ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে দুটি আসনের ফল এখনো স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণা উপলক্ষে সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।