Category: জাতীয়

জাতীয়

  • বিমান বিধ্বস্ত: আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

    বিমান বিধ্বস্ত: আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়াবহ আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষক বলেছেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কারোরই কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ ছিল না।

    বিমানটি যে ভবনের ওপর আছড়ে পড়ে, সেই ভবনে থাকা শিক্ষার্থীরা ছুটির ঘণ্টা পড়ার পর ক্লাস থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল।

    ওই শিক্ষক বলেন, এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসলো। আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম—তারপর ধোঁয়া।

    নিজের আঘাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমার হাত পুড়ে গিয়েছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমার মুখ ও কান ঝলসে গেছে।

    এ অবস্থায় দ্রুত ওয়াশরুমে গিয়ে একটি ভেজা কাপড় নিয়ে এসে নিজের নাক ঢাকেন জানিয়ে ওই শিক্ষক বলেন, কাছে থাকা বাচ্চাদেরও আমি একই কাজ করতে বললাম। তাদের অনেকের শার্টে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল। আমি তাদের নিচু হয়ে থাকতে এবং মুখ ঢাকতে বললাম।

    ওই শিক্ষকের সঙ্গে তিনজন শিক্ষার্থী সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তাদের ভেতর গুরুতর দগ্ধ একজনকে সিএমএইচ-এর বার্ন ইউনিটে রেফার করা হয়।

    তিনি বলেন, ওই শিক্ষার্থীর শরীরের কিছু অংশে চামড়া উঠে গিয়েছিল। আমি আমার পরা কাপড় দিয়ে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে গেলাম। আমি নিজেও যন্ত্রণায় কাতর ছিলাম। কিন্তু আমি নিজেকে স্থির রেখে অন্যদের শান্ত রাখার চেষ্টা করলাম।

     

  • এবার চাঁদা দাবির অভিযোগে পুলিশ সদস্য ধরা

    এবার চাঁদা দাবির অভিযোগে পুলিশ সদস্য ধরা

    পঞ্চগড়ে অভিযানের নামে চাঁদা দাবির অভিযোগে স্থানীয়দের হাতে এক পুলিশ সদস্যসহ দুজন আটক হয়েছেন। পরে স্থানীয়দের খবরে তাদের আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

    রোববার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

    আটকৃতরা হলেন- পঞ্চগড় সদর থানার কনেস্টবল মিজানুর রহমান (২৬)। তার বাড়ি দিনাজপুর বিরলের বৈদ্যনাথপুর এলাকায়। মিজানুর নিজেকে এসআই পরিচয় দেন। তার সহযোগী ভুয়া পুলিশ সদস্য সদরের সাতমেরা পেলকুজোত এলাকার শরিফুল ইসলাম (৩০)। শরিফুল নিজেকে ডিবি পুলিশের কনেস্টেবল পরিচয় দেন।

    জানা যায়, শনিবার রাতে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে স্থানীয়দের হাতে আটক হন তারা।

    পঞ্চগড় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, শনিবার রাত ১১টার পর তারা বলেয়াপাড় এলাকায় আসেন। সে সময় নিজের বাড়ির পাশে ৩ কিশোর রাস্তার পাশে বসে মুঠোফোন চালাচ্ছিল। সেখানে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে জুয়া খেলার অভিযোগ তুলে ১ লাখ টাকা দাবি করে এক কিশোরকে হাতকড়া পরান ওই পুলিশ সদস্য। সঙ্গে সঙ্গে তার চিৎকারে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে আটক করে রেখে পঞ্চগড় আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নেয়।

    এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পঞ্চগড় পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

     

  • মায়ের কাছে পড়ে ৯ মাসে হাফেজ

    মায়ের কাছে পড়ে ৯ মাসে হাফেজ

    কুষ্টিয়ার ভেড়ামারার ৭ বছর বয়সী এক শিশু, মুহাম্মদ, তার মা ও নানির কাছে ৯ মাসে কোরআন মুখস্থ করে “হাফেজ” হয়েছে। শিশুটি ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মুফতি আবদুল্লাহ আমজাদের ছেলে। তার মা, আলেমা মাসুমা জান্নাত, “মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসা” নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন, যেখানে তিনি এবং তার মা (মুহাম্মদের নানি) উভয়েই কোরআনের হাফেজ। কিছু বাংলা সংবাদ মাধ্যম জানিয়েছে। 

  • স্মার্ট এনআইডি বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন

    স্মার্ট এনআইডি বিতরণ শুরু! আপনার কার্ড এসেছে কি না, ঘরে বসেই জেনে নিন

    ২০২৫ সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বিতরণ কার্যক্রম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ বছর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে, এবং অগ্রাধিকার পাচ্ছেন ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা।

    কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না?

    আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা জানার জন্য খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন। এজন্য আপনাকে www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Smart Card Status Check’ অপশনে ক্লিক করতে হবে।

    এরপর, আপনার বর্তমান এনআইডি নম্বর, জন্মতারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করুন।

    যদি দেখা যায় “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি”, তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি এখনো তৈরি হয়নি এবং আপনি এই ধাপে স্মার্ট কার্ড পাচ্ছেন না।

    আর যদি স্ট্যাটাসে “Completed” লেখা আসে এবং একটি বক্স আইডি নম্বর দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড প্রস্তুত।

    কোথা থেকে ও কিভাবে সংগ্রহ করবেন?

    যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত থাকে, তাহলে দুটি উপায়ে আপনি তা সংগ্রহ করতে পারবেন:

    নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে
    নির্বাচন কমিশন নির্ধারিত সময় ও তারিখে স্থানীয় স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালাবে। ঘোষিত সময় অনুযায়ী সেখানে গিয়ে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

    উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি
    কেউ চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে।

    শেষ কথা

    স্মার্ট এনআইডি কার্ড এখন শুধু পরিচয়পত্র নয়, বরং নাগরিক সেবা গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তাই সময়মতো নিজের কার্ডের অবস্থা জেনে নেওয়া এবং নির্ধারিত সময়ে সংগ্রহ করা সবার জন্যই জরুরি।