• ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা 

    ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা 

    আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নতুন সরকার। পরীক্ষামূলকভাবে (পাইলটিং) প্রথমে দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় এই সুবিধা চালু হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।

    বিজ্ঞাপন
    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

    বিজ্ঞাপন
    এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন

    শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, কমিটি তাও পর্যালোচনা করবে। এছাড়া, সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করবে এই কমিটি।

    বিজ্ঞাপন
    আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে যেকোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখবে।

     

  • রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

    রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

    রমজান উপলক্ষ্যে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

    প্রজ্ঞাপনে বিলা হয়েছে, বিগত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৮.০০.০০০০.০০৭,০৮.০০২.২০২১-৮৪৬ নং স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।

    এতে আরও বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

  • শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

    শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর

    দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি উৎসব ভাতা মূল বেতনের শতভাগ করার বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস প্রদান করেন। বর্তমানে বেসরকারি শিক্ষকরা মূল বেতনের মাত্র ২৫ থেকে ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম।

    সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই বৈষম্য কেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার সীমাবদ্ধতার বিষয়টি সরকারের নজরে রয়েছে। বর্তমান সরকারের এই মেয়াদেই উৎসব ভাতা শতভাগ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি এবং বৈষম্য দূর করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার।

    বিজ্ঞাপন

     

    সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নির্বাচনের আগে জমা পড়া এমপিওভুক্তির আবেদনগুলো নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তিনি জানান, পূর্ববর্তী সময়ে জমা হওয়া এমপিওভুক্তির আবেদনগুলো কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা ঘুস লেনদেনের অভিযোগ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনার মাধ্যমে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।

  • ৯ জেলায় খুলল আ.লীগ কার্যালয়

    ৯ জেলায় খুলল আ.লীগ কার্যালয়

    দীর্ঘ ১৮ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে দেশের প্রায় ৯ জেলায়। নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

    গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে।

    গত সোমবার চার জেলা এবং গত রোববার ছয় জেলায় নেতাকর্মীরা উপস্থিতি জানান দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়।

    কোথাও কোথাও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। তবে কর্মসূচি পালনের পরপরই পুলিশ কয়েকজনকে আটক করেছে। হবিগঞ্জে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার ঝুলিয়েছেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। গতকাল সকাল ৮টার দিকে মাইজদীর টাউন হল মোড়ে এ ঘটনা ঘটে। জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। গত বুধবার সকালে শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

    কুড়িগ্রামে ১৮ মাস পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার টানানো হয়েছে। গতকাল সকালে জেলা শহরের শাপলা চত্বরসংলগ্ন আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনা জানার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

    নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে গতকাল দুপুর ২টায় দলীয় স্লোগান দিয়েছেন পাঁচ কর্মী। ঘটনার ভিডিও ধারণ করেছেন স্থানীয় সাংবাদিকরা। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ কর্মীরা মহানগর দলীয় কার্যালয়ে ব্যানার টানাচ্ছেন। তারা স্লোগান দেন। এই দলটির নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সাবেক মানব ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ সাদিম আহমেদ।

    শরীয়তপুরে স্লোগান দিয়ে জেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় শরীয়তপুর পালং বাজারে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টানানো হয়। গত বুধবার ভোরে কার্যালয়টি খুলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। এ ঘটনার প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানতে চাইলে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

    হবিগঞ্জ জেলা কার্যালয় খোলার কয়েক ঘণ্টা পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকালে শহরের টাউন হল এলাকায় জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে দুপুরে হঠাৎ করে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার বিষয়টি তাদের জানা নেই।

    রাজবাড়ী জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে এবং ব্যানার ঝুলতে দেখা গেছে। ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি সংযুক্ত রয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামী লীগ। বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা অর্ধশতাধিক নেতাকর্মী কার্যালয়ে সমবেত হন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বলেন, ওই পাঁচজনকে এর আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    এ ছাড়া চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচিতি ফলক লাগানো হয়েছে। নগরের নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে এ ঘটনা ঘটে। গতকাল নতুন ফলক লাগানোর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ গিয়ে কাউকে পায়নি।