Category: অর্থনীতি

অর্থনীতি

  • পে-স্কেলের সুপারিশ জমা নিয়ে যা জানা গেল

    পে-স্কেলের সুপারিশ জমা নিয়ে যা জানা গেল

    ফাইল ছবি
    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত দীর্ঘ পাঁচ ঘণ্টার সভায় এ সংক্রান্ত পরিকল্পনা করেছে পে কমিশন। সভায় বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    বিজ্ঞাপন
    পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ কমিশনের খন্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে।

     

    সূত্রের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসে আরও দুটি সভা করবে পে কমিশন। এরপর জানুয়ারির শুরুতে আরেকটি সভা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ওই সভা শেষে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে।

    আরও পড়ুন

    হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ
    নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য বলেন, তিন ধাপে পে-স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে-কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে।

    বিজ্ঞাপন
    তিনি বলেন, সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পরিকল্পনা করেছে।

    কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না। বাস্তব সম্মত সুপারিশ করা হবে।

    জানা গেছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন।

    বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এক্ষেত্রে পে-স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি। পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ। সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

    বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। উনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলচনায় বসবো। সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে।

     

  • বেঁধে দেওয়া সময় শেষ, পে-স্কেল নিয়ে যা জানা গেল

    বেঁধে দেওয়া সময় শেষ, পে-স্কেল নিয়ে যা জানা গেল

    পে-স্কেল চেয়ে ১৮ লাখ সরকারি চাকরিজীবীর দেওয়া আল্টিমেটামের শেষ দিন পার হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেল বাস্তবায়ন করে গেজেট জারির শেষ দিন ছিল। এখন পে-স্কেল বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সাক্ষাতের অপেক্ষায় আছেন কর্মচারী নেতারা।

    বিজ্ঞাপন
    সময় পার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এমন পরিস্থিতিতে কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট হচ্ছেন।

    রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কয়েকজন নেতা সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ চেয়ে চিঠি হস্তান্তর করেন।

    বিজ্ঞাপন
    সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেন জানান, তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন। তবে অফিসে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।

    উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, পে-স্কেল ও কর্মচারীদের সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টাও অবগত আছেন। খুব দ্রুত উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারী নেতাদের ডাকা হবে বলে আশাবাদী তারা।

    বিজ্ঞাপন
    আরও পড়ুন

    জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধান উপদেষ্টা
    ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিলেও, বর্তমানে আন্দোলনরত নেতারা সেই পথ থেকে কিছুটা সরে এসেছেন।

    সচিবালয়ে আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তের কারণে নেতারা কিছুটা ভীত বলে জানা গেছে।

    আন্দোলনের একাধিক নেতা জানান, আপাতত বড় কর্মসূচির দিকে যাচ্ছেন না তারা। সরকারি সিদ্ধান্ত এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে তাদের।

    বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এ ক্ষেত্রে পে-স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি।

    তিনি আরও জানান, সচিবালয়ের ভেতরের অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ। সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

    বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন বলেন, তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে দেখা করতে অপেক্ষা করছেন।

    আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসবে। সেই আলোচনার ভিত্তিতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে, কর্মচারীদের বেঁধে দেওয়া সময়ের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।

     

  • ৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

    ৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

    পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ।

    ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ পাবেন। অর্থাৎ কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর থেকে। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেসপিরিয়ড হবে অভিন্ন।

    সার্কুলারে আরও বলা হয়, পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত। এখন পাবে তিন শতাংশ সুদে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ সুদে ঋণ দেবে।

    এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদ হার হবে পাঁচ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদে ছয় শতাংশ।

    এছাড়া পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় বনায়ন (সামাজিক, সমন্বিত বা কৃষি), ছাদের কৃষি বা উল্লম্ব চাষ বা বাগান, বায়োফ্লক মাছ চাষ, জৈব চাষ, খাঁচায় মাছ চাষ, কেঁচো কম্পোস্ট সার উৎপাদনেও ঋণ দেবে ব্যাংকগুলো।

  • পে-স্কেল নিয়ে সর্বশেষ সুখবর যা জানা গেল

    পে-স্কেল নিয়ে সর্বশেষ সুখবর যা জানা গেল

     

    নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের আলটিমেটাম, দ্রুত ঘোষণা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এত কম সময়ে গেজেট ঘোষণা করা সম্ভব নয়, কারণ এটি অনেকগুলো বিষয় জড়িত একটি জটিল প্রক্রিয়া।

    দ্রুত পে-স্কেল ঘোষণার অনিশ্চয়তা

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলটিমেটাম নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন:

    > “পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।”

    >

    তিনি উল্লেখ করেন, সরকার বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

    অর্থনৈতিক দুর্বলতা ও উন্নয়ন প্রসঙ্গে আলোচনা

    এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের দিক নিয়ে আলোচনা করেন।

    * দারিদ্র্য বৃদ্ধি: তিনি বলেন, দেশে দরিদ্রতা বাড়ছে। এর প্রধান কারণ হলো, “ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না।” তিনি সঠিকভাবে বাস্তবায়নের ওপর জোর দেন এবং সমস্যা হিসেবে আইনে দুর্বলতা, দুর্নীতি ও সিস্টেমের জটিলতাকে চিহ্নিত করেন।

    * উদ্যোক্তা তৈরির আহ্বান: ড. সালেহউদ্দিন আহমেদ ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নারীরা উদ্যমী ও হিসাবী এবং তারা ফ্যামিলি ওয়েলফেয়ারে বেশি খরচ করেন, তাই তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন।

    * বিকেন্দ্রীকরণ ও গ্রাম উন্নয়ন: তিনি মন্তব্য করেন, শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো একে বিকেন্দ্রীকরণ (Discentralize) করা। শহরকে দরকার হলেও গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে।

    পে কমিশনের সময়সীমা

    উল্লেখ্য, গত জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনার জন্য গঠিত অন্তর্বর্তীকালীন পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল। কমিশনের হাতে সেই সুপারিশ জমা দেওয়ার সময়সীমা রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

    সোহাগ/