Category: সারাদেশ

সারাদেশ

  • রাষ্ট্রপতির পদত্যাগ করাই খুশি বি এন পি

    রাষ্ট্রপতির পদত্যাগ করাই খুশি বি এন পি

    বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।


    তিনি লিখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।’

     
    এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হওয়া হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
     
    বৃহস্পতিবার (১৫ আগস্ট) অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা বুধবার রাত থেকে তদন্ত শুরু করেছে।

    এর আগে বুধবার শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির।
     
    তার পক্ষে বুধবার দুপুরে সংস্থাটির প্রধান কো-অর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এ আবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকে এই অভিযোগে দায়ী করার আর্জি জানানো হয়েছে।
  • সাভার ও আশুলিয়ায় গুলি ও সহিংসতায় নিহত ৩৩

    সাভার ও আশুলিয়ায় গুলি ও সহিংসতায় নিহত ৩৩

    সাভার-আশুলিয়ায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সাভারে পুলিশসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ২৭ জন নিহত হয়েছেন। বাকি ৬ জনকে পিটিয়ে মারা হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সাভার-আশুলিয়ার বিভিন্ন হাসপাতাল থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইলের কাছে ফুটওভারব্রিজে দুইজনের লাশ ব্রিজের রেলিংয়ের সাথে উল্টো করে ঝুলানো রয়েছে। ঝুলন্ত লাশ দুটি আশুলিয়া থানা-পুলিশের বলে জানান স্থানীয়রা। এছাড়া বাইপাইলে একটি পোড়া লেগুনা গাড়িতে তিনটি লাশও রয়েছে যা পুড়ে কয়লা হয়ে গেছে। এর আগে সোমবার সাভারের এনাম মেডিকেলে গুলিবিদ্ধ হয়ে ১৩ জন, নারী ও শিশু হাসপাতালে ৩ জন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ৯ জন ও হাবিব ক্লিনিকে ২ জনসহ মোট ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আশুলিয়া থানার সামনে ৪ জন ও আশুলিয়া থানার লাশ ঘরের সামনে ২ জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। মোট ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রমজান আলী (৩৫), শ্রাবণ গাজী (২১), তৌহিদুর রহমান (২৮), মুজাহিদ (২৪), রাসেল (২৮), নাফিজা, সাফওয়ান, নিশান , মুন্না , রফিক, সজীব, রানা, আলামিন ও আবদুল কাইয়ুম। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পরও সাভারে পুলিশের নির্বিচার গুলি ও পিটনিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ। একদিনে পুলিশের গুলিতে এত মানুষের মৃত্যু বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে স্বজন হারানোদের আর্তনাদ। এখনও বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পড়ে আছে অজ্ঞাতনামা অনেকের লাশ। চারদিকে উদ্বেগ আর আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণহীন। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সাভার মডেল থানা ও আশুলিয়া। আওয়ামী লীগের নেতাদের বাড়ি, অফিস ও বাণিজ্য কেন্দ্রগুলোতে এখনো জ্বলছে আগুন।

    সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালেই গুলিবিদ্ধ এক নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শতাধিক গুলিবিদ্ধ রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। পরিচয়হীন একজনের লাশ এখনও পড়ে আছে। কিন্তু থানা পুড়িয়ে দেয়ায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

  • লাইভে আসছেন শেখ হাসিনা

    লাইভে আসছেন শেখ হাসিনা

    আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ও ইউটিউবে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

    বৃহষ্পতিবা (২৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে, ‘দায়মুক্তি’ শিরোনামের অনুষ্ঠানে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবার-পরিজনের কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন শেখহাসিনা।

    এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে লাইভে এসে কথা বলেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ভাষণ দেওয়ার ঘোষণার পর ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়।

    এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের বাসভবন সুধাসদনেও আগুন দেন তারা।

    ধানমন্ডির এ ঘটনার পরপরই রাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।

    সুত্রঃThe Daily Campus

  • সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহ,ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত : ফ্যাক্ট চেক

    সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহ,ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত : ফ্যাক্ট চেক

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। ফেসবুকে দাবি করা হয়েছে, ০২ জানুয়ারি সন্ধ্যায় তাকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে আটক করা হয় এবং পরে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়। তবে গভীর অনুসন্ধানে জানা গেছে, এই দাবি পুরোপুরি মিথ্যা।

    নকিব আশরাফ নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ঢাকার মোহাম্মদপুর থেকে হাসনাতকে গ্রেফতার করে সেনানিবাসে নেওয়া হয়। তার দাবি অনুযায়ী, হাসনাতকে শারীরিক নির্যাতনের পর মুক্তি দেওয়া হয়। এ ছাড়া দেশ টিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ডও ছড়ানো হয়েছে, যেখানে একই দাবি পুনরুক্ত করা হয়েছে।

    রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ০২ জানুয়ারি সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে অবস্থান করছিলেন। তিনি দেবিদ্বার উপজেলা সদরে জাতীয় নাগরিক কমিটির একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

    এর আগে সকালে তিনি দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় সংবাদমাধ্যম এবং কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলেও হাসনাতের উপস্থিতির প্রমাণ রয়েছে।

    ভুয়া খবরটি মূলত sadhinbangladeshnews247 নামের একটি সন্দেহজনক ব্লগ থেকে ছড়ানো হয়েছে। ব্লগটি বিনামূল্যের ডোমেইনে পরিচালিত এবং সেখানে হাসনাতের গ্রেফতার নিয়ে একটি কল্পিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

    দেশ টিভির আসল ফেসবুক পেজে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি। বরং তাদের একটি পোস্টকে সম্পাদনা করে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে যে, সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করার কোনো ঘটনা ঘটেনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহর গ্রেফতার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রচারিত হয়েছে। ভুয়া তথ্যের জালে না জড়িয়ে সঠিক ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।