Category: সারাদেশ

সারাদেশ

  • ধর্ম অবমাননার অভিযোগে দিপু দাসকে হত্যার আগের চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

    ধর্ম অবমাননার অভিযোগে দিপু দাসকে হত্যার আগের চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

    ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়।

    বিজ্ঞাপন

    শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র‌্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন।

    এরই মধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন (৪৬)।

    ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ঘটনার সূত্রপাত হয় ৪টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে (দিপুকে) ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে (ফ্লোর ম্যানেজার) হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেননি সেজন্য পাইওনিয়ার কারখানার দুজনকে আমরা গ্রেপ্তার করেছি।

    এ সময় এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা বলেন, আমরা বারবার চেষ্টা করেছি, কাকে বলেছে, কী বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। আমার মনে হয়, উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখব। একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই আইনে কভার করে না এবং সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না।

    বিজ্ঞাপন

    মামলা যেহেতু থানায় হয়েছে, ফলে থানাই এই মামলা তদন্ত করবে। পাশাপাশি র‌্যাবের ‘ছায়া-তদন্তের’ কথাও জানান পরিচালক নাইমুল হাসান।

    আরও পড়ুন

    দিপু দাসকে পিটিয়ে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
    গ্রেপ্তার অন্য আটজন- তারেক হোসেন (১৯), লিমন সরকার, মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল। শেষ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

    র‌্যাব-১৪ এর পরিচালক নাঈমুল হাসান বলেন, এরা কেউ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

    এর আগে, গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অর্ধপোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

    এ ঘটনায় শুক্রবার বিকেলে দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।আতিফ আসলামের স্থগিত কনসার্ট নিয়ে সুখবর

     

  • টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সিলেট নগরীর বেশ কিছু এলাকায় জরুরি মেরামত, সংস্কার কাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি)।

    বিজ্ঞাপন
    সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি জানিয়েছেন।

    তিনি জানান, বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মহানগরের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরাণ হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিজ্ঞাপন

     

    দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
    তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

    সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

     

    Copied from: https://rtvonline.com/

  • শিশু সাজিদ কখন মারা গেছে, যা জানাল চিকিৎসক

    শিশু সাজিদ কখন মারা গেছে, যা জানাল চিকিৎসক

    রাজশাহীর তানোরে সরু গর্ত দিয়ে মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে রাত ৯টার ৩৫ মিনিটে হাসপাতালে নেওয়া হলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    কর্তব্যরত চিকিৎসক ডা. বার্নাবাস হাসদা জানিয়েছেন, শিশু সাজিদকে রাত ৯টা ৩৫ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে শিশুটিকে এর আগেই মারা গেছে। অতিরিক্ত ঠান্ডা এবং অক্সিজেন না পাওয়ায় শিশু সাজিদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

    প্রায় ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯-১৫ মিনিটের দিকে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শিশুটিকে ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

    তবে শিশুর নানা আইয়ূব আলী বলেন, উদ্ধারের সময় সাজিদ বেঁচে ছিল। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন সে বেঁচে আছে। আমি নিজে দেখেছি সে বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে আসার পর মারা গেল। মরদেহ তার বাড়ি তানোর কুড়িরহাট পূর্বপাড়া নেওয়া হয়েছে।

    রাত ১০টার দিকে তাজুল ইসলাম জানান, আমরা যখন শিশু সাজিদকে অচেতন অবস্থায় পাইপের ভেতর থেকে তুললাম, তখন আমাদেরও আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে পাঠানো হলেও পরে জানা যায়-শিশুটি আর নেই। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এ কর্মকর্তা।

    এ উদ্ধার অভিযানকে অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ বলে ব্যাখ্যা করে তাজুল বলেন, এটি সাধারণ কোনো উদ্ধার কার্যক্রম ছিল না। আগুন নেভানো বা পানিতে ডুবে যাওয়া মানুষের উদ্ধার কাজের চেয়ে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও বেশি ঝুঁকিপূর্ণ। পাইপটির ব্যাস ছিল মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আবেগের বশবর্তী হয়ে পাইপে নিজ উদ্যোগে উদ্ধার চেষ্টা চালান। এতে হিতে বিপরীত হয়ে পাইপের ভেতরে প্রচুর মাটি ও খড়কুটো জমে যায়, যার নিচে চাপা পড়ে শিশুটি।

    তিনি বলেন, আমরা সার্চ ভিশন ক্যামেরা প্রবেশ করানোর পর দেখতে পাই পাইপের ভেতরে কেবল মাটি ও খড়কুটো-ভিকটিমের কোনো অস্তিত্ব বা হাত-পা দেখা যাচ্ছিল না। তখনই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। তবুও শিশুটি বেঁচে আছে-এই আশায় সর্বোচ্চ সতর্কতা ও সেফটি মেনে উদ্ধার কাজ চালানো হয়।

    জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।

    পরে বুধবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত প্রায় ৬০ ফুট গভীর পর্যন্ত খনন করার সন্ধান মেলে সাজিদের। উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট টানা উদ্ধারকাজ চালায়।

    স্থানীয়রা জানান, গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয়। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

  • মোহাম্মদপুরে মা-মেয়ে খুন, নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

    মোহাম্মদপুরে মা-মেয়ে খুন, নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

    রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যেই গৃহকর্মীর চাকরি নেয়া আয়েশার হাতেই ঘটে এ হত্যাকাণ্ড।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, চুরির সময় ধরা পড়ায় প্রথমে গৃহকর্ত্রীকে এবং পরে ঘটনাটি দেখে ফেলায় মেয়েকে হত্যা করে আয়েশা।

    গত ৮ ডিসেম্বর সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।

    বিজ্ঞাপন

     

    গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের দুই দিন পর, ১০ ডিসেম্বর, বরিশালের নলছিটি এলাকায় দাদা-শ্বশুরের বাড়ি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ।

    আয়েশার প্রাথমিক জবানবন্দিতে উঠে এসেছে, বাসা থেকে স্বর্ণালংকার ও মালামাল চুরি করার সময় তাকে ধরে ফেলেন লায়লা আফরোজ। ধরা পড়ার ভয়েই ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন আয়েশা। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে আসা নাফিসাকেও ছুরি দিয়ে হত্যা করে সে। হত্যার পর স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় আয়েশা।

     

    আয়েশার স্বামী রাব্বির বরাতেও পুলিশ জানায়,এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না; চুরির সময় ধরা পড়ার কারণেই ঘটনাটি ঘটে।

    সুরতহাল প্রতিবেদন, লায়লা আফরোজের শরীরে ৩০টিরও বেশি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়ে নাফিসার শরীরে রয়েছে ৪টি ছুরিকাঘাত।

     

    ২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা
    এই ভয়াবহ হত্যাকাণ্ডে এলাকায় হতবাক স্থানীয়রা। ঘটনাটি এখনো তদন্তাধীন বলে জানিয়েছে ডিএমপি।