Category: লাইফস্টাইল

লাইফস্টাইল

  • লিভার ড্যামেজের যেসব লক্ষণ ফুটে ওঠে ত্বকে

    লিভার ড্যামেজের যেসব লক্ষণ ফুটে ওঠে ত্বকে

    লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যখন লিভার ঠিকমতো কাজ করে না, তখন শরীরের নানা অঙ্গই প্রভাবিত হতে শুরু করে। আধুনিক জীবনের অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে লিভার সংক্রান্ত সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের মতো জটিল রোগ। এসব রোগের সময়মতো সঠিক চিকিৎসা না হলে লিভার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে।

    লিভারে সমস্যা হলে শরীর প্রথমেই সংকেত দেয়, আর সেই সংকেতগুলোর মধ্যে ত্বকের পরিবর্তনগুলো সবচেয়ে চোখে পড়ার মতো। এই সংকেতগুলো সময়মতো চিনে নিয়ে ডাক্তারের পরামর্শ নিলে গুরুতর সমস্যা এড়ানো সম্ভব।

    ত্বক ও চোখে হলুদ ভাব:
    লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে বিলিরুবিন নামক পদার্থ জমা হতে থাকে। এর ফলে ত্বক ও চোখ হলদেটে হয়ে যায়, যা জন্ডিস নামে পরিচিত। এটি লিভারের গুরুতর সমস্যা বোঝায়। এই লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

    ত্বকে চুলকানি ও জ্বালা:
    লিভারের কার্যকারিতা কমে গেলে শরীরে টক্সিন জমা হতে থাকে। এছাড়া পিত্তরস সঠিকভাবে বের না হলে ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি বা জ্বালা অনুভূত হতে পারে। যদি এই সমস্যা বারবার বা দীর্ঘ সময় ধরে থাকে, তবে তা লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে।

    ত্বকে ফুসকুড়ি বা ফোঁড়া:
    লিভার দুর্বল হলে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে, যার প্রভাব ত্বকে পড়ে। ছোট ফুসকুড়ি, ফোঁড়া বা লাল দাগ দেখা দিতে পারে। যদি এসব ফুসকুড়ি সাধারণ ওষুধে সেরে না ওঠে, তাহলে লিভার পরীক্ষা করানো জরুরি।

    মুখ ও চোখ ফুলে যাওয়া:
    লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমে মুখ ও চোখ ফোলার সমস্যা হতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে যদি এই ফোলা ভাব অনুভব করেন, তা লিভারের দুর্বলতার ইঙ্গিত হতে পারে।

    লিভার সুস্থ রাখতে করণীয়

    সুষম ও পুষ্টিকর খাবার খান: ফল, শাক-সবজি, গোটা শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার লিভারকে স্বাস্থ্যবান রাখে।
    প্রচুর পানি পান করুন: প্রতিদিন ৭-৮ গ্লাস পানি পান করুন, যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।
    ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন: ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন। এই অভ্যাসগুলো লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর।
    নিয়মিত ব্যায়াম করুন: হালকা যোগব্যায়াম, হাঁটাহাঁটি বা অন্যান্য ব্যায়াম লিভারের কার্যক্ষমতা বাড়ায়।
    লিভারের সমস্যা যদি ত্বকের মাধ্যমে সতর্কতা দেয়, তা কখনোই উপেক্ষা করবেন না। সময়মতো চিকিৎসা নিলে গুরুতর অসুস্থতা এড়ানো যায় এবং লিভার সুস্থ রাখা সম্ভব।

     

  • যাদের শরীরে এই ৫টি চিহ্ন আছে, তারা ভবিষ্যতে কোটিপতি হবেই

    যাদের শরীরে এই ৫টি চিহ্ন আছে, তারা ভবিষ্যতে কোটিপতি হবেই

    হিন্দু ধর্মে মানব দেহের প্রত্যেক অংশের এক নিজস্ব পরিচয় আছে। সমুদ্রশাস্ত্র(Samudrasastra) অনুযায়ী মানুষের দেহের প্রত্যেকটি অঙ্গের নিজের নিজের কিছু গুরুত্ব(Importance) রয়েছে। এটি সম্পর্কেই আজকের আলোচনা। বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই জিনিসের দান বেড়েই চলেছে। এই অবস্থায় সাধারণ মানুষের জীবন যাপন করা খুব কষ্টকর হয়ে উঠেছে। গরীব মানুষেরা কীভাবে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকবে সেটাই ভেবে পাচ্ছেনা।

    ধনী হতে কে না চায়? সকলেই চায় বেশি টাকা(Money) রোজকার করতে। জ্যোতিষশাস্ত্র মতে মানব শরীরের বিভিন্ন অঙ্গের কিছু চিহ্নকে অত্যন্ত শুভ বলে মানা হয়। এই ধরনের চিহ্ন থাকলে তা ভাগ্য(Fate) পরিবর্তনের সংকেত বলে মনে করা হয়।

    ১) হাতের তালুর মাঝখানে যদি টমর, রথ, চক্র, তীর বা পতাকা চিহ্নিত থাকে তবে তারা খুব ভাগ্যবান(Lucky) হয়। এরা ব্যবসায়িক দিক থেকে শুরু করে চাকরি, সব কিছুতেই সফল হয়। তাদের বিবাহিত জীবন সব সময় প্রেমময় হয়। তারা যে কাজই শুরু করুক না কেন তাতেই তারা সাফল্য(Success) লাভ করে। পরিবারের সবার কাছে এরা ভীষণ প্রিয় হয়।

    ২) মানুষের শরীরে তিল থাকা খুব সাধারণ একটা ব্যাপার। যদি এই তিল আপনার হাতের তালুতে উপস্থিত থাকে তাহলে এটি আপনার জন্য খুব উপকারী। তালুর মাঝখানে তিল থাকা ব্যাক্তিরা খুব ধনী(Rich) হয়। তারা সমাজে সম্মানিত এবং প্রতিষ্ঠিত হয়। তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হত আর তারা সফল হয়। তাদের সঙ্গীর প্রতি তাদের আলাদাই স্নেহ থাকে।

    ৩) যাদের পায়ে পদ্ম চিহ্ন বা চক্র চিহ্ন থাকে তাদের ধনসম্পদের কোন ক্ষতি হয়না। এই মানুষেরা প্রচুর ধন সম্পদ ও জমি জায়গার সুখ(Happiness) ভোগ করে। তারা শিশুদের খুব ভালোবাসে, এরা অন্য মানুষের উপর নিজের আদেশ চালানো পছন্দ করে। এরা খুব ভালো মনের মানুষ হয় এবং খুব অল্প সময়ে কারোর হৃদয় জয় করতে পারে।

    ৪) যাদের পায়ের তলায় তিল থাকে তাদের সেরা শাসক বলে মনে করা হয়। এই মানুষরা জীবনে সব ধরনের সুখ পায়। এরা জীবনে স্বাধীন(Independent) ভাবে চলতে ভালোবাসে।

    ৫) তারা নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য অনেক কঠোর পরিশ্রম(Hard work) করতে ভালোবাসে। টাকার ক্ষেত্রে এরা খুব ভাগ্যবান হয়। এরা নিজেদের পিতামহ এবং মাতামহের কাছ থেকে অনেক সম্পদ আশীর্বাদ রূপে পেয়ে থাকে।

    সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।