Category: লাইফস্টাইল

লাইফস্টাইল

  • আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

    আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

    এখনকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে সকলেরই মন চায়।
    ছেলে হোক বা মেয়ে সকলেরই আত্মনিভর হতে চায়। কিন্তু সবসময় তো সাধ থাকলেই সাধ্য থাকে না।

    আর তাই নিজের ইচ্ছে স্বপ্ন থাকা সত্ত্বেও কখনও পিছিয়ে যেতে হয়। কিন্তু আজ আপনাকে এমন একটা কথা বলবো যার ফলে আপনি আপনার স্বপ্ন বলুন বা শখ সবই পূরণ করতে পারবেন এক নিমেষে। এমনকি কোটিপতি ও হতে পারবেন আপনি।
    তবে, তার জন্য আপনার কাছে থাকতে হবে ১টাকার কয়েন। কিন্তু, এ কয়েন যে সে কয়েন নয়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কোটিপতি।

    OLX এ গিয়ে নিজের নাম রেজিস্টার করে কয়েনটিকে বিক্রি করতে পারবেন।

    তাহলে, যাদের পুরোনো এন্টিক কয়েন জমানোর শখ রয়েছে তাঁরা আর দেরি না করে এক্ষুনি এই সুবর্ণ সুযোগ হাতে তুলে নিন। পেয়ে যান ৯.৯৯ কোটি টাকা। আর নিমেষেই হয়ে যান কোটিপতি।

    ইন্টারনেট এর মাধ্যমে আপনি নিলামে তুলতে পারবেন পুরোনো নোট ও কয়েন।

  • ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম কমলো

    ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম কমলো

    ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটার চার টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।

    এর আগে গত দুই জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া এক টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

     

  • যৌন স্বাস্থ্য ও পুরুষত্বের উন্নতিতে কাঁচা হলুদের যাদুকরী উপকারিতা

    যৌন স্বাস্থ্য ও পুরুষত্বের উন্নতিতে কাঁচা হলুদের যাদুকরী উপকারিতা

    প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় কাঁচা হলুদের ব্যবহার হয়ে আসছে নানা রোগ প্রতিরোধ ও প্রতিকার হিসেবে। তবে সাম্প্রতিক নানা গবেষণায় উঠে এসেছে—পুরুষের স্বাস্থ্য রক্ষায় কাঁচা হলুদ ও এতে থাকা উপাদান কারকিউমিনের রয়েছে বিশেষ ভূমিকা।

    বিশেষজ্ঞদের মতে, নারী ও পুরুষের শরীরের গঠন ও হরমোন নিঃসরণে ভিন্নতা থাকায় খাদ্য উপাদানগুলোর প্রভাবও আলাদা হতে পারে। সেই বিবেচনায় পুরুষদের জন্য কাঁচা হলুদ হতে পারে একটি কার্যকরী ও প্রাকৃতিক সুরক্ষা।

    রোগ প্রতিরোধ ও প্রস্টেট ক্যানসার প্রতিরোধে সহায়ক
    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে। নিউ ইয়র্ক মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের গবেষণা জানায়, কাঁচা হলুদের কারকিউমিন উপাদান এই ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

    পেশির স্বাস্থ্য ও পুনরুদ্ধারে কার্যকর
    শ্রমনির্ভর কর্মক্ষেত্রে নিয়োজিত বা খেলাধুলার সঙ্গে যুক্ত পুরুষদের শরীরে অতিরিক্ত চাপ পড়ে। এতে পেশি দুর্বল হয়ে পড়ে। কারকিউমিন পেশি পুনর্গঠনে ও সুস্থ রাখতে বিশেষভাবে কার্যকর।

    হৃদরোগের ঝুঁকি হ্রাস
    কাঁচা হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রক্তে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। জর্ডান বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, এটি হৃদযন্ত্র ও ধমনির স্বাস্থ্য ভালো রাখে এবং বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত পুরুষদের জন্য উপকারী।

    প্রজনন সক্ষমতা বৃদ্ধি
    ইরানের কাজভিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, কারকিউমিন শুক্রাণুর গুণগত মান যেমন সংখ্যা, গতি ও ঘনত্ব উন্নত করতে পারে। যা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়ক।

    যৌন স্বাস্থ্য ও পুরুষত্বে উন্নতি
    নাইজেরিয়ার ফেডারেল ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষণায় উল্লেখ করা হয়েছে, কারকিউমিন মানসিক চাপ হ্রাস করে এবং টেস্টোস্টেরনের ভারসাম্য রক্ষা করে পুরুষত্ব ও যৌন সমস্যার উন্নতিতে সাহায্য করতে পারে।

    অস্থিসন্ধির ব্যথা থেকে মুক্তি
    চল্লিশোর্ধ্ব পুরুষদের অস্থিসন্ধির ব্যথা প্রায় সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। তবে আদা ও কাঁচা হলুদের মিশ্রণ এই ব্যথা প্রশমনে কার্যকর বলে জানা গেছে।

    মানসিক চাপ হ্রাস
    পরিবারের দায়িত্বে থাকা পুরুষদের মানসিক চাপ, উদ্বেগ ও হতাশার প্রবণতা বেশি দেখা যায়। কারকিউমিন এসব মানসিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী সহায়তা করতে পারে।

    বিশেষজ্ঞ পরামর্শ: যদিও কাঁচা হলুদে অসংখ্য উপকারিতা রয়েছে, তবে যেকোনো প্রাকৃতিক উপাদান গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম। কারণ সবার শরীরের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।

    আপনার খাদ্যতালিকায় প্রতিদিন এক চিমটি কাঁচা হলুদ যোগ করে দেখুন তার প্রভাব। সুস্থ জীবন গড়ুন প্রাকৃতিক পথেই।

     

  • মেয়েদের জামার বোতাম বাঁদিকে কেন থাকে? ৯০% মানুষের অজানা

    মেয়েদের জামার বোতাম বাঁদিকে কেন থাকে? ৯০% মানুষের অজানা

    লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব ক্ষেত্রেই সমানভাবে পাল্লা দিচ্ছে। এইসময় ইউনিসেক্স ফ্যাশনের চল রয়েছে, এর মানে হলো এমন পোশাক যা পুরুষ এবং নারী উভয়ই পরতে পারেন। চশমা থেকে শুরু করে জিন্স এবং আরও অনেক ধরনের পোশাকই ইউনিসেক্স।

    আগে কেবল পুরুষদেরকেই শার্ট পরতে দেখা যেত, কিন্তু বর্তমানে নারীরাও শার্ট পরছে। তবে এই দুই শার্টের মধ্যে খুব একটা পার্থক্য না হলেও, বোতামের বড় পার্থক্য রয়েছে। যেখানে পুরুষদের বোতাম ডানদিকে থাকে সেখানে মহিলাদের বাঁদিকে থাকে। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে।

    ইতিহাসের কথা বললে, পুরুষরা তাদের ডান হাতে তলোয়ার ধরতো এবং মহিলারা তাদের বাম হাতে তলোয়ার ধরতেন। এই অবস্থায় মহিলারা তাদের সন্তানকে বাম দিকে ধরে থাকতেন এবং বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য তাদের শার্টের বোতাম খুলতে ডান হাত ব্যবহার করতে সুবিধা হত।

    কথিত আছে, বিখ্যাত যোদ্ধা নেপোলিয়নের আদেশেই মহিলাদের শার্টের বোতাম বাম পাশে রাখা হয়েছিল। জানা যায়, নেপোলিয়ন সবসময় তার একটি হাত জামায় রাখতেন। অনেক মহিলা তাকে অনুকরণ করতে শুরু করে। এমনটা যাতে না হয় সেইজন্য মহিলাদের শার্টে বাম দিকে বোতাম লাগানোর আদেশ জারি করেন।

    বলা হয়, আগের যুগে নারীরা উভয় পা একই পাশে ঝুলিয়ে ঘোড়ায় চড়তেন। এমতাবস্থায়, বাঁ দিকে বোতাম করা হলে, বাতাস তার শার্ট ভিতরে নিয়ে যেত এবং বিপরীত দিকে এগোতে সহায়তা করত। এ ছাড়া কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, নারী ও পুরুষের পোশাকের মধ্যে পার্থক্য তৈরি করতে শার্টের বোতামগুলো ভিন্ন ভিন্ন দিকে লাগানো হয়।