Category: সারাদেশ

সারাদেশ

  • সইতে না পেরে স্বামীর নিচের ওটা ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

    সইতে না পেরে স্বামীর নিচের ওটা ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

    রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিষপান করে মারা গেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের সিনিয়র লেকচারার ফিরোজা আশরাবী (২৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ দাবি করছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি অনলাইনে বিষ সংগ্রহ করে পরিকল্পিতভাবে থানায় বসেই পান করেন। তবে প্রশ্ন উঠেছে একজন আটককৃত নারীর কাছে পুলিশ হেফাজতে কীভাবে পৌঁছাল বিষ?

    এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক উপপরিদর্শক ও দুই নারী কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) এক ফিল্ড অফিসারসহ তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, আশরাবীর স্বামী ইলিয়াস কামাল রিসাদ একই বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক। গত মার্চে তাদের বিয়ে হলেও পারিবারিক কারণে সম্পর্কে টানাপড়েন চলছিল। পুলিশ বলছে, ৭ জুলাই অনলাইনের মাধ্যমে রাসায়নিক বিষ সংগ্রহ করেন আশরাবী। ৯ জুলাই রাতে পল্লবীতে স্বামীর বাসায় গিয়ে তাকে অজ্ঞান করে গোপনাঙ্গ কেটে দেন আশরাবী। পরে তিনিই রিসাদকে নিয়ে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

    পরদিন ১০ জুলাই সকালে রিসাদের স্বজনরা হাসপাতালে আশরাবীকে ঘিরে রাখলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চান। একই দিন বিকেলে পল্লবী থানার অনুরোধে ভাটারা থানা পুলিশ তাকে আটক করে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখে। তখন রিকুইজিশন তথা গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে হেফাজতে রাখা হয় ভাটারাতেই। সে সময় আশরাবীর হাতে ফোন যেমন ছিল, তেমনি হ্যান্ডকাফও পরিহিত ছিল না। স্বভাবতই তার বাইরের জিনিসপত্র গ্রহণের অনুমতি ছিল।

    পুলিশ জানায়, আটক হওয়ার পর আশরাবী ব্লাস্টের প্রধান প্রোগ্রাম স্পেশালিস্ট মাহাপাড়ার সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাদের ইনহেলার আনার অনুরোধ জানান। পরে ব্লাস্টের ফিল্ড অফিসার সোভা এবং তার সহকারী কণা আশরাবীর বাসা থেকে একটি ব্যাগ নিয়ে থানায় পৌঁছান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেই ব্যাগ আশরাবীর হাতে পৌঁছে দিলে তিনি ওষুধ খাওয়ার কথা বলে ব্যাগ থেকে বিষ পান করেন। থানার ভাষ্য, ইনহেলার হলেও এর মধ্য দিয়েই বিষ পৌঁছানো হয়েছিল ফিরোজা আশরাবীর কাছে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, বিষের গন্ধ টের পেয়ে অন্তঃসত্ত্বা নারী কনস্টেবল নাসিমা ও শারমিন বোতলটি ছিনিয়ে ফেললেও আশরাবী ইতিমধ্যে বিষ পান করে ফেলেন। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর ১১ জুলাই সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

    ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘ফিরোজা আশরাবী অনলাইনে বিষ অর্ডার করেছিলেন, তার কুরিয়ারের তথ্য আমাদের হাতে এসেছে। তিনি পরিকল্পিতভাবে আত্মহত্যা করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’ তবে তিনি স্বীকার করেন, ‘একজন পিএইচডি গবেষক এবং শিক্ষক হিসেবে আশরাবী কৌশলী ছিলেন। তার পরিকল্পনা বুঝতে আমাদের বিলম্ব হয়েছে। হয়তো শিক্ষক হিসেবে তাকে অতিরিক্ত সম্মান দেখানোয় আমাদের নারী কনস্টেবলরা কঠোর হননি।’

    তদন্ত কর্মকর্তা এসআই মো. আরিফুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে।’

    পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, রিসাদের আগেও একটি বিয়ে হয়েছিল; তার আগের স্ত্রী কানাডা প্রবাসী। আশরাবীরও আগে এক বিয়ে হয়েছে। দুজনের পরিবারের কেউ এই সম্পর্ক মেনে নেয়নি। এ ছাড়া রিসাদের একাধিক সম্পর্কের অভিযোগ নিয়ে দাম্পত্য কলহে বারবার ঝগড়া বিবেদ দেখা যায়।

    ৯ জুলাই রাতে রিসার্চ সংক্রান্ত কাগজপত্র দেখানোর অজুহাতে আশরাবী স্বামীর বাসায় যান এবং চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করেন। এরপর অজ্ঞান রিসাদের গোপনাঙ্গ কেটে দেন তিনি। রাত সাড়ে তিনটার দিকে জ্ঞান ফিরে রিসাদ দেখতে পান তিনি আহত এবং তখনই আশরাবী তাকে হাসপাতালে নিয়ে যান।

    পুলিশ জানিয়েছে, আশরাবী দীর্ঘদিন ধরে ব্লাস্টের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন, মূলত আইনি পরামর্শের জন্যই। সেই সূত্রে তিনি ব্লাস্ট কর্মীদের মাধ্যমে থানায় বসেই নিজের কাছে বিষ আনান। এই বিষয়ে ব্লাস্ট থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি। তাদের প্রধান কার্যালয়ে একাধিকবার ফোন করা হলেও সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেয়।

  • শুভ মহালয়া রোববার, এদিন ছুটি নিয়ে যা জানা গেল

    শুভ মহালয়া রোববার, এদিন ছুটি নিয়ে যা জানা গেল

    শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর ১ থেকে চার অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। তবে, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এদিন সরকারি কোনো ছুটি নেই। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকায়ও নেই মহালয়ার ছুটি। তবে অনেক সনাতন ধর্মাবলম্বী এদিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

    সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি বছর সরকারি চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি পাবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। তালিকায় শুভ মহালয়ার কোনো ছুটি নেই।

    শুভ মহালয়া মানে হলো দেবীপক্ষের সূচনালগ্ন, যা পিতৃপক্ষের অবসানের পর শুরু হয় এবং দুর্গাপূজার উৎসবের সূচনা করে।

    এদিনে দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়, তাই মহালয়া হলো এমন এক পবিত্র দিন, যেখানে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় এবং দেবী দুর্গার আগমনের জন্য অপেক্ষা করা হয়।

     

  • অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু,আক্রান্ত কমপক্ষে ৫০

    অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু,আক্রান্ত কমপক্ষে ৫০

    রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। একই সময়ে অ্যানথ্রাক্স রোগে উপজেলার চারটি ইউনিয়নে অন্তত ৫০ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে অ্যানথ্রাক্সের কারণে ওই দুজনের মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

    মারা যাওয়া দুজন হলেন- উপজেলার পীরগাছা ইউনিয়নের আবদুর রাজ্জাক (৪৫) ও পারুল ইউনিয়নের আনন্দী ধনীরাম গ্রামের কমলা বেগম (৬০)।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) পীরগাছা উপজেলায় সরেজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স শনাক্ত করা গেছে। এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ একটি দল গত রোববার ঘটনাস্থলে এসে পরীক্ষার জন্য অসুস্থ গরুর মাংস নিয়ে গেছেন।

    পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ তানভীর হাসনাত বলেন, অ্যানথ্রাক্সের বিষয়টি বেশ কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। মাসখানেক আগে কিছু গবাদিপশুর শরীরে এ রোগের উপসর্গ দেখা দেয় ও মারা যায়। ওই গবাদিপশুর মাংস কাটাকাটি করা থেকে অ্যানথ্রাক্স রোগের জীবাণু ছড়াতে পারে। পরে প্রাণিসম্পদ বিভাগ নমুনাগুলো পরীক্ষা করে গত সপ্তাহে জানিয়েছে, মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া গেছে। যে রোগীরা হাসপাতালে যাচ্ছেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ১৪ থেকে ১৫ জন রোগী অ্যানথ্রাক্সের চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেছেন এই কর্মকর্তা।

  • ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ?

    ২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণ, স্থায়ী হবে কতক্ষণ?

    মাত্র কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ববাসী। এবার বিরল দৃশ্যপটে দেখা যাবে সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। গ্রহণ চলবে টানা ৪ ঘণ্টা ২৪ মিনিট, শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে রাত ১টা ৪১ মিনিটে।

    তবে দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে না। এ গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা ও আফ্রিকার কিছু অঞ্চল থেকে।

    জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে সূর্যগ্রহণ ঘটে। এবারের সূর্যগ্রহণটি হবে আংশিক, অর্থাৎ চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে দেবে, ফলে পৃথিবীর একাংশ অন্ধকারাচ্ছন্ন হবে।

    বিশ্বজুড়ে অনেক জ্যোতির্বিজ্ঞানপ্রেমী এই বিরল দৃশ্য দেখার অপেক্ষায় থাকলেও বাংলাদেশি দর্শকদের এবার কেবল খবর ও সম্প্রচারের মাধ্যমেই গ্রহণ উপভোগ করতে হবে।