Category: জাতীয়

জাতীয়

  • নির্বাচন কি স্থগিত হচ্ছে, যা জানাল কমিশন

    নির্বাচন কি স্থগিত হচ্ছে, যা জানাল কমিশন

    জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এমন পরিস্থিতিতে নতুন তফশিল ঘোষণা করবে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    নির্বাচনি কার্যক্রম বাতিলের আইনি বিধান

    গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুযায়ী কারও প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইন অনুযায়ী, নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনি তফশিল ঘোষণা করবে।

    এছাড়া যারা আগের তফশিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি।

    নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফশিল বাতিল হবে। সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফশিলে কোনো প্রভাব পড়বে না। কারণ, উনি এখনো বৈধ প্রার্থী হননি। এছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি উনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে। কাজেই এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত।

    নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়টা নিয়ে আমাকে আরপিও দেখে বলতে হবে।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছে।

  • সুখবর পেলেন আরও ২২ বিএনপি নেতা

    সুখবর পেলেন আরও ২২ বিএনপি নেতা

    বিএনপি পূর্বে বহিষ্কার, স্থগিত বা অব্যাহতি প্রাপ্ত ২২ নেতাকর্মীর শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। আবেদনের প্রেক্ষিতে রোববার (৪ জানুয়ারি) তাদের প্রাথমিক সদস্যপদ ও সাংগঠনিক অবস্থান পুনঃস্থাপন করা হয়েছে।

    দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মো. শামিম আহমেদ, কাজী শারমিন আক্তার টুকটুকি, আলহাজ্ব ইমাম হোসেন, আবু সুফিয়ান রানা, জাহানারা বেগম, মোছা. শিল্পী খাতুন, মাওলানা মো. আব্দুল হাকিম, জুবায়ের আহমেদ চৌধুরী, এহতেশামুল আজিম, লুৎফুল হায়দার রুমি, শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান মদন, মতিউর রহমান মতিন, সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলকে বিভিন্ন পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ পুনঃস্থাপন করা হয়েছে।

    এছাড়া, মদিনা আক্তার ও মতিন বকশের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। একইভাবে, সৈয়দ রমিজ উদ্দিনের অব্যাহতি আদেশও রদ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি-আদর্শের প্রতি আনুগত্য বজায় রাখার স্বার্থে এই পুনঃস্থাপন কার্যক্রম নেয়া হয়েছে।

  • এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

    এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

    চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৪ জানুয়ারি)।

    বিজ্ঞাপন
    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

     

    গত ২ ডিসেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।

    সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।

     

    চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য আজ রবিবার (৪ জানুয়ারি) জানানো হবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রবিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

    গত ২ ডিসেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।

     

    সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। আজ এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

     

  • বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের জরুরি নির্দেশনা!

    বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের জরুরি নির্দেশনা!

    রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

    আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ রাজনৈতিক ও সাংগঠনিক প্রচারণামূলক সব সামগ্রী অপসারণ করা হলেও সদ্যপ্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে টাঙানো শোকবার্তা সম্বলিত ব্যানার ও পোস্টারগুলো এখনই সরানো হচ্ছে না। শোক পালনের অংশ হিসেবে এগুলো আরও কিছুদিন নির্ধারিত স্থানে বহাল থাকবে।

    শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন এবং যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

    ব্যানার-পোস্টার অপসারণের যৌক্তিকতা তুলে ধরে রুহুল কবির রিজভী জানান:
    অতিরিক্ত ব্যানার ও পোস্টারের কারণে শহরের নান্দনিকতা ও সৌন্দর্য ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
    যত্রতত্র পোস্টার লাগানোর ফলে জনসাধারণের স্বাভাবিক চলাচলেও অনেক ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।

    বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে যেকোনো কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রচারসামগ্রী নিজ উদ্যোগে সরিয়ে ফেলার চর্চা থাকবে।রাজধানী থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী তিন দিনের মধ্যে সারা দেশে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    দলের শীর্ষ নেতাদের নির্দেশে স্বেচ্ছাসেবক ও নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় আজ থেকেই এই অপসারণ কাজ শুরু করেছেন। বিএনপি আশা করছে, এই উদ্যোগের ফলে নগরবাসী দীর্ঘদিনের দৃশ্যদূষণ থেকে মুক্তি পাবেন এবং শহরগুলো ফিরে পাবে তার হারানো সৌন্দর্য।