Category: আর্ন্তজাতিক

আর্ন্তজাতিক

  • ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা, খরচও অনেক কম

    ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা, খরচও অনেক কম

    অনেকে অবসর সময়ে পার্কে ঘুরতে যায়। তবে এখনকার সময়ে পার্কে ঘুরতে যাওয়াদের অনেকে সঙ্গি নিয়ে বের হন। এক্ষেত্রে বিপাকে পড়েন ব্যাচেলররা। তখন মনে হয় ইস, যদি একটা ‘গার্ল ফ্রেন্ড’ থাকত।

    অনলাইন পোর্টালে গিয়ে তরুণদের নিজেরদের সম্পর্কে সব তথ্য জানাতে হবে। তার পরেই তরুণের কাছে ফোন আসবে এক মহিলার। তাকে জানানো হবে ১০০০ ইউয়ান (যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকা) দিলেই এক দিনের জন্য তারা প্রেমিকা ভাড়া করতে পারবেন। শুধু তা-ই নয়, সেই প্রেমিকার সঙ্গে ঘুরতে যেতে চাইলে দিতে হবে বাড়তি ৩৫০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার টাকা)। যদি ছবি দেখে বাছাই করে প্রেমিকা ভাড়া করতে চান কেউ, তার জন্য দিতে হবে বাড়তি টাকা।

    সাউথ চায়না মোর্নিং পোস্টের খবর অনুযায়ী, তরুণীরা অতিরিক্ত উপার্জনের আসায় এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। এক চিনা সাংবাদিক একটি ওয়েবসাইটে নিজের পরিচয় গোপন রেখে অ্যাকাউন্ট খোলেন। মাম্মু নামে এক তরুণীকে পাঠানো হয় সংস্থার তরফ থেকে সাংবাদিকের এক দিনের প্রেমিকা হওয়ার জন্য।

    মাম্মু তাকে বলেন, ‘‘আমি ভাল চাকরি করি। ৫০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ হাজার টাকা) আয়ও করি। আমার প্রেমিক নেই। ছুটির দিনে নতুন লোকেদের সঙ্গে পরিচয় করতে বেশ ভালই লাগে। ঘুরতে যেতে পারি, অতিরিক্ত উপার্জনও হয়ে যায়। নতুন বছরের শুরুতে আমি প্রায় ৪০,০০০ ইউয়ান বা ৬ লাখ ১২ হাজার হাজার টাকা আয় করেছি।’’

    প্রেমিকা হয়ে তাকে ঠিক কী কী করতে হয়? উত্তরে মাম্মু বলেন, কেউ নিজের বাবা-মায়ের সঙ্গে হবু বৌ হিসাবে আলাপ করান, কেউ আবার বন্ধুবান্ধবের সামনে আসল প্রেমিকা হিসাবে পরিচয় দেন। একবার একজন মিথ্যে বিয়েও করেছিলেন আমার সঙ্গে। বিয়ের পোশাকে ছবিও তুলতে হয়েছিল। অতিরিক্ত টাকা দিলে আমি অন্য কাজও করতে পারি।’’

     

  • ভারতের ভিসা নিয়ে নতুন তথ্য দিল ভারত

    ভারতের ভিসা নিয়ে নতুন তথ্য দিল ভারত

    বাড়ছে ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি। ৮০০ টাকার ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে ভারত। আগামী ১০ আগস্ট থেকে বর্ধিত এই ভিসা প্রক্রিয়াকরণ ফি প্রযোজ্য হবে।

     

    এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আইভ্যাকের ও‌য়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

    এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রসেসিং ফি আগামী ১০ আগস্ট থেকে থেকে সংশোধন করে ১ হাজার ৫০০ টাকা করা হবে। এই প্রসেসিং ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।

    ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়।

    তবে বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

     

  • সুনামি সতর্কতা, ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হতে পারে প্রভাব

    সুনামি সতর্কতা, ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হতে পারে প্রভাব

    রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে সুনামি পরিস্থিতি দেখা দিয়েছে— তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান।

    দেশটির আবহাওযা দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, সুনামির বিধ্বসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি এসেছে— আমরা আশঙ্কা করছি যে আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি থাকবে।

    বুধবার (৩০ জুলাই) ভোরের দিকে রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তার পর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়। সেই ভূমিকম্পের পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে।

    এখনও জাপানের উত্তর, পূর্ব-সহ বিভিন্ন উপকূলে আছড়ে পড়ছে সুনামির ঢেউ। তবে সেসব ঢেউয়ের উচ্চতা ২-৩ ফুটের বেশি নয়।

    ‘আমাদের চিন্তা হচ্ছে জোয়ারের সময় কী হবে— তা নিয়ে। সুনামি পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাভাবিক ভাবেই ঢেউয়ের আকার, উচ্চতা এবং শক্তি অনেক বেশি থাকবে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি’, সিএনএনকে বলেন

     

  • এসির সামনে চিকিৎসকের ঘুম, রক্তক্ষরণে রোগীর মৃত্যু

    এসির সামনে চিকিৎসকের ঘুম, রক্তক্ষরণে রোগীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় আহত সুনীল এক ব্যক্তি স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় কাঁদছিলেন এবং রক্তক্ষরণ হচ্ছিল। কর্তব্যরত দুই জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকিত ঘুমাচ্ছিলেন। পরবর্তীতে আহত ব্যক্তিটি রক্তক্ষরণে মারা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দুই জুনিয়র চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাটে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টায় সুনীলের মৃত্যু হয়।

    পরিবারের অভিযোগ, বিলম্বে চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে জিন্দাল দাবি করেছেন, রোগী আগে থেকেই গুরুতর অবস্থায় ছিলেন।

    নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা ঘুমাচ্ছেন। রোগী তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত সুনীল নামের এক ব্যক্তিকে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজে নিয়ে আসে পুলিশ। জরুরি বিভাগে ভর্তি করার সময় সুনীলের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জানা গেছে।

    ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক এসির সামনে টেবিলে পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। একজন নারী একটি শিশু ও প্রেসক্রিপশন হাতে নিয়ে চিকিৎসককে জাগানোর চেষ্টা করছেন। পাশেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুনীল, তার পা থেকে রক্ত ঝরছে।

    ঘটনার সময় ডিউটি ইন-চার্জ শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবে তদন্তের সময় জিন্দাল জানান, অবহেলা ও পরিবারের অভিযোগের বিষয়ে জানার পরপরই তিনি হাসপাতালে এসে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেন।

    এলএলআরএম মেডিকেল কলেজের অধ্যক্ষ আর সি গুপ্ত বলেন, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন জুনিয়র চিকিৎসক ঘুমাচ্ছেন, যখন একজন রোগী সাহায্য চাচ্ছিলেন।

    মিরাট জেলা ম্যাজিস্ট্রেটকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।