ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন কোনো ভোটকেন্দ্র এলাকায় ধূমপান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।