বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২ টা ৫৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে। আর এপ্রিল ডেলিভারির জন্য গোল্ড ফিউচার্স ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ২৭ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘ছুটির কারণে তারল্য কম থাকায় চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের আশপাশে সীমিত পরিসরে লেনদেন হচ্ছে।’
মার্কেটপালসের বিশ্লেষক জেইন ভাওদা বলেন, ‘আমি আপাতত স্বর্ণের মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা ৫ হাজার ৫০০ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ১০০-৫ হাজার ২০০ ডলারের মধ্যে আনব। তবে পরিস্থিতি পরিবর্তনশীল।’
এদিকে স্পট সিলভারের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭ দশমিক ৯ ডলারে দাঁড়ায়। স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৪৩ দশমিক ৬০ ডলারে নেমেছে, আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮১ দশমিক ৩৪ ডলারে।
অন্যদিকে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় লেনদেন হচ্ছে।