Category: বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি

  • আকাশে উড়বে বিলাসবহুল হোটেল, থাকতে পারবে ৫ হাজার মানুষ

    আকাশে উড়বে বিলাসবহুল হোটেল, থাকতে পারবে ৫ হাজার মানুষ

    সম্প্রতি ‘স্কাই ক্রুজ’ নামে একটি বিমানের নকশা প্রকাশ করা হয়েছে। বিমানটি আকাশে ওড়ার পর কয়েক মাস ভেসে থাকতে পারবে। বিমানে থাকবে বিলাসবহুল হোটেল। হোটেলটিতে পাঁচ হাজার অতিথি থাকতে পারবেন।

    ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা এই উড়োজাহাজটিতে থাকবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন। বিমানটি এমন ভাবে নকশা করা হয়েছে যাতে এটি মাসের মাসের পর ভাসমান অবস্থায় থাকতে পারে। যাত্রী ওঠানামা, বিমানের যান্ত্রিক সমস্যার দেখাশোনা, সবই হবে মাঝ আকাশে।

    বিমানটির আসল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন। সেই নকশার ওপর ভিত্তি করে হাসেম আলঘাইলি নামে এক ব্যক্তি ভবিষ্যতের বিমানের এই ভিডিওটি তৈরি করেছেন।

    ইউটিউবে ভিডিওটি শেয়ারও করেছেন হাসেম। তার মতে ‘স্কাই ক্রুজ’ পরিবহণ ব্যবস্থার ভবিষ্যতের চমক। এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিমানে চালকের দরকার নেই, এটি হবে স্বতন্ত্র।এই বিশালাকার বিমানটির অন্যান্য কাজের জন্য দরকার হবে প্রচুর সংখ্যক কর্মী। এতে থাকবে রেস্তোরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও।

    অনেকে বলেছেন, যদি একবার পরমাণু চুল্লিতে কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তাহলে বিমানটি দুর্ঘটনায় পড়বে যা সহজেই কোনো শহরকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হবে।

  • ১ লাখ ভিউ হলে ইউটিউব ভিডিও থেকে কত টাকা আয়?

    ১ লাখ ভিউ হলে ইউটিউব ভিডিও থেকে কত টাকা আয়?

    ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। শুধুমাত্র বিনোদনই নয়, আয়ের মাধ্যম হিসেবেও পরিচিত। লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর এখান থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। কিন্তু অনেকেরই প্রশ্ন, ১ লাখ ভিউ হলে কত টাকা পাওয়া যায়।

    বিশ্লেষকরা বলছেন, ইউটিউব আয় নির্ভর করে ভিডিওর ধরন, দর্শকদের দেশ, বিজ্ঞাপনের ধরন এবং চ্যানেলের পারফরম্যান্সের উপর। প্রযুক্তি, অর্থ বা শিক্ষামূলক ভিডিও থেকে বেশি আয় হয়, আর বিনোদন বা ভ্লগ ভিডিও থেকে তুলনামূলকভাবে কম।

    বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রতি ১ হাজার ভিউ থেকে আনুমানিক ১–২৫ ডলার (প্রায় ১০৭–২৬০০ টাকা) আয় হতে পারে। তাই ১ লাখ ভিউ থেকে ক্রিয়েটর ১০০–১০০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকারও বেশি হতে পারে।

    তবে একটি বিষয় মনে রাখবেন, ইউটিউবের প্লে বাটন অর্জনের জন্য শুধু ভিউ নয়, সাবস্ক্রাইবার সংখ্যাও গুরুত্বপূর্ণ। সিলভার বাটন পেতে ১ লাখ, গোল্ডেন বাটন পেতে ১০ লাখ, ডায়মন্ড বাটন পেতে ১ কোটি সাবস্ক্রাইবার থাকতে হয়।

     

  • পরকীয়ার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়

    পরকীয়ার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়

    পড়াশোনা শেষ করার পর সবার প্রথমে যে বিষয়টা মাথায় আসে তা হল কিভাবে ভাল চাকরি পেয়ে ক্যারিয়ার তৈরি করা যায়। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন কুইজ ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনাকে অবাক করবে।

    ১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে জেল থেকে পালানো অপরাধ হিসেবে বিবেচিত হয় না?
    উত্তরঃ জার্মানিতে জেল থেকে পালানো অপরাধ হিসেবে বিবেচিত হয় না।

    ২) প্রশ্নঃ কোন ফলটি আপনি ইচ্ছামত খেতে পারবেন না?
    উত্তরঃ আসলে অ্যাভোকাডো ফলটি আপনি ইচ্ছামত খেতে পারবেন না, কারণ এটি শুধুমাত্র পাকলেই খাওয়া হয় এবং এটি পাকার সাথে সাথে নষ্ট হতে শুরু করে।

    ৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্লাস্টিকের নোট চালু রয়েছে?
    উত্তরঃ অস্ট্রেলিয়ায় প্লাস্টিকের নোট চালু রয়েছে।

    ৪) প্রশ্নঃ জানেন সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
    উত্তরঃ নেতাজি সুভাষচন্দ্র বসু ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন।

    ৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ছবি তোলা অপরাধী হিসেবে বিবেচিত হয়?
    উত্তরঃ তুর্কমেনিস্তান একমাত্র দেশ যেখানে ছবি তোলা অপরাধ হিসেবে বিবেচিত হয়।

    ৬) প্রশ্নঃ কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে চন্দন কাঠ পাওয়া যায়?
    উত্তরঃ কর্ণাটক রাজ্যে ভারতের সবথেকে বেশি চন্দন কাঠ পাওয়া যায়।

    ৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে চুইংগাম খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে?
    উত্তরঃ সিঙ্গাপুর দেশে চুইংগাম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

    ৮) প্রশ্নঃ কোন গাছটি কাটা হলে শিশুর মত কাঁদে?
    উত্তরঃ ম্যানড্রেক গাছ কাটা হলে শিশুর মত কাঁদে।

    ৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে সস্তায় সোনা পাওয়া যায়?
    উত্তরঃ আসলে হংকং এর মত সস্তায় সোনা আর বিশ্বের কোন দেশে পাওয়া যায় না।

    ১০) প্রশ্নঃ বিশ্বাসঘাতকতার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়?
    উত্তরঃ আসলে সামুদ্রিক ভোঁদড়রা তাদের মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায়, কারণ তারা ভয় পায় যে তাদের সঙ্গী অন্য কোনো ভোঁদড়ের সঙ্গে চলে যেতে পারে।

  • ব্রা-এর বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না, জানলে অবাক হবেন

    ব্রা-এর বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না, জানলে অবাক হবেন

    মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাকের মধ্যে ব্রা একটি। কিন্তু আজও সমাজে এটি নিয়ে খোলামেলা আলোচনা করা হয় না। এমনকি দোকানে কিনতে গিয়েও মহিলাদের বেশ সমস্যায় পড়তে হয়। কিন্তু এটি একটি অন্তর্বাস, যা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। বরং লজ্জা ঢাকতেই এই পোশাক পরা হয়। যাইহোক এই প্রতিবেদনে ব্রা সম্পর্কে একটি মজার তথ্য প্রকাশ করা হয়েছে।

    আপনি নিশ্চয়ই জানেন, মহিলাদের অন্তর্বাসকে ব্রা বলে, যা একটি ইংরেজি শব্দ। আসলে ব্রা হল একটি সংক্ষিপ্ত রূপ। এটি ফরাসি শব্দ ব্রেসিয়ার থেকে এসেছে। ১৮৯৩ সালে এই শব্দটি প্রথমবার এক মার্কিন সংবাদপত্রে ব্যবহার করা হয়েছিল। এরপর ধীরে ধীরে বিভিন্ন ম্যাগাজিনেও এই শব্দটির প্রচলন হয়। কয়েক বছর পর অক্সফোর্ড অভিধানেও জায়গা করে নেয় এই শব্দ৷

    তবে অতীতের তুলনায় এখন ব্রা-র ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। শুরুতে ব্রা-তে কাপের আকার ছিল না। তাহলে একবার ভাবুন সেই সময় মহিলাদের কতটা সমস্যায় পড়তে হতো। জানা যায়, ১৯৩০ সালে এসএইচ ক্যাম্প কোম্পানি প্রথমবারের মতো ব্রা-তে কাপের আকার ডিজাইন তৈরি করেছিল।

    প্রাথমিকভাবে এই শব্দের অর্থ হলো শিশুদের অন্তর্বাস, কিন্তু পরবর্তীতে মহিলাদের পোশাকের রূপ দেয়া হয়েছিল। আসলে ব্রা (BRA) একটি সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণরূপ হল Breast Resting Area অর্থাৎ স্তন বিশ্রামের এলাকা। তবে একে বক্ষবন্ধনীও বলা হয়ে থাকে৷ তবে যত সময় এগিয়েছে, মহিলাদের এই অন্তর্বাসটির ডিজাইন পরিবর্তন হয়েছে। আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের A থেকে D সাইজের ব্রা পাওয়া যায়।

    তবে অধিকাংশ মহিলাই স্তনের সঠিক আকার না জেনেই অন্তর্বাস ব্যবহার করেন। সমীক্ষায় দেখা গেছে, বিষের প্রায় ৮০ শতাংশ নারী ভুল সাইজের ব্রা পরেন। এমনকি তারা ফিটিং এবং সঠিক মাপ নেওয়ার পরেও ভুল করেন। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, সঠিক মাপের ব্রা পরাই উচিত। তবে একটা নির্দিষ্ট সময়ের পর আর এটি ব্যবহার করা যায় না। একটি ব্রা-র মেয়াদ ৮ থেকে ৯ মাস থাকে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে তার স্তনের ক্ষতি হতে পারে।