Author: News Live

  • বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত?

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত?

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২ টা ৫৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে। আর  এপ্রিল ডেলিভারির জন্য গোল্ড ফিউচার্স ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।

    ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘ছুটির কারণে তারল্য কম থাকায় চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের আশপাশে সীমিত পরিসরে লেনদেন হচ্ছে।’

    মার্কেটপালসের বিশ্লেষক জেইন ভাওদা বলেন, ‘আমি আপাতত স্বর্ণের মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা ৫ হাজার ৫০০ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ১০০-৫ হাজার ২০০ ডলারের মধ্যে আনব। তবে পরিস্থিতি পরিবর্তনশীল।’

     

    এদিকে স্পট সিলভারের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭ দশমিক ৯ ডলারে দাঁড়ায়। স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৪৩ দশমিক ৬০ ডলারে নেমেছে, আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ দশমিক ৩৪ ডলারে।

    অন্যদিকে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় লেনদেন হচ্ছে।

  • রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে যা বলছে অধিদপ্তর

    রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে যা বলছে অধিদপ্তর

    আসন্ন রমজানকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনও স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি। হাইকোর্ট মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে, তবে প্রাথমিক বিদ্যালয় নিয়ে কোনো উল্লেখ নেই। এ নিয়ে সংশয় তৈরি হয়েছে যে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি বন্ধ।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা বার্ষিক ছুটির একটি প্রস্তাবিত তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে রমজান, ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিসহ ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিনের ছুটি ধরা হয়েছে। তবে তালিকাটি এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

    উপ-পরিচালক জয়নাল আবদীন জানিয়েছেন, হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত কোনো নির্দেশনা নেই। মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বহাল থাকবে কি না, তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত ভাবে উঠে এলো যে ২ জনের নাম!

    রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত ভাবে উঠে এলো যে ২ জনের নাম!

    রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত ভাবে উঠে এলো যে ২ জনের নাম!

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন নিয়ে বিএনপির সরকার গঠনের প্রস্তুতির মাঝেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। আগামী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা থাকলেও সবার নজর এখন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দার দিকে।

    বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, রাষ্ট্রপতি পদের জন্য দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছে। ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কুমিল্লা-১ আসন থেকে এবারও নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক এই অধ্যাপক এর আগে জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ইতিপূর্বে দলীয় সমাবেশেও তাকে হবু রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার নজির রয়েছে।

    রাষ্ট্রপতি পদের দৌড়ে আলোচনায় আছেন বিএনপির আরেক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করা এই নেতাকে অবশ্য রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতরে।

    এদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রায় নিশ্চিত। গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন। ২০২৮ সাল পর্যন্ত তার সাংবিধানিক মেয়াদ থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি যেকোনো সময় পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

    আগামীকাল মন্ত্রিসভার শপথের পর কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে খন্দকার মোশাররফ হোসেনই হচ্ছেন কি না দেশের পরবর্তী রাষ্ট্রপতি।

  • টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ৫ পণ্য

    টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ৫ পণ্য

    পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও।

    পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রমও। তবে রমজানের বাজার নিয়ন্ত্রণ করা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা ক্যাবের।ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর- রমজানে এ পাঁচ পণ্যের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। বাজারে দাম বেশি থাকায় টিসিবির পণ্যেই ভরসা স্বল্প আয়ের মানুষের।

    টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারাদেশে থাকবে চারশ’র বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না।

    টিসিবি’র মুখপাত্র শাহাদত হোসেন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে, এটা এখন পর্যন্ত সম্ভাব্য সময় ১৭ (ফেব্রুয়ারি) তারিখ থেকে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা সারা দেশব্যাপীই হবে- প্রতিটি জেলা, সিটি করপোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে এটা হবে।

    ভালো এ উদ্যোগের সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক উপকারভোগীর কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের।

    ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সুযোগ পেলে দাম বাড়াবে এই ধরণের টেনডেন্সি থেকে বের হয়ে আসার জন্য ব্যবসায়ীদের যারা এই অপকর্মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার। আমরা বারবার বলেছি, শুধুমাত্র জরিমানাই কিন্তু একক (একমাত্র) শাস্তি নয়।

    ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি, ফ্যামিলি কার্ডধারীসহ এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি দিয়ে রোজার পণ্য বিক্রি করবে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি।