বিশ্বে সবচেয়ে বেশি প্রাণঘাতী ক্যানসারের মধ্যে অন্যতম ফুসফুস ক্যানসার। বিশেষ করে পুরুষদের মধ্যে এ রোগের হার উদ্বেগজনকভাবে বেশি। তবে চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে ফুসফুস ক্যানসারও নিরাময় সম্ভব। শ্বাসকষ্ট, কাশি কিংবা কফে রক্ত দেখা ছাড়াও ত্বকের কিছু পরিবর্তন আগেভাগে বিপদের ইঙ্গিত দেয়।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শরীরের ত্বকে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা ফুসফুস ক্যানসারের সতর্কসংকেত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ত্বকের এসব লক্ষণ অবহেলা করা ঠিক নয়।
১. ত্বকে ফুসকুড়ি বা পিণ্ড
বিজ্ঞাপন
Pause
Mute
Remaining Time -17:24
Close Player
ফুসফুস ক্যানসার রক্তপ্রবাহের মাধ্যমে শেষ পর্যায়ে ত্বকেও ছড়িয়ে পড়তে পারে। এতে ত্বকে ব্যথাহীন লাল বা নীলচে রঙের ফুসকুড়ি বা গোলাকার শক্ত পিণ্ড দেখা দেয়। এগুলো কখনও কখনও নিজে থেকেই ফেটে যায়। পিঠ, ঘাড়, মাথা ও স্তনের কাছে এমন পিণ্ড দেখা দিলে ধারণা করা হয়—ক্যানসার ইতোমধ্যেই শরীরের বাইরে ছড়িয়েছে।
২. ত্বকে লালচে ভাব ও চুলকানি
বিজ্ঞাপন
অ্যালার্জি ছাড়াই হঠাৎ পিঠ বা বুকে আংটির মতো গোলাকার লালচে র্যাশ দেখা দিলে এটি বিপদের ইঙ্গিত। অনেক সময় এসব র্যাশ বেগুনি আকার ধারণ করে ও চুলকানির সৃষ্টি করে যা ফুসফুস ক্যানসারের একটি সম্ভাব্য লক্ষণ।
৩. ত্বকে হলদেটে ভাব
বিজ্ঞাপন
ফুসফুস ক্যানসার লিভারে পৌঁছালে পিত্তনালি বাধাপ্রাপ্ত হয়। ফলে রোগীর চোখ ও ত্বকে অস্বাভাবিক হলদেটে ভাব দেখা দেয় বা জন্ডিস দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, এ লক্ষণ দ্রুত শনাক্ত করতে পারলে চিকিৎসার সফলতার সম্ভাবনা বাড়ে।
৪. নখ ও আঙুলে পরিবর্তন
দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগলে হাতের আঙুলে পরিবর্তন দেখা যেতে পারে। ফুসফুস ক্যানসার হলে এ পরিবর্তন আরও স্পষ্ট হয়—
.আঙুলের ডগা ফুলে ওঠা
.নখ বেঁকে যাওয়া
.নখের চারপাশে কালচে দাগ
.নখে খসখসে ভাব।
এসবের মূল কারণ শরীরে অক্সিজেনের ঘাটতি, যা ক্যানসারজনিত শ্বাসযন্ত্রের সমস্যার ফল।
৫. ত্বকের ধরন ও রঙের পরিবর্তন
ত্বক পুরু হয়ে যাওয়া, খসখসে অনুভব হওয়া বা শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ দেখা দিলে সতর্ক হতে হবে। বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এমন পরিবর্তন দেখা গেলে ফুসফুস ক্যানসারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অন্য ক্যানসারজনিত লক্ষণের সঙ্গে মিললে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Copied from: https://rtvonline.com/