• গু/লিবিদ্ধ হওয়ার আগে ফোনে যে হু/ম/কি পেয়েছিলেন হাদি

    গু/লিবিদ্ধ হওয়ার আগে ফোনে যে হু/ম/কি পেয়েছিলেন হাদি

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

    জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনি প্রচারণাকালে তাকে গুলি করা হয়।

    ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

    গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন—তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

    ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

  • যে ৩টি লক্ষণে বুঝবেন আপনার কিডনির অবস্থা ভালো নেই!

    যে ৩টি লক্ষণে বুঝবেন আপনার কিডনির অবস্থা ভালো নেই!

    অনেকের কিডনির রোগ থাকলেও তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। কিংবা থাকে সাদামাটা কিছু লক্ষণ, বেশির ভাগ সময়ই যেসবকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এসব ক্ষেত্রে নীরবে ক্ষতি হতে থাকে কিডনির। পরিস্থিতি যখন খুব জটিল আকার ধারণ করে, তখন দেখা দেয় মারাত্মক কোনো লক্ষণ। তাই কিডনি রোগের উপসর্গগুলো জেনে রাখা খুব জরুরি।

    কেবল প্রস্রাব ঠিকঠাক হলেই বলা যাবে না যে আপনার কিডনি ভালো আছেছবি: আনস্প্ল্যাশ

    কেবল প্রস্রাব ঠিকঠাক হলেই বলা যাবে না যে আপনার কিডনি ভালো আছে। প্রস্রাবের সঙ্গে সম্পর্কিত কিছু উপসর্গ ছাড়াও অন্যান্য কিছু উপসর্গ দেখা দিতে পারে কিডনি রোগে। এ সম্পর্কে বলছিলেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপকডা. মো. মতলেবুর রহমান।
    কিডনি রোগের কিছু উপসর্গ

    ১.
    স্বাভাবিকভাবে প্রতিবার যতটা প্রস্রাব হয়, তার চেয়ে কম বা বেশি পরিমাণ প্রস্রাব হচ্ছে বলে মনে হলে এর কারণ খুঁজে বের করা প্রয়োজন। প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির জন্য ২৪ ঘণ্টায় ৪-৮ বার প্রস্রাব হওয়া স্বাভাবিক। এর চেয়ে কম কিংবা বেশি হলেও বিষয়টিকে গুরুত্ব দিন।

    অনেক সময় তরল খাবার কম বা বেশি পরিমাণে গ্রহণ করার কারণে এ রকম হতে পারে কিংবা প্রস্রাবের পরিমাণ কমবেশি হতে পারে। চা, কফি, চকলেট বেশি খেলে বেশি প্রস্রাব হতে পারে। জীবনধারার এসব বিষয় ঠিকঠাক থাকলেও যদি অস্বাভাবিকতা লক্ষ করেন, চিকিৎসকের পরামর্শ নিন।

    ২.
    প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া বা প্রস্রাবে অতিরিক্ত ফেনা হওয়া কিডনি রোগের লক্ষণ হতে পারে। ডিম ফেটলে যেমন ফেনা হয়, প্রস্রাবের সঙ্গে দেহের প্রয়োজনীয় আমিষ বেরিয়ে গেলে অনেকটা সে রকম ফেনা দেখা দেয় প্রস্রাবে।

    এই দুটি লক্ষণকে অবহেলা করতে নেই। জীবাণুর সংক্রমণের ক্ষেত্রেও কখনো কখনো প্রস্রাবে রক্ত যেতে পারে। কারণ খুঁজে বের করা আবশ্যক।

    ৩.

    চোখের চারপাশে, পায়ে কিংবা হাতে পানি আসাও হতে পারে কিডনি রোগের লক্ষণ। কিডনির রোগী বিশ্রাম নিলেও এই পানি খুব একটা কমে না। হাত বা পা উঁচু করে রাখার পর পানি কমে গেলেও তাঁদের ক্ষেত্রে আবার দ্রুতই পানি জমা হয়। ফুসফুসে পানি জমা হয়ে শ্বাসকষ্টও দেখা দেয় মারাত্মক ক্ষেত্রে।

    ৪.
    বমিভাব, বমি এবং খাবারে অরুচির মতো লক্ষণও দেখা দেয় কিডনির রোগে। কোনো কারণ ছাড়া বেশ কিছুদিন এ রকম উপসর্গ থাকলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

    ৫.
    কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা কিডনি রোগের লক্ষণ হতে পারে। এই রোগীরা কাজে মনোযোগ দিতে অসুবিধায় পড়তে পারেন। আবার ক্লান্তি সত্ত্বেও ঘুমাতে সমস্যা হতে পারে তাঁদের।

    ৬.
    পেশির অস্বাভাবিক ব্যথাও কিডনি রোগের লক্ষণ। কারণ ছাড়াই ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে থাকা কিংবা চুলকানোর মতো নিতান্ত সাধারণ লক্ষণও দেখা দিতে পারে কিডনি রোগে।

    কারা আছেন ঝুঁকিতে

    • ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তি।
    • যাঁদের কিডনির গঠনগত অস্বাভবিকতা আছে।
    • যাঁদের পরিবারে কিডনির রোগের ইতিহাস আছে।
    • যাঁরা প্রায়ই ব্যথানাশক ওষুধ সেবন করেন।

    আপনি কি সুস্থ

    কিডনি রোগের কোনো উপসর্গ না থাকলেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। তাই ৪০ বছর বয়স পেরোলে একজন সুস্থ ব্যক্তির প্রতিবছরই একবার কিডনির পরীক্ষা করানো উচিত। রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করালে কিডনির কার্যকারিতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।

    তবে যাঁদের কিডনি রোগের ঝুঁকি আছে, তাঁদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিডনির পরীক্ষা করানো উচিত। এসব ক্ষেত্রে কেবল রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করিয়েই কিডনির বিষয়ে নিশ্চিন্ত থাকার সুযোগ নেই সব সময়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক অন্যান্য পরীক্ষাও করতে দেবেন।

  • গুলির ২০ ঘণ্টা আগে ফেসবুকে যা পোস্ট করেছিলেন ওসমান হাদি

    গুলির ২০ ঘণ্টা আগে ফেসবুকে যা পোস্ট করেছিলেন ওসমান হাদি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

     

    শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

    এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন ওসমান হাদি। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘যারা আমাকে ময়লা পানি মারতে চান, তারা বাসার ঠিকানা জানাবেন প্লিজ।’

    গত ১৪ নভেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওসমান হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

    ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হবে, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।’

    এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।’

    ‘আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।’

    তিনি সেদিন তার পরের পোস্টে দুটি স্ক্রিনশট দেখান। যেখানে দেখা যায় রাত ১২টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরও অজ্ঞাতনামা স্থান থেকে ফোনকল ও মেসেজ দেওয়া হয়েছে তাকে।

     

  • ৫টি কারণে বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

    ৫টি কারণে বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

    নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবেন এটা খুব স্বাভাবিক। একজন অন্যজনের প্রতি আকৃষ্ট না হলে নতুন সম্পর্কের সূচনা হয় না। এই আকর্ষণই প্রথমে প্রেম এবং পরে বিয়েতে পরিণত হয়। কিন্তু একজন অবিবাহিত নারী যদি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন, তবে তা শুনতে বেশ অস্বাভাবিকই মনে হবে।

     

    তবে গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষকরা বলেন, বিবাহিত পুরুষের প্রতিই নারীরা বেশি আকৃষ্ট হন। তাদের মতে, প্রায় ৯০ শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা বিবাহিত।

    ‘জার্নাল অব হিউম্যান নেচার’ নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি তত্ত্ব অনুযায়ী একে ব্যাখ্যা করা হয়েছে ‘সঙ্গী নির্ণয়ের অনুকরণ’ বলে। এই তত্ত্ব অনুসারে, অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করেন। সাধারণত অল্পবয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন।

     

    গবেষকদের মতে, শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

    চলুন এবার জেনে নেয়া যাক কী কী কারণে বিবাহিত পুরুষদের প্রতি নারীরা বেশি আকর্ষিত হন-

    >> একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করেন। অন্য নারীর অভিজ্ঞতাই ওই পুরুষের প্রতি কারো আকর্ষণের কারণ হতে পারে।

    >> বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন। যা সম্পর্ককে স্থায়ীত্ব দিতে পারে। অন্যদিকে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয়।

    >> বিবাহিত পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী। কারণ ওই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন। আর অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী পুরুষের প্রতি নারীরা সহজেই আকৃষ্ট হন।

    > এমনকি বিবাহিত পুরুদের অভিজ্ঞতা ও পরিণতমনস্কতা অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের। সম্পর্কের বিভিন্ন মোড় সামলে নিতে বিবাহিত পুরুষরা অবিবাহিতদের চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন নারীরা। এমনটাই মত গবেষকদের।

    >> বিবাহিত পুরুষদের পরকীয়ায় জড়ানো বড় এক ঝুঁকি। যখন কোনো পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন, তার মানে হলো, দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এই নিষিদ্ধ আকর্ষণে অনেক নারীই আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি।

    তবে মনে রাখা দরকার এগুলো সবই তত্ত্বকথা; বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কী তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের ওপরই।