Category: অর্থনীতি

অর্থনীতি

  • ব্যাংকে যেভাবে খুব সহজেই আপনার টাকা দ্বিগুণ করে নিতে পারবেন!

    ব্যাংকে যেভাবে খুব সহজেই আপনার টাকা দ্বিগুণ করে নিতে পারবেন!

    মধ্যবিত্ত কিংবা নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষদের অনেকেই ভবিষ্যতের নিরাপত্তার জন্য মাসে মাসে কিছু অর্থ জমিয়ে রাখেন। বিশেষ করে ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) এখন জনপ্রিয় সঞ্চয় মাধ্যম। কিন্তু আপনি জানেন কি—এই ডিপিএস থেকেই আপনি চাইলে আপনার সঞ্চিত অর্থ দ্বিগুণ করতে পারেন?

    আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো এমনই একটি কার্যকরী কৌশল, যার মাধ্যমে মাসে মাত্র ৫০০০ টাকা করে ডিপিএস করে আপনি পাঁচ বছর পরে পেতে পারেন ৬ লক্ষ টাকা পর্যন্ত! শুধু একটু ভিন্ন কৌশল প্রয়োগ করলেই সম্ভব।

    সাধারণ ডিপিএস-এর হিসাব
    প্রতিমাসে ৫০০০ টাকা করে পাঁচ বছর ডিপিএস করলে, আপনি ম্যাচিউরিটিতে পাবেন:
    ৫০০০ × ১২ × ৫ = ৩ লক্ষ টাকা

    ব্যাংক যদি গড়ে ১০% থেকে ১২% সুদ দেয়, তাহলে আপনি সর্বোচ্চ পেতে পারেন প্রায় ৩.৫০ লক্ষ টাকা।

    কৌশল: এখনই লোন নিয়ে সঞ্চিত টাকা এফডিআর-এ রাখুন!
    এই কৌশলের মূল ভিত্তি হলো—পাঁচ বছর পরে যে ৩ লক্ষ টাকা আপনি পেতেন, সেটি এখনই লোন নিয়ে সংগ্রহ করুন।

    ধরুন, আপনি এখন ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা লোন নিলেন ১২% সুদে, পাঁচ বছরের জন্য।
    এই টাকা আপনি Fixed Deposit (এফডিআর) আকারে এমন একটি স্কিমে রাখবেন, যেখানে টাকা পাঁচ বছরে দ্বিগুণ হয়।
    ফলাফল:
    ৫ বছর পরে আপনি পাবেন ৬ লক্ষ টাকা
    লোন বাবদ পরিশোধ করতে হবে ৪ লক্ষ টাকা (৩ লক্ষ মূলধন + ১ লক্ষ সুদ)
    আপনি অতিরিক্ত পাচ্ছেন ২ লক্ষ টাকা, যা মাত্র ১৬৭৩ টাকা/মাস অতিরিক্ত কিস্তিতে সম্ভব।
    বিকল্প কৌশল (যদি অতিরিক্ত টাকা না থাকে)

    যদি আপনি প্রতি মাসে বাড়তি কিস্তি দিতে না পারেন, তাহলে ধরুন:

    আপনি ২.২৫ লক্ষ টাকা লোন নিলেন
    ৫ বছরে এফডিআর করলে পাবেন প্রায় ৪.৫০ লক্ষ টাকা
    লোনের কিস্তি হবে মাত্র ৫০০৫ টাকা, যা ডিপিএসের কাছাকাছি
    তাহলে পাঁচ বছর পরে পাবেন প্রায় ১.৫ লক্ষ টাকা বাড়তি।

    কারা এই কৌশল অনুসরণ করতে পারেন?
    এই পদ্ধতি তাদের জন্য উপযোগী—

    যাঁরা প্রতি মাসে নিয়মিত সঞ্চয় করতে পারেন (৫০০০ টাকা বা তার বেশি)
    যাঁরা সেভিংসকে ইনভেস্টমেন্টে রূপ দিতে চান
    যাঁরা ব্যাংক লোন নিতে পারেন এবং সময়মতো কিস্তি দিতে সক্ষম
    গুরুত্বপূর্ণ পরামর্শ

    এই পদ্ধতি ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি—

    লোন নেওয়ার আগে নিজের ক্রেডিট স্কোর যাচাই করুন
    কোন ব্যাংকে ডাবল এফডিআর স্কিম চলছে, তা যাচাই করে নিন
    সময়মতো লোন পরিশোধ নিশ্চিত করুন—না হলে ডিফল্ট হতে পারেন
    সঞ্চয়ের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়নেও নজর দিন

    শুধু সঞ্চয় নয়, একইসঙ্গে নিজের স্কিল ও ক্যারিয়ার উন্নয়নেও বিনিয়োগ করুন। এতে ভবিষ্যতে আপনি আরও উচ্চ আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।

    একটু বুদ্ধি খাটিয়ে এবং সঠিক পরিকল্পনায় আপনার মাসিক সঞ্চয়ই হতে পারে বড় আয়ের পথ। এখনই পরিকল্পনা করুন—আপনার ছোট সঞ্চয় কীভাবে বড় হতে পারে!

  • আগামী বছর সোনার দামে আসতে চলেছে বিরাট বদল !

    আগামী বছর সোনার দামে আসতে চলেছে বিরাট বদল !

     বিশেষজ্ঞদের মতে, আগামী বছর সোনার দামে দেখা যেতে পারে বড়সড় উত্থান বা পতন। আন্তর্জাতিক পরিস্থিতি ও অর্থনৈতিক পরিবর্তনের ফলে এই পরিবর্তন হতে পারে।

    গত তিন দিন ধরে সোনার দামে ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে এবং মঙ্গলবার, অর্থাৎ ৫ আগস্টেও এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মার্কিন ডলারের প্রভাব সোনার দামের উপর স্পষ্টভাবে পড়েছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল কর্মসংস্থান সংক্রান্ত তথ্য প্রকাশের পর, সেপ্টেম্বর মাসে ফেডারেল রিজার্ভের তরফ থেকে সুদের হার কমার সম্ভাবনা বেড়েছে।

    COMEX-এ সোনার দাম ০.২৩% বেড়ে প্রতি আউন্সে ৩,৪৩৪.৪০ ডলারে পৌঁছেছে।
    রুপোর দাম (Silver Rate Today) ০.৪৩% বেড়ে প্রতি আউন্সে ৩৭.৪৯ ডলারে পৌঁছেছে।
    তামার দাম (Copper) ০.৬৫% বৃদ্ধি পেয়ে ৪.৪৬৬৫-এ পৌঁছেছে।
    প্ল্যাটিনাম এবং প্যালাডিয়াম-এর দামও বেড়েছে, যার মূল্য যথাক্রমে ১,৩৪২.৮০ ডলার এবং ১,২২৫ ডলার হয়েছে।

    আগামী বছর ২০২৬ সালে সোনার দাম সরাসরি ৪,০০০ ডলার হয়ে যেতে পারে । বাড়তে থাকা বাণিজ্য যুদ্ধ, ভূ-রাজনৈতিক সংকট, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনার ক্রয় এবং সুদের হারে কাটছাঁটের জল্পনার ফলে এই বছরে সোনার দামে প্রায় ৩০% বৃদ্ধি হয়েছে।

    বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে।
    ফিডেলিটি ইন্টারন্যাশনাল-এর অনুমান অনুযায়ী, আগামী বছরের শেষে সোনার দাম প্রতি আউন্সে ৪,০০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

    ৯৫৪.৮০ টনে পৌঁছাল SPDR Gold Trust-এর হোল্ডিং
    বিশ্বের বৃহত্তম স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) SPDR Gold Trust জানিয়েছে যে, তাদের হোল্ডিং শুক্রবারের ৯৫৩.০৮ টন থেকে ০.১৮ শতাংশ বেড়ে সোমবার ৯৫৪.৮০ টনে পৌঁছেছে।

  • ৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

    ৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

    পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ।

    ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ পাবেন। অর্থাৎ কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর থেকে। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেসপিরিয়ড হবে অভিন্ন।

    সার্কুলারে আরও বলা হয়, পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত। এখন পাবে তিন শতাংশ সুদে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ সুদে ঋণ দেবে।

    এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদ হার হবে পাঁচ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদে ছয় শতাংশ।

    এছাড়া পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় বনায়ন (সামাজিক, সমন্বিত বা কৃষি), ছাদের কৃষি বা উল্লম্ব চাষ বা বাগান, বায়োফ্লক মাছ চাষ, জৈব চাষ, খাঁচায় মাছ চাষ, কেঁচো কম্পোস্ট সার উৎপাদনেও ঋণ দেবে ব্যাংকগুলো।

  • ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম কমলো

    ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম কমলো

    ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার চার টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

    এর আগে গত দুই জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া এক টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।