চলতি মাসেই কার্যকর হচ্ছে পে স্কেল, বেতন কত বাড়ছে?

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে বেতন কমিশন, যা কার্যকরের পথে এখন শেষ ধাপে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো কাঠামো বাস্তবায়ন হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।
অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে তা উপস্থাপন করে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
বাজেটে প্রস্তুতি, বাড়ছে ব্যয়
নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে কমিশনের হিসাব বলছে, প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
নিম্ন গ্রেডে বড় স্বস্তি
সুপারিশকৃত কাঠামোয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিচের দিকের গ্রেডগুলোতে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থাকলেও তা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন যেখানে ৭৮ হাজার টাকা, সেখানে তা বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকারও বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনতে ১:৮ অনুপাত বজায় রাখার সুপারিশ করেছে কমিশন।
কমিশনের গঠন ও কার্যক্রম
গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। ২১ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সব প্রক্রিয়া শেষ হলে নতুন পে স্কেল কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে। এখন সবার নজর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের দিকে, যা নির্ধারণ করবে কবে থেকে এবং কীভাবে এই নতুন বেতন কাঠামো বাস্তবে রূপ পাবে।

আফরোজা

স্বতন্ত্র প্রার্থীকে ইঁদুর আখ্যায়িত করে, ধানের শীষের পক্ষে প্রকাশ্যে

প্রার্থীদের হলফনামায় টাঙ্গাইলে বিএনপি মনোনীত সাত প্রার্থী কোটিপতি

‘আমার ইউনিয়ন এটা, মোবাইল কোর্ট  করলে আগে আমাকে বলতে হবে’

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত:স্বরাষ্ট্র উপদেষ্টা

লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী! চিনতে পারছেন কে?

মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে: সালাম

যে তিন ইস্যুতে ইসিতে ছাত্রদলের অবস্থান চলছে

ঢাবিতে দাতব্য অনুষ্ঠানে ফ্রি সিগারেট বিতরণ, যা বলছেন জুমা

এসএসসি সংক্রান্ত ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত

নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আরও একটি দেশ

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

জানা গেল শবেবরাতের সম্ভাব্য তারিখ

নতুন পে স্কেলের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা

 আরো পড়ুন

নতুন পে স্কেলের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা 

নতুন পে স্কেলের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা

দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আজ

দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আজ

প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি আজ

প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি আজ

আজ রাজধানীতে যেসব কর্মসূচি

আজ রাজধানীতে যেসব কর্মসূচি

নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত? 

নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

গ্যাস না দিয়েই ৪শ’ কোটি  টাকা বিল নেওয়ার  অভিযোগ

গ্যাস না দিয়েই ৪শ’ কোটি টাকা বিল নেওয়ার অভিযোগ

তিস্তায় পলি দূষণের দাপট শীতে কমছে অতিথি  পাখির আগমন

তিস্তায় পলি দূষণের দাপট শীতে কমছে অতিথি পাখির আগমন

বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের  দ্বিমুখী হস্তক্ষেপ নিয়ে বিতর্ক

বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিমুখী হস্তক্ষেপ নিয়ে বিতর্ক

×

সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান।

সম্পাদক মন্ডলী কর্তৃক গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকণ্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি: নং ডিএ ৭৯৬।

© ২০২৬ | দৈনিক জনকণ্ঠ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

X