Category: জাতীয়

জাতীয়

  • আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

    আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

    দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তারা এ কর্মসূচি পালনের অংশ হিসেবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখবে।

     

    আরও দেখুন
    ঢাকা
    টেলিভিশন
    টিভিতে
    টিভি
    বিনোদন কেন্দ্র
    ঢাকায়

     

    বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের এ নোটিশ দেয় সংগঠনটি। এদিন সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে কমিশন বাড়ানো, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।

    দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারিও দেন নেতারা। এরপর সন্ধ্যায় ঘোষণা আসে বন্ধ রাখার কর্মসূচি।

  • বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের জরুরি নির্দেশনা!

    বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের জরুরি নির্দেশনা!

    রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে এবং শহরের সৌন্দর্য রক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

    আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ রাজনৈতিক ও সাংগঠনিক প্রচারণামূলক সব সামগ্রী অপসারণ করা হলেও সদ্যপ্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে টাঙানো শোকবার্তা সম্বলিত ব্যানার ও পোস্টারগুলো এখনই সরানো হচ্ছে না। শোক পালনের অংশ হিসেবে এগুলো আরও কিছুদিন নির্ধারিত স্থানে বহাল থাকবে।

    শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন এবং যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

    ব্যানার-পোস্টার অপসারণের যৌক্তিকতা তুলে ধরে রুহুল কবির রিজভী জানান:
    অতিরিক্ত ব্যানার ও পোস্টারের কারণে শহরের নান্দনিকতা ও সৌন্দর্য ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
    যত্রতত্র পোস্টার লাগানোর ফলে জনসাধারণের স্বাভাবিক চলাচলেও অনেক ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।

    বিএনপি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে যেকোনো কর্মসূচি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রচারসামগ্রী নিজ উদ্যোগে সরিয়ে ফেলার চর্চা থাকবে।রাজধানী থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী তিন দিনের মধ্যে সারা দেশে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    দলের শীর্ষ নেতাদের নির্দেশে স্বেচ্ছাসেবক ও নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় আজ থেকেই এই অপসারণ কাজ শুরু করেছেন। বিএনপি আশা করছে, এই উদ্যোগের ফলে নগরবাসী দীর্ঘদিনের দৃশ্যদূষণ থেকে মুক্তি পাবেন এবং শহরগুলো ফিরে পাবে তার হারানো সৌন্দর্য।

  • বাতিল হল বিএনপির দুই নেতার মনোনয়ন

    বাতিল হল বিএনপির দুই নেতার মনোনয়ন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে বিএনপির দুই নেতার মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
    বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।
    মনোনয়ন বাতিল হওয়া নেতারা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমিন আলী।
    জেলা প্রশাসন সূত্র জানায়, যাচাইয়ের সময় তাদের জমা দেওয়া মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য পাওয়া গেছে। এ কারণেই আপাতত মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
    তবে নির্বাচন বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

  • দীর্ঘ প্রতীক্ষার পর পে স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ, সবচেয়ে বেশি লাভ যাদের

    দীর্ঘ প্রতীক্ষার পর পে স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ, সবচেয়ে বেশি লাভ যাদের

    জাতীয় বেতন কমিশন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য সুপারিশমালা চূড়ান্ত করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে একটি সংবাদমাধ্যম জানায়, বর্তমান ১৬টি গ্রেড অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন।

    কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত। আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

    নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে। কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচেয়ে বেশি।

    কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের।

    অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

    সবকিছুই এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।