• কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে, জেনে নিন প্রতিকারের উপায়

    কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালি পড়ে, জেনে নিন প্রতিকারের উপায়

    মুখের সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে সুন্দর ও উজ্জ্বল চোখের ওপর। কিন্তু ক্লান্ত ও কালো দাগ পড়া চোখ সৌন্দর্যে ব্যাঘাত ঘটায়। অনেকেই মনে করেন, রাত জাগার কারণেই চোখের নিচে কালি পড়ে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর মূল কারণ হতে পারে শরীরে ভিটামিন ডি-এর অভাব।

    কেন চোখের নিচে কালি পড়ে? : চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে তা প্রথমে চোখে প্রভাব ফেলে। শুধু চোখের নিচে কালি নয়, এই ঘাটতির ফলে আরও কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন—  অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা, হাড় ও পেশিতে ব্যথা, অবসাদ, চুল পড়ার সমস্যা।

    ভিটামিন ডি-এর ঘাটতি দূর করার সহজ উপায় : ভিটামিন ডি-এর ঘাটতি দূর করতে প্রাকৃতিকভাবে সূর্যালোক গ্রহণ করা সবচেয়ে কার্যকর। সপ্তাহে অন্তত তিন দিন সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মাত্র ২০-৩০ মিনিট সূর্যস্নান করলেই শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে পারে।

    তাই, যদি চোখের নিচে কালি বা ওপরের লক্ষণগুলো দেখা দেয়, তবে দেরি না করে প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি-এর অভাব পূরণের চেষ্টা করুন।

  • আফ্রিকারগুলো অনেক বড় ও তরতাজা, তাই বেশি ট্রাভেল করতে হয় : মিথিলা

    আফ্রিকারগুলো অনেক বড় ও তরতাজা, তাই বেশি ট্রাভেল করতে হয় : মিথিলা

    বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তিনি।

    মূলত তিনি ভালোবেসে অভিনয় করেন। আর এ ভালোবাসার কাজটি তাকে এনে দিচ্ছে সম্মান-স্বীকৃতি। সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। যার একটি দুই বাংলায় অভিনয়ে অবদানের জন্যে মৈত্রী অ্যাওয়ার্ড। অন্যটি ‘মায়া’ সিনেমায় তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার।

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, সিনেমার ক্যারিয়ারটা আমার প্রাইমারি প্রফেশন না। অভিনয়টাকে ভালোবাসি। সেটা যখন স্বীকৃতি পায় অবশ্যই ভালো লাগে। বন্ধুরা, পরিবারের সদস্যরা সবাই অভিনন্দন জানাচ্ছে, সেটা ভালো লাগছে।’

    এদিকে আরও জানা যায়, বাংলাদেশেও মিথিলার দুটি সিনেমার কাজ হয়ে আছে। ‘জলে জ্বলে তারা’, ‘কাজলরেখা’ সিনেমা দুটির জন্য অপেক্ষা করছেন তিনি।

    এ ছাড়া তিনি বলেন, অভিনয় ক্যারিয়ার নিয়ে আমার খুব উচ্চাশা নেই। ভালো কাজ করতে চাই, ভালো চরিত্রগুলো বেছে করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ আছে। দম নেওয়ার সময় আসলে আমার জীবনে নেই। কারণ, আমার একটা ফুল টাইম প্রফেশন আছে, যার কারণে আফ্রিকাতে আমার এত বেশি ট্রাভেল করতে হয়। সেটা করে আমি খুব অল্প অভিনয় করি। সেটা যখন স্বীকৃতি পায়, সেটা খুব ভালোলাগা দেয়।’

  • ১ হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান স্বরা ভাস্কর

    ১ হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান স্বরা ভাস্কর

    মুসলিম যুবককে বিয়ে করার পর থেকে কট্টর হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে এবার তাকে নিয়ে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার এক মোহন্ত যে মন্তব্য করলেন তা অতীতের সব মন্তব্যকে ছাড়িয়ে গেছ।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, স্বরার বিয়ে নিয়ে মন্তব্য করেছেন অযোধ্যার রাম মন্দিরের মোহন্ত রাজু দাস। তিনি বলেন, “স্বরা ভাস্কর প্রকাশ্যে ইনশাআল্লাহ বলেছেন। ভারত তেরে টুকরে হোঙ্গে বলেছেন। এবার এমন একজনকে বিয়ে করলেন যাকে তিনি দিনদশেক আগেও ভাই বলে ডেকেছিলেন। জলদি বিয়ে করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।’

    তিনি বলেন, ‘তবে এসব সত্ত্বেও আমি তাকে শুভেচ্ছা জানাব। তিনি যদি হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চায় তাহলে তাকে শুভেচ্ছা।’ স্বরার বিয়ে নিয়ে মোহন্তের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    গত ৬ জানুয়ারি স্পেশ্যাল অ্যাক্টে আদালতে বিয়ের রেজিস্ট্রার করে, ১৬ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন স্বরা। পাত্র সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই হইচই শুরু হয়। নেটিজেনের একাংশ যেমন শুভেচ্ছা জানান স্বরাকে, তেমনি কেউ কেউ ব্যঙ্গ করতেও ছাড়েননি ভিনধর্মে বিয়ে করার জন্য।

    এবার হিন্দুত্ববাদীরাও ছেড়ে কথা বলছেন না বলিউড অভিনেত্রীকে। স্বরাকে ইতোমধ্যেই তোপ দেগেছেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধবী প্রাচী। তিনি বলেলেন, ‘স্বরা চিরকালই হিন্দু ধর্মের বিরোধী। আমি জানতাম কোনো হিন্দুকে উনি বিয়ে করবেন না।

    সেটাই হয়েছে। মুসলিমকে বিয়ে করেছেন। শ্রদ্ধাকে কীভাবে ৩৫ টুকরো করেছিল তার লিভ ইন পার্টনার, সেই খবরটা হয়তো স্বরা জানেন না। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে স্বরার ভালোভাবে ফ্রিজটা দেখে নেওয়া উচিত ছিল। শ্রদ্ধার সঙ্গে যা হয়েছে স্বরার সঙ্গে তা হতেই পারে।’

  • প্রতিদিন ৬ বার খাট কাঁপান স্বামী, ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স

    প্রতিদিন ৬ বার খাট কাঁপান স্বামী, ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স

    মুম্বইয়ের এক আইনজীবী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বিচ্ছেদের মামলার অদ্ভুত সব যুক্তি প্রকাশ করেছেন। তাঁর কাছে ওই সব যুক্তি নিয়ে বিবাহবিচ্ছেদের একাধিক মামলা এসেছে। কেউ বলেন, স্বামী ঝগড়া করেন না। ‘অতিরিক্ত’ ভালবাসেন। কারও আবার অভিযোগ, স্ত্রী রান্না করতে পারেন না। বিবাহবিচ্ছেদের অদ্ভুত কিছু যুক্তি প্রকাশ্যে আনলেন মুম্বইয়ের এক আইনজীবী।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিবাহবিচ্ছেদের কারণের একটি তালিকা প্রকাশ করেছেন তিনি। তাঁর কাছে ওই সমস্ত যুক্তি দেখিয়ে বিবাহবিচ্ছেদের মামলা এসেছে।

    ওই আইনজীবীর নাম তানিয়া অপ্পাচু কল। ইনস্টাগ্রামে তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, তা ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে তিনি জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের জন্য তাঁর কাছে এক তরুণী এসে জানিয়েছেন, তাঁর স্বামী তাঁকে ‘অতিরিক্ত ভালবাসেন’। কিছুতেই তাঁদের মধ্যে ঝগড়া হয় না। এতে জীবন একঘেয়ে হয়ে উঠেছে। তাই তিনি বিবাহবিচ্ছেদ চান।

    আর এক যুবকের কথা বলতে গিয়ে আইনজীবী জানিয়েছেন, বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে তাঁর স্ত্রীর সাজগোজ, পোশাক ভাল লাগেনি। স্ত্রী নাকি অশ্লীল জামাকাপড় পরেছিলেন। তাই যুবক বিবাহবিচ্ছেদ চান। বিয়ে ভাঙতে চেয়ে এক তরুণীর দাবি, তাঁর স্বামী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। সারা দিন পড়াশোনা করেন। তাই স্ত্রীকে সময় দেন না একেবারেই। সেই কারণে বিবাহবিচ্ছেদ চেয়েছেন তরুণী।

    ওই আইনজীবীর কাছে বিবাহবিচ্ছেদের আরও কিছু অদ্ভুত যুক্তি রয়েছে। এক যুবক বিবাহবিচ্ছেদের মামলা নিয়ে তাঁর কাছে এসেছিলেন। তাঁর যুক্তি ছিল, স্ত্রী তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাননি। তাই তাঁর সঙ্গে তিনি সংসার করতে পারবেন না। আর এক যুবকের যুক্তি ছিল, তাঁর স্ত্রী রান্না করতে পারেন না। রোজ অফিসে না খেয়ে যেতে হয় তাঁকে। এ ভাবে সংসার টানতে তিনি পারবেন না বলে জানান।

    বিবাহবিচ্ছেদের এই যুক্তিগুলি দেখিয়ে ভিডিয়োতে আইনজীবী প্রশ্ন তুলেছেন, যাঁরা এই সব কারণে বিচ্ছেদ চাইছেন, তাঁরা বিয়েটাই বা করেছেন কেন? ভিডিয়োর নীচে নানা জনে নানা মন্তব্য করেছেন। নেটাগরিকেরা অনেকেই বিয়ে ভাঙতে চাওয়ার নানা রকম কারণ শুনে অবাক হয়েছেন। অনেকে মজা পেয়েছেন। কেউ কেউ আবার স্বল্পস্থায়ী বিয়ে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সূত্র – আনন্দবাজার, এনডিটিভি