Category: সারাদেশ

সারাদেশ

  • অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ

    অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ

    জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। এতে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী এবং তার বাবা-মায়ের ওপর এই হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত তিনজন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বিনন্দপুর গ্রামে। আহতরা হলেন হান্নান মিয়াজী (৬৫), তার স্ত্রী জোহরা বেগম (৬০) এবং তাদের অন্তঃসত্ত্বা মেয়ে সুরমা আক্তার (২৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শাহ আলম মিয়াজির দুই ছেলে সৌরভ, শুভ প্রকাশ নাঈম ও তাদের মা শিরিনা বেগম মিলে এ হামলার ঘটনা ঘটান। তারা হান্নান মিয়াজির আপন ভাতিজা ও ভাবি।

    ভুক্তভোগী পরিবার জানায়, বিগত ২০২৩ সালের ৭ নভেম্বর হান্নান মিয়াজী তার ভাই শাহ আলম মিয়াজির কাছ থেকে ১৫ শতাংশ জমি সাব-কাবলা দলিলে ক্রয় করেন। মঙ্গলবার সকালে তিনি নিজ জমিতে হালচাষ ও ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হান্নান মিয়াজি ও তার স্ত্রীকে কুপিয়ে এবং বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় জমিতে ফেলে রেখে যান তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    হান্নান মিয়াজির ছেলে মো. নাবিল হোসেন জানান, বাড়িতে থাকেন না তিনি। কিন্তু তারা আমার বাবা, মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা বোনকে যেভাবে মেরেছে। মানুষ মানুষকে এমনভাবে মারতে পারে না। গুরুতর আহত হয়ে তারা আমার বাবা, মা এবং বোন এখন মৃত্যুশয্যায়। আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

     

    স্থানীয়রা জানান, এর আগেও এ জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। শাহ আলম মিয়াজির ছেলে ও পরিবার হান্নান মিয়াজির কাছে জমি ফেরত চাইতে থাকে। জমি ফেরত না দেওয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গত বছরের ১৭ ডিসেম্বর একই পরিবারের ওপর হামলা চালানো হয়েছিল।

    এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে একদিন পার হলেও এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

     

  • সুমাইয়া ও তার মায়ের মৃত্যুতে নতুন মোড়, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    সুমাইয়া ও তার মায়ের মৃত্যুতে নতুন মোড়, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীর ভাড়া বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    নিহত সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী এবং তার মা তাহমিন বেগম মৃত শামসুল হকের মেয়ে। তার স্বামী মৃত  নুরুল ইসলাম কুমিল্লার আদালতের সাবেক হিসাবরক্ষক ছিলেন। স্বামীর মৃত্যুর পর তাহমিন বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।

    জানা গেছে, প্রায় ৪ বছর আগে বাসাটি ভাড়া নেন সুমাইয়ার বাবা নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর মায়ের সঙ্গে ওই বাসায় থাকতেন সুমাইয়া। রোববার রাতে তার দুই ভাই ঢাকা থেকে বাসায় আসলে ঘরের দরজা খোলা দেখেন। প্রথমে তারা ধারণা করেন তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু দীর্ঘ সময়ে তাদের সাড়া-শব্দ না পেলে কাছে গিয়ে নিশ্চিত হন, তারা মৃত।

    প্রথমে তাদের মৃত্যুর ঘটনা নিয়ে ধোয়াশা তৈরি হলেও পরবর্তীতে পাশের স্কুলের সিসিটিভি ফুটেজ সামনে আসার পর নতুন দিকে মোড় নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে মাথায় টুপি ও পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। বেলা ১১টা ২২ মিনিটে তাকে একবার বের হতে দেখা যায়, তবে ১২ মিনিট পরই তিনি আবার ভেতরে ঢোকেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর বের হতে দেখা যায়নি। এরপর স্কুল বন্ধ হয়ে গেলে সিসিটিভি ক্যামেরাও বন্ধ হয়ে যায়। ফলে পরবর্তীতে তিনি কখন বের হয়েছেন তা ক্যামেরায় ধরা পড়েনি।

    বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজসহ সব আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত করা হচ্ছে। তবে, প্রাথমিক তদন্তে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে।

    তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। মেয়েটির গলায় একটি দাগ দেখা গেছে। আর মায়ের একটি চোখ রক্তাক্ত ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি।

     

  • ডাকসু নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

    ডাকসু নির্বাচন উপলক্ষে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে।

    এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

     

  • বাংলাদেশের আকাশে আজ ফুটবে রক্তিম চাঁদ, সঙ্গে দেখা যাবে দুই গ্রহও!

    বাংলাদেশের আকাশে আজ ফুটবে রক্তিম চাঁদ, সঙ্গে দেখা যাবে দুই গ্রহও!

    রাতেই শুরু হচ্ছে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণে রক্তলাল হয়ে উঠবে চাঁদ। আর রক্তিম চাঁদের পাশে স্পষ্ট হয়ে উঠবে উজ্জ্বল দুই গ্রহ।

    রোববার (৭ সেপ্টেম্বর) রাতেই শুরু হচ্ছে পূর্ণিমা। আর পূর্ণিমার এই চাঁদে লাগবে পূর্ণগ্রাস গ্রহণ।

    বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিট থেকে শুরু হবে মহাজাগতিক বিরল এই মুহূর্ত, যা স্থায়ী হবে পরদিন ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত।

    জানা গেছে, গ্রহণটি ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে বাংলাদেশে। গ্রহণের পূর্ণ পর্যায়ে রক্তিম আভায় ঢাকা থাকবে চাঁদ। রাত ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে পূর্ণগ্রাস গ্রহণটি চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত। দীর্ঘ ৮২ মিনিট বিশ্ববাসী রাতের আকাশে উপভোগ করতে পারবে ব্লাড মুনের মহাজাগতিক দৃশ্য। শুধু তাই নয়, রক্তিম চাঁদের সাথে দেখার সুযোগ হবে উজ্জ্বল ২ গ্রহকেও।

    বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিরল এ দৃশ্য সরাসরি উপভোগ করা যাবে বলে জানা গেছে। তবে, সবচেয়ে ভালোভাবে এ দৃশ্য উপভোগ করা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত অঞ্চলে।

     

    ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘ ৮২ মিনিট সময়কালে রক্তিম চাঁদের গা ঘেঁষে উজ্জ্বল হলুদ একটি বিন্দু দেখতে পাওয়া যাবে। এই হলুদ বিন্দুটিই হলো আমাদের সৌরজগতের শনি গ্রহ। টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহের বলয়ও স্পষ্ট দেখা যাবে।

    এছাড়া, রক্তিম চাঁদের পাশে হালকা নীল ও সবুজ মেশানো একটি বিন্দুও দেখার সুযোগ ঘটবে। এই নীল ও সবুজ মেশানো উজ্জ্বল বিন্দুই হলো আমাদের সৌরজগতের গ্রহ নেপচুন।

    রাতের আকাশে পূর্ণিমা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন বা রক্তিম চাঁদ, ২ গ্রহ-শনি ও নেপচুন একসঙ্গে দেখতে পারাটা বিরল ঘটনা। কারণ, পৃথিবীতে এমন মহাজাগতিক দৃশ্য সচরাচর ঘটে না। তাই দুর্লভ এ দৃশ্য দেখার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। আর সরাসরি এই দৃশ্য চোখে দেখার সুযোগ ঘটবে বিশ্বের প্রায় ৬০০ কোটি মানুষের। মেঘমুক্ত আকাশে মহাজাগতিক দৃশ্য স্পষ্ট দেখতে বাইনোকুলার, ছোট টেলিস্কোপ, স্মার্ট ফোন, ক্যামেরা ব্যবহার করতে পারেন।

    Copied from: https://rtvonline.com/

    opied from: https://rtvonline.com/

    Copied from: https://rtvonline.com/

    Copied from: https://rtvonline.com/