Category: শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

  • টানা ৩৮ দিন ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

    টানা ৩৮ দিন ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

    শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পবিত্র রমজান মাসে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

    ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

    এর আগে গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন বাংলাদেশ হাইকোর্ট। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ পূর্বের আদেশের ওপর স্থগিতাদেশ দেয়। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়।

    নির্বাচনের ছুটির ধারাবাহিকতায় মাদরাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী, ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।

    অন্যদিকে কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি কার্যকর হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে কলেজে ক্লাস পুনরায় শুরু হবে।

  • সরকারি সিদ্ধান্তে বদলে গেল ছুটির তালিকা, কোনটি কবে খুলবে? দেখুন পুরো তালিকা

    সরকারি সিদ্ধান্তে বদলে গেল ছুটির তালিকা, কোনটি কবে খুলবে? দেখুন পুরো তালিকা

    শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

    এর আগে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, ‘নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সরকার চাইলে রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে।’

    গত রবিবার একটি রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। তবে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ আগের নির্দেশে স্থগিতাদেশ দেয়। ফলে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

    এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে পুনরায় ক্লাস শুরু হয়।

    অন্যদিকে, নির্বাচনের ছুটির ধারাবাহিকতায় মাদ্রাসাগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের ছুটি ইতোমধ্যে শুরু হয়েছে। মাদ্রাসার বর্ষপঞ্জি অনুযায়ী, এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

    এছাড়া কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে কলেজে ক্লাস পুনরায় শুরু হবে।

  • চূড়ান্তভাবে জানা গেল কতদিন বন্ধ স্কুল

    চূড়ান্তভাবে জানা গেল কতদিন বন্ধ স্কুল

    মাধ্যমিক পর্যায়ের স্কুলে আগামীকাল বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। আজ বৃহস্পতিবার রাতে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এতে বলা হয়েছে, বিগত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারীকৃত প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তরূপে নির্ধারণ করা হলো।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ),  জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে।

    জানা যায়, দীর্ঘ আলোচনার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে। ফলে অধিদপ্তরের পক্ষ থেকে রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরুর ঘোষণা দেওয়া হয়।

    এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল।

    ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। এতে পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে গত সোমবার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত স্থগিতের আদেশ দেন।

  • রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

    রোজায় স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা দূর করল শিক্ষা মন্ত্রণালয়

    পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা এলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা মেলেনি। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করলেও এখনো শুনানি হয়নি। ফলে রোজায় স্কুলে কবে থেকে ছুটি শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।

    তিনি বলেন, যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। আপিলের শুনানির পর আদালত যে নির্দেশনা দেবেন, সেটিই কার্যকর হবে। যদি আপিলে স্কুল বন্ধের নির্দেশ আসে, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত থাকায় মাধ্যমিক বিদ্যালয়ে স্বাভাবিক ক্লাস কার্যক্রম চলবে। পরবর্তী নির্দেশনা এলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ মার্চ পর্যন্ত মাধ্যমিক স্তরের স্কুল খোলা থাকবে এবং ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এ সিদ্ধান্তে অনেক অভিভাবক ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রমজানের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন।

    অন্যদিকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে, যা চলবে ২৬ মার্চ পর্যন্ত।

    প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রমজানের প্রথমার্ধ পর্যন্ত খোলা থাকবে। প্রাথমিকের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্সের উপপরিচালক (চলতি দায়িত্ব) জয়নাল আবেদীন বলেন, হাইকোর্টের নির্দেশনা শুধু হাই স্কুলের বিষয়ে। প্রাথমিক বিদ্যালয় নিয়ে আদালতের কোনো নির্দেশ নেই। ফলে ৭ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলতে পারে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নিলে আগেও ছুটি ঘোষণা করা হতে পারে।