• পুরুষাঙ্গ কেটে ফেললেই হওয়া যায় পূর্ণাঙ্গ নারী

    পুরুষাঙ্গ কেটে ফেললেই হওয়া যায় পূর্ণাঙ্গ নারী

    পুরুষাঙ্গ কেটে ফেললেই হওয়া যায় পূর্ণাঙ্গ নারী। চট্টগ্রামের বাকলিয়ায় এমন ভয়ংকর প্রলোভন দেখিয়ে সুস্থ পুরুষদের অঙ্গহানি করছে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র।

    আল-জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের গতকাল তার ফেসবুকে এই তথ্য দেন। একটি ভিডিও চিত্রে দেখা যায়, অবৈজ্ঞানিক পথে এই মরণফাঁদে পা দিয়ে পঙ্গু হচ্ছেন অসংখ্য তরুণ। শুধু তাই নয়, ভয়াল থাবায় অঙ্গহানির পাশাপাশি হরমোন প্রয়োগের মাধ্যমে কৃত্রিমভাবে বদলে দেওয়া হচ্ছে ভুক্তভোগীদের শারীরিক অবয়ব।

    প্রতিবেদনে দেখা যায়, এই জঘন্যতম অপরাধের নেপথ্যে রয়েছে হিজড়া ছদ্মবেশী সৈয়দ মাহমুদুল হোসেন ইলু ও তার সহযোগীরা। যাদের মূল উদ্দেশ্য শহরজুড়ে চাঁদাবাজির এক নতুন বাহিনী গড়ে তোলা।

    এক ভুক্তভোগী অভিযোগ করে জানান,তাকে মিথ্যা বলা হয়েছে। তাকে জানানো হয় পুরুষাঙ্গ কেটে নিলে তারা মেয়েদের মতন হয়ে যাবে। মেয়েদের মত হওয়ার প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে তাদেরকে ধাবিত করা হয় অমানবিক জীবনে।

    তিনি বলেন, আমার যখন পুরুষাঙ্গ নাই আমি পেশাব করতে যখন কষ্ট হচ্ছে দেখতেছি আমার নিচে একটা পাইপ আছে, পাইপের মধ্যে একটা পলিথিন আছে। আমি বলছি এটা কী হলো? লাস্টে আমি জানতেছি আমার লাইফে কী হয়েছে।

    আরও এক ভুক্তভোগী বলেন, ড্রিঙ্কসের সাথে কিছু একটা ছিল, যা আমার হুঁশ-জ্ঞান কিছুই ছিল না। আমার জ্ঞান ফিরছে দুই দিন পরে। দুই দিন পরে আমি দেখতে পারছি এবং জানতে পারছি আমার অঙ্গহানি হয়ে গেছে। আমি চাই আমি আজকে শাহাদাত সুস্মিতা হয়েছি একজনের খপ্পরে পড়ে, আমার মতো যাতে আর কোনো শাহাদাত সুস্মিতা না হয়।

    চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায়, এই রূপান্তরের কারখানায় কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই। নেই কোনো আইনি অনুমোদন। এখানে কাঁচি আর ব্লেডের নিচে স্রেফ কসাইগিরি করে নিমিষেই শেষ করে দেওয়া হচ্ছে একজনের পুরুষত্ব।

    নারী হওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষায় যারা ইলুর দ্বারস্থ হচ্ছেন, তাদের এই স্বপ্নের শেষ পরিণতি যে কতটা বিভীষিকাময়, তা আগে আঁচ করতে পারেন না ভুক্তভোগীরা। বিশেষজ্ঞদের মতে, এটি রূপান্তর নয় বরং একটি সুপরিকল্পিত ও অমানবিক অঙ্গচ্ছেদ।

    ডা. নেজামুল হক বলেন, এটা ঘরে বসে কাঁচির মাধ্যমে করার কোনো সুযোগই নেই, কোনো প্রশ্নই আসে না এটার মধ্যে। অনভিজ্ঞভাবে এভাবে যদি কাটা হয়, প্রথম কথা হচ্ছে যে তার ক্ষত ঠিক করে শুকাবে না। সেক্ষেত্রে কিন্তু তার সেপটিসেমিয়া হওয়ার একটা চান্স আছে। ইউরেথ্রাল স্টেনোসিস হওয়ার চান্সটা খুব বেশি এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে রিটেনশন হয়ে কিডনি ফেইলিউর হওয়ার চান্স থাকে।

    এই মরণ ফাঁদের সর্বশেষ শিকার মোহাম্মদ শাকের। নারী হওয়ার প্রলোভন দিয়ে তাকে অচেতন করে কেটে ফেলা হয় তার পুরুষাঙ্গ। অস্ত্রোপচারের পর প্রস্রাবের পথ সচল রাখতে সেখানে জোড়াতালি দিয়ে ঢুকিয়ে রাখা হয় প্লাস্টিক নল। সংক্রমণের ঝুঁকি আর অসহ্য যন্ত্রণা নিয়ে এখন পঙ্গুত্বের পথে এই যুবক।

    মোহাম্মদ শাকের (ভুক্তভোগী) বলেন, আমি জানি না আমাকে কী ড্রিঙ্ক দিয়েছে, আমি অজ্ঞান হয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি আমার এদিকে এগুলো নাই। আমি যে কান্নাকাটি করছি তা সারারাত চলে গেছে। আমি আগের মতো হাঁটতে পারি না, দৌড়াতে পারি না। আমার জীবনটা শেষ করেছে ও, আমার জীবন অন্ধকার করেছে। আমি একটা ছেলে ছিলাম। আমার কেন আমার জীবনটা শেষ করল, আমি জানি না।

    শোনা যায়, ইলু নিজেও একজন পূর্ণাঙ্গ পুরুষ, যে কিনা হিজড়া সেজে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। ইলুর নির্দেশ অমান্য করলেই নেমে আসে মিথ্যা মামলা ও নির্যাতনের খড়গ, যে কারণে ভয়ে প্রশাসনের দ্বারস্থ হতে পারে না কেউ। আমাদের হাতে আসা কিছু অডিও রেকর্ডে মিলেছে এই হিজড়া রূপধারী মাফিয়ার হুমকির চিত্র।

    তবে বর্তমানে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলায় চট্টগ্রাম কারাগারে রয়েছেন অভিযুক্ত ইলু।

    আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সংঘবদ্ধ চাঁদাবাজি ও মানব অঙ্গহানির একটি স্পষ্ট দৃষ্টান্ত। সম্মতির দোহাই দিলেও আইনত এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ।

  • তরুণদের মলদ্বারে বাসা বাঁধছে কোলোরেক্টাল ক্যান্সার! জেনে নিন ৫ সতর্কবার্তা

    তরুণদের মলদ্বারে বাসা বাঁধছে কোলোরেক্টাল ক্যান্সার! জেনে নিন ৫ সতর্কবার্তা

    সাম্প্রতিক গবেষণা দেখিয়েছে, ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের (Colorectal Cancer) হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগে এটি মূলত মধ্যবয়সী বা বৃদ্ধদের রোগ হিসেবে ধরা হতো। তবে আধুনিক জীবনধারা, অস্বাস্থ্যকর খাবার, কম শারীরিক কার্যকলাপ ও মানসিক চাপ তরুণদেরও ঝুঁকিতে ফেলছে।

    এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন
    1. মলদ্বারে রক্ত বা অস্বাভাবিক পদার্থ দেখা
    রক্তমিশ্রিত মল, কালচে বা পাথুরে পদার্থ দেখা মানে প্রাথমিক সতর্ক সংকেত।

    2. দীর্ঘমেয়াদী পেটের ব্যথা বা ফোলা
    ক্রমাগত পেট ফোলা, খিঁচুনি বা ব্যথা থাকলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন।

    3.হঠাৎ ও অপ্রত্যাশিত ওজন কমা
    খাবার ঠিক মতো খাওয়ার পরও ওজন কমছে? এটি ক্যান্সারের প্রাথমিক উপসর্গ হতে পারে।

    4. পেটের চলাচলে পরিবর্তন
    দীর্ঘমেয়াদি ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা মলমুক্তিতে অসামঞ্জস্য দেখা দিলে পরীক্ষা করা উচিত।

    5.ধীরগতিতে ক্লান্তি ও দুর্বলতা
    অকারণ ক্লান্তি, দুর্বলতা বা ঘুমানুরোধী অবস্থা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে।

    বিশেষজ্ঞদের পরামর্শ
    গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা বলছেন, যদি এই কোনো লক্ষণ দেখা দেয়, তবে ডাক্তারি পরীক্ষা দ্রুত করানো প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে ধরা গেলে কোলোরেক্টাল ক্যান্সার সম্পূর্ণভাবে চিকিৎসাযোগ্য।

  • বাংলাদেশকে আইসিসির চিঠির জবাব নিয়ে যা জানালো বিসিবি

    বাংলাদেশকে আইসিসির চিঠির জবাব নিয়ে যা জানালো বিসিবি

    টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিষয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। প্রথম দফার চিঠির পর দ্বিতীয় দফায়ও আইসিসির কাছে মেইল পাঠিয়েছে বিসিবি। তবে সেই চিঠির কোনো জবাব এখনো পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তবে প্রয়োজনীয় সব তথ্য ও সংশ্লিষ্ট লিঙ্ক আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

    দ্বিতীয় দফায় পাঠানো চিঠির জবাব কবে পাওয়া যেতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সহজ হিসাবে দেখলে আজ তো দুবাই বন্ধ ছিল। তাই সম্ভবত সোম বা মঙ্গলবারের দিকে জবাব আসতে পারে। আইসিসি একটি অত্যন্ত পেশাদার প্রতিষ্ঠান। তারা সাধারণত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে কোনো মন্তব্য করে না।

    এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতেরই অংশ। এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।

    ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির অবস্থান যে শক্ত, সেটিও আবারও স্পষ্ট করেছেন তিনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

    তিনি বলেন, আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে দ্রুতই চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।

  • ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর, আর লাগবে না ইনজেকশন

    ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর, আর লাগবে না ইনজেকশন

    চিকিৎসা বিজ্ঞানকে নতুন দিশা দেখাচ্ছে এক চমকপ্রদ গবেষণা। বিজ্ঞানীরা সফলভাবে এক মহিলার নিজস্ব স্টেম সেল ব্যবহার করে তার টাইপ ১ ডায়াবেটিস উল্টে দিয়েছেন। এই চিকিৎসায় প্যানক্রিয়াসের ইনসুলিন উৎপাদনকারী কোষ পুনর্জন্ম লাভ করেছে, ফলে রোগীর শরীর স্বাভাবিকভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। এর ফলে আজীবন ইনজেকশন নেওয়ার প্রয়োজন আর নেই।

    আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের গবেষকরা জানিয়েছেন, রোগীর নিজস্ব কোষ ব্যবহার করা চিকিৎসাটিকে নিরাপদ ও কার্যকর করে, কারণ এতে শরীরের প্রত্যাখ্যান বা জটিলতার ঝুঁকি অনেক কম থাকে। এটি অটোইমিউন রোগের জন্য স্টেম সেল থেরাপির নতুন সম্ভাবনার পথ খুলেছে।

    যদিও এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিশেষজ্ঞরা আশা করছেন ভবিষ্যতে এটি সহজলভ্য হয়ে সাধারণ রোগীর জীবন পরিবর্তন করতে সক্ষম হবে। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    গবেষকরা বলছেন, এটি আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসা বিজ্ঞান সীমাহীন সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে এবং রোগীদের জন্য নতুন আশা বাস্তবে রূপ নিচ্ছে।