Author: News Live

  • নির্বাচনের ফল: লাইভ আপডেট

    নির্বাচনের ফল: লাইভ আপডেট

    ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
    ভোট গণনা চলছে
    সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলার পর ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের কিছু অভিযোগ থাকলেও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

     

    এর আগে,  উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেসব ভোটার কেন্দ্রে উপস্থিত রয়েছেন তারা সবাই ভোট দেওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হবে।

     

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর গণনার প্রক্রিয়া শুরু করেছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। তবে, যেসব কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে ভোটার লাইনে দাঁড়ানো থাকবেন, সেখানে তাদের ভোটগ্রহণ শেষ করে গণনা করা হবে।

     

    নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

     

    এর আগে, সকাল সাড়ে ৭টায় সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৯ ঘণ্টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। এখনে পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।

     

    ইসি জানায়, ভোটগ্রহণ শেষে গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভোটগ্রহণ কর্মকর্তারা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।

     

    এবার জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে মোট প্রার্থী সংখ্যা দুই হাজার ২৮ জন। দলীয় প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন, যার মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর সংখ্যা এক হাজার ৯৪৬ জন, এর মধ্যে এক হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।

     

    এদিকে, ভোটে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে সেনাবাহিনীর সদস্য এক লাখ তিন হাজার, নৌবাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার এবং বিমানবাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

     

    বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫ জন, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন, র‍্যাব ৯ হাজার ৩৪৯ জন, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন এবং বিএনসিসি ১ হাজার ৯২২ জন সদস্য দিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন।

    Copied from: https://rtvonline.com/

  • একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট, ফলাফল জানা যাবে কখন?

    একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট, ফলাফল জানা যাবে কখন?

    আজ একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট গ্রহণ এবং পোস্টাল ব্যালটের জটিলতা থাকায় ফলাফল পেতে স্বাভাবিকের চেয়ে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।

    ২১ জানুয়ারি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, এবার নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে।

    ২৩ জানুয়ারি ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন এবং এর সঙ্গে পোস্টাল ব্যালট গণনা যুক্ত আছে—ফলে ফল পাওয়ার গতি আগের নির্বাচনগুলোর তুলনায় ধীর হতে পারে। বিএনপিও ফলাফল দেরিতে ঘোষণার আশঙ্কা প্রকাশ করেছে। 

    ১০ ফেব্রুয়ারি বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছে থাকা পোস্টাল ব্যালটের ফলাফল অন্য কেন্দ্রগুলোর তুলনায় দেরিতে পৌঁছাতে পারে। পোস্টাল ব্যালটের কাঠামোগত কারণে সেগুলো যাচাই-বাছাইতে বাড়তি সময় লাগবে বলেও জানান তিনি।

     

    ইসি সচিব আরো বলেন, পোস্টাল ব্যালটে ভোটারের ঘোষণাপত্রে সই যাচাই করতে একাধিক ধাপ পার হতে হয়। ঘোষণাপত্রে সঠিক সই থাকলেই ব্যালট বৈধ ধরা হবে; সই অনুপস্থিত থাকলে ব্যালট বাতিল হবে। যাচাই শেষে বৈধ ব্যালটগুলো আলাদা করে সংসদ নির্বাচন ও গণভোটের ফল নির্ধারণে অন্তর্ভুক্ত করা হবে। এই ধাপগুলোই সময় বাড়াবে বলে মনে করছে ইসি।

    রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোট ১২ ফেব্রুয়ারি হলে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যেই ফলাফল কম্পাইলেশনের কাজ শুরু হবে। এবার কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসনভিত্তিক একীভূত ফল প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তারা। পরে তা নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।

    নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে। কেন্দ্রেও একই সঙ্গে ভোট গণনা শুরু করা হবে।

    তিনি মনে করেন, আলাদা করে ফল ঘোষণার চেষ্টা করলে অস্থিরতা তৈরি হতে পারে। 

    অন্য নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন শেষে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে। তার আশা—১৩ ফেব্রুয়ারির প্রথম ভাগেই ভোটের চূড়ান্ত ফল জানা যাবে।

    ইসি কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কক্ষে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। এজন্য প্রতিটি আসনে একজন করে মোট ৩০০ প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীদের মনোনীত এজেন্টও উপস্থিত থাকতে পারবেন। ঘোষণাপত্র যাচাই—খাম খোলা, সই মিলানো, বৈধ ব্যালট ছাঁটাই, এসব একাধিক ধাপ অনুসরণ করেই গণনা সম্পন্ন হবে।

    ইসি সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলী বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালালে শুক্রবার সন্ধ্যার আগেই চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব। এর আগেই বিভিন্ন কেন্দ্র ও আসনের ফল আসতে শুরু করবে এবং ধাপে ধাপে তা প্রকাশ করা হবে।

    এদিকে ইসি জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটে কত শতাংশ ভোট পড়েছে, তা দুই ঘণ্টা পরপর প্রতি কেন্দ্র থেকে সংগ্রহ করা হবে। ভোটের অগ্রগতি ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, যা কমিশন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে।

    জানা গেছে, ১৯৭৭ সালের প্রথম গণভোটের ফল ঘোষণা করতে ৩০ ঘণ্টা সময় লেগেছিল। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী, অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। ভোটাররা আজ দুটি ব্যালটে ভোট দেবেন—সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের।

  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ   Copied from: https://rtvonline.com/

    দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ Copied from: https://rtvonline.com/

    নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।

    দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

    এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

    বিজ্ঞাপন

    আরও পড়ুন

    নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
    এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

    জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

     

  • ব্যালট পেপারের বদলে সাদা কাগজ জমা দিয়ে যে শাস্তির মুখে যুবক

    ব্যালট পেপারের বদলে সাদা কাগজ জমা দিয়ে যে শাস্তির মুখে যুবক

    কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট বাক্সে জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টার দায়ে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ড দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

    দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত, আব্দুল মালিথার ছেলে।

     

    আনসার সদস্যের কোলে চড়ে জীবনের প্রথম ভোট দিলেন প্রতিবন্ধী আনোয়ার
    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, শাহিন ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এ দণ্ড দেন।

    মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।