. Freelancing — Google সার্চ করেই কাজ খুঁজুন
    Google সার্চের মাধ্যমেই আপনি Upwork, Fiverr, Freelancer বা PeoplePerHour-এর মতো সাইটে গিয়ে ফ্রিল্যান্সিং কাজ পেতে পারেন।
    Content Writing, Logo Design, SEO, Social Media Management কিংবা Data Entry—এইসব কাজ করে অনেকে মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন, প্রতিদিন মাত্র ২-৩ ঘণ্টা সময় দিয়ে।

    ৫. Google Drive ও Workspace — আউটসোর্সিং সার্ভিস দিন
    Google Drive ও Docs ব্যবহার করে আপনি ছোট কোম্পানির জন্য ডেটা এন্ট্রি, রিপোর্ট তৈরি বা ফাইল ম্যানেজমেন্ট সার্ভিস দিতে পারেন।
    রিমোট বা আউটসোর্সিং মডেলে অনেক প্রতিষ্ঠান এখন গুগল টুল ব্যবহার করে ঘরে বসেই কর্মী নিয়োগ দিচ্ছে।

    ৬. Google News ও Discover — কনটেন্ট তৈরি করেও আয়
    নিউজ সাইট বা ব্লগ পরিচালনা করে Google Discover থেকে অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। SEO এবং গুণগত কনটেন্ট থাকলে AdSense থেকেই মাসে ৩০-৫০ হাজার টাকা ইনকাম সম্ভব।

    ৭. Google Maps Local Guide — তথ্য দিয়ে পুরস্কার
    Google Maps-এ ছবি, রিভিউ ও লোকেশন আপডেট করে ‘Local Guide’ হিসেবে অবদান রাখলে গুগল আপনাকে পয়েন্ট ও রিওয়ার্ড দেয়। যদিও এটি সরাসরি অর্থ নয়, তবে ভবিষ্যতে গুগল পার্টনার প্রজেক্টে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

    ৮. Google কোর্স — ফ্রি ট্রেনিং নিয়ে অনলাইন ক্যারিয়ার
    Grow With Google, Coursera বা Google Career Certificates-এর মাধ্যমে কোর্স করলে আপনার স্কিল যাচাইযোগ্য হবে।
    এর মাধ্যমে Freelancing ও Remote Job-এর সুযোগও বাড়বে। অনেক কোর্স একেবারেই ফ্রি বা অল্প খরচে পাওয়া যায়।

    শেষ কথা: ইচ্ছা থাকলেই উপায় হয়
    গুগল এখন শুধুমাত্র সার্চ ইঞ্জিন নয়—এটি আয়, শিক্ষা ও উদ্যোক্তা হওয়ার এক বিশাল প্ল্যাটফর্ম। নিয়মিত সময় দিলে এবং দক্ষতা বাড়ালে, ঘরে বসেই মাসে ৩০-৪০ হাজার টাকা বৈধভাবে আয় করা এখন আর কঠিন কিছু নয়।