Category: অর্থনীতি

অর্থনীতি

  • এলপিজির নতুন দাম ঘোষণা আগামীকাল 

    এলপিজির নতুন দাম ঘোষণা আগামীকাল 

    চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৪ জানুয়ারি)।

    বিজ্ঞাপন
    বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

     

    গত ২ ডিসেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম।

    সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। রোববার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

     

  • জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে…

    জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে…

    বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।


    এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

     

    জানুয়ারি মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১০২ টাকা ও অকটেন ১২৪ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া পেট্রোলের দাম ১২০ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১১৪ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
  • চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

    চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

    টাকার লেনদেনের জন্য যে জিনিসটি সব থেকে বেশি বিশ্বাসযোগ্য এবং নিরাপদ বলে মনে করা হয়, সেটি হল চেক। যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে।
    যাকে টাকা দেবেন তার নাম চেক-এ লিখতে হয়। কিন্তু সেই নাম লেখার সময়েও খুব সাবধানতা বজায় রাখা উচিত। ধরুন অমিত রায় নামক কারোর নাম লিখলেন। নাম ও পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। না হলে অমিতকে অমিতা বানিয়ে ফেলতে খুব একটা সমস্যা হবে না। এই ধরনের জালিয়াতি থেকে বাঁচতে, যাকে টাকা দিচ্ছেন তার নামের পাশে তার অ্যাকাউন্ট নম্বরটিও যুক্ত করে দিন।

    যাকে টাকা দেবেন তার নাম লেখা হলে, তার নামের পাশে একটি লাইন টেনে দিন।

    • ‘বেয়ারার চেক’ কাউকে দিলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিয়ে দিন। ধরুন আপনি কারোকে ‘বেয়ারার চেক’ দিচ্ছেন, যদি সেই চেক-এ যদি ‘বেয়ারার’ অপশনে টিক না দেন তা হলে ওই চেক থেকে যে কেউ টাকা তুলে নিতে পারবেন।

    • চেকের উপরে লিখে দিন এসি-পেয়ি। তা হলে যাকে চেক দিচ্ছেন, শুধু তার অ্যাকাউন্ট থেকেই ওই চেক ভাঙানো যাবে।

    • চেক-এর অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-‘ এই চিহ্ন দেবেন। তাতে কোনও ভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে কেউ জালিয়াতি করতে পারবেন না। প্রতিটি সংখ্যার মধ্যে যেন কোনও ফাঁকা জায়গা না থাকে।

    • ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে যে স্বাক্ষর করছেন, সেই স্বাক্ষরটিই চেক দেওয়ার সময়ে করবেন। আপনি যদি কোনও কোম্পানির হয়ে টাকা দেন, তাহলে কোম্পানির সিলের ছাপ দিয়ে দিন।

    • চেক-এ যদি ভুল কিছু লিখে থাকেন, তাহলে সেই ভুল লেখার উপরে বা নিচে স্বাক্ষর করে দিন।

  • পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা

    পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা

    নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকারি কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    বিজ্ঞাপন
    শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

    সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    বিজ্ঞাপন

    Advertisement: 0:10

    Close Player
    ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা সতর্ক করে জানান, ১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।

    শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন।

    বিজ্ঞাপন

    সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।