• শুধু বুকে ব্যথা নয়, এই লক্ষণগুলোও হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত

    শুধু বুকে ব্যথা নয়, এই লক্ষণগুলোও হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত

    প্রায় প্রতিদিনই হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে কিছু মানুষ এর লক্ষণগুলো নিয়ে সতর্ক থাকলেও বেশিরভাগই অবহেলা করে। কেবল বুকে ব্যথা করলেই ডাক্তারের পরামর্শ নিতে হাসপাতালে ছোটে তারা। কিন্তু বুকে ব্যথা ছাড়াও বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে হার্ট অ্যাটাকের, যেগুলোর দিকে নজর না দিলেই বিপদ।

    চিকিৎসকদের মতে, যখন হৃদযন্ত্রে রক্ত চলাচলে বাধা তৈরি হয়, ফলে হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয় তখনই হার্ট অ্যাটাক করেন রুগি। চিকিৎসা বিজ্ঞানে একে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। এটি আকস্মিকভাবে দেখা দিলেও অনেক সময় ধীরে ধীরে শরীরে লক্ষণ ফুটে ওঠে। দুর্ভাগ্যজনকভাবে, আমরা অনেকেই সেই লক্ষণগুলো গুরুত্ব দিই না, ফলে ঘটে মারাত্মক দুর্ঘটনা।

    আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে হার্ট অ্যাটাকের লক্ষণ

    ১. বুকের মাঝখানে অস্বস্তি, ব্যথা, চাপ ধরা, ভারী লাগা, জ্বালাপোড়া বা সংকোচন অনুভূতি হতে পারে।
    ২. শরীরের অন্য অংশে ব্যথা বা অস্বস্তি; দুই বাহু, পিঠ, গলা, চোয়াল বা পেটের ওপরের অংশেও ব্যথা হতে পারে।
    ৩. শ্বাসকষ্ট; বুকের ব্যথার সাথে বা আলাদা ভাবেই দেখা দিতে পারে।
    ৪. অতিরিক্ত ঘাম ও দুর্বলতা, বমি ভাব, মাথা ঘোরা, হৃৎস্পন্দনে অস্বাভাবিকতা—এসবও হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে।
    ৫. নারীদের ক্ষেত্রে ব্যতিক্রমী লক্ষণ: পুরুষদের মতো নারীরাও বুকের ব্যথা অনুভব করেন, তবে অনেক সময় তাদের ক্ষেত্রে লক্ষণগুলো হয় কম স্পষ্ট। যেমন: যদি রোগী নিশ্বাস না নেন তাহলে সিপিআর দিন। প্রশিক্ষণ না থাকলেও শুধু বুক চেপে ১০০–১২০ বার প্রতি মিনিটে চাপ দিন।

    হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেওয়ার আগে যে পদক্ষেপগুলো জীবন বাঁচাতে পারে

    ১. যদি চিকিৎসক আগে থেকে পরামর্শ দিয়ে থাকেন তাহলে অ্যাসপিরিন দিন। এটি রক্ত জমাট বাঁধা রোধে সাহায্য করে।
    ২. একই ভাবে চিকিৎসকের পরামর্শ থাকল নাইট্রোগ্লিসারিন সেবন করুন। এটা রক্তপ্রবাহ উন্নত করতে সহায়তা করে।
    ৩. যদি রোগী নিশ্বাস না নেন তাহলে সিপিআর দিন। প্রশিক্ষণ না থাকলেও শুধু বুক চেপে ১০০–১২০ বার প্রতি মিনিটে চাপ দিন।

    চিকিৎসকদের মতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন হার্ট অ্যাটাক প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য যা করতে হবে:

    ১. ধূমপান ও তামাকজাত পণ্যে ‘না’ বলুন
    ২. দুশ্চিন্তা কমান, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
    ৩. রক্তচাপ, সুগার ও কোলেস্টেরল পরীক্ষা করে রাখুন
    ৪. প্রতিদিন হালকা-গভীর ব্যায়াম করুন
    ৫. লবণ ও চর্বি কম খাবার গ্রহণ করুন
    ৬. অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন

     

  • এবার ঢাকায় মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

    এবার ঢাকায় মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

    আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি।

    রাজনীতিতে অনেকদিন ধরেই সক্রিয় হিরো আলম। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। তবে এবার তিনি ভাবছেন মেয়র পদে নির্বাচন করবেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হওয়া হিরো আলম।

    গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবো। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।

    ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সব কিছুই নির্ভর করে জনগণের ওপর। যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেবো। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।

    হিরো আলম এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণের দিন তার ওপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।

    এ ছাড়া ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে ৮৩৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন।

     

  • বিএনপির বিপরীতে জামায়াত-এনসিপির ভোট কত, জানাচ্ছে জরিপ

    বিএনপির বিপরীতে জামায়াত-এনসিপির ভোট কত, জানাচ্ছে জরিপ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে এখন কেবলই ভোটের হিসাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় সরব হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সর্বশেষ পরিস্থিতি কি, তা উঠে এসেছে এক জনমত জরিপে।

    ‘গণ ভাবনা’ নামের একটি অস্ট্রেলিয়া ও জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গত জুন মাসে এই জরিপটি পরিচালনা করে। এতে ওই আসনের ২ হাজার ১৩৯ জন বৈধ ভোটার অংশ নেন। যার মধ্যে ৫৮ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী ছিলেন।

    জরিপের তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনের শতকরা ৫৩ ভাগেরও বেশি মানুষ মনে করেন বিএনপি বিজয়ী হবেন। ২২ ভাগ মনে করেন জামায়াত ও সাড়ে ৩ ভাগ মনে করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হবেন।

    ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই জরিপ পরিচালনা করা হয়। এর প্রতিটিতেই বিএনপি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।

    এদিকে জরিপে প্রায় ৩৮ শতাংশ ভোটার মনে করেন, আওয়ামী লীগের ভোটাররা বিএনপির সম্ভাব্য প্রার্থী শাহজাহান মিয়ার দিকে ঝুঁকতে পারেন। এসব ভোটারদের প্রধান চাহিদা অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ।

    অন্যদিকে ৭২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতামত অনুসরণ করেন না।

     

  • এক রাত আনন্দ দিতে কত টাকা নেন ঐশ্বরিয়া

    এক রাত আনন্দ দিতে কত টাকা নেন ঐশ্বরিয়া

    সৌন্দর্যের অন্যতম এক অভিনেত্রীর আরেক নাম ঐশ্বরিয়া রাই বচ্চন। বরাবরই যার সৌন্দর্যের কাছে ঘায়েল হয়েছে বহু পুরুষ । যার নজরকারা রুপ দেখে তাকে কাছে পেতে চেয়েছে অনেকেই। কিন্ত তাকে কাছে পাওয়া তো এতো সোজা নয়। তাকে কাছে পেতে হলে খরচা করতে হবে কাড়ি কাড়ি টাকা।

    প্রেম বিয়ে ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার বারবার বিতর্কের মুখে পড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘হাম দিল দে চুকে সনম’ থেকে ‘যোধা আকবর’, ‘গুরু’ তার জনপ্রিয় ছবির সংখ্যা প্রচুর। অভিনয়ের থেকেও বেশি তার রূপে মুগ্ধ গোটা দুনিয়া।

    বলিউড থেকে হলিউড সারা পৃথিবী জুড়ে রয়েছে অনুরাগীরা। তার রূপে গুণে মুগ্ধ সেরকমই এক অনুরাগী ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এক সংবাদমাধ্যম সূত্রের খবর,২০০৮ সালে সেই সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আমন্ত্রণে পাকিস্তান রাষ্ট্রপতি ভবনে পারফর্ম করেছিলেন ঐশ্বরিয়া।

    তবে আমন্ত্রণ রক্ষা করতে একটি শর্ত জুরে দেন এই নামীদামী অভিনেত্রী। গোপন সুত্রে জানা যায় আমন্ত্রন রক্ষা করতে তাকে দিতে হবে ১০ কোটি রুপি। এই রুপির বিনিময়েই তার আমন্ত্রণ রক্ষা করতে পারবে।

    পাকিস্তানের নামীদামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। যেখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল। ফলে ঐ অনুষ্ঠানের কোনো ভিডিও ক্লিপ বা ছবি পাওয়া যায় না। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ এই পারফরমেন্সের কথা ফাঁস করেন সংবাদমাধ্যমে। তা শুনে নাকি বেজায় রেগে গিয়েছিলেন বচ্চন বহু।