Category: লাইফস্টাইল

লাইফস্টাইল

  • বাড়ির টবে চাষ করুন সুগন্ধি মশলা এলাচ, হবে বাম্পার ফলন

    বাড়ির টবে চাষ করুন সুগন্ধি মশলা এলাচ, হবে বাম্পার ফলন

    এমন অনেক মানুষ রয়েছেন যারা বাড়ির ভেতর ছোটখাটো কাজে লাগাতে পছন্দ করেন। আপনাদের এমন একটি গাছের কথা বলব একদিকে বাড়ির শোভা বর্ধন করবে অন্যদিকে আপনার কাজেও লাগবে।

    কিন্তু কী সেই গাছ? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা যে গাছের কথা বলতে যাচ্ছি সেটি হল এলাচ গাছ। যেকোনো সুস্বাদু খাবারের সুগন্ধি বাড়াতে এলাচ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মুখশুদ্ধি হিসেবেও এলাচ এর ব্যবহার রয়েছে। তাই আপনি চাইলে এলাচ গাছ লাগাতে পারেন।

    এলাচের বীজ আপনি বাজার থেকেও কিনতে পারেন অথবা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারেন। এলাচ গাছ খুব একটা বড় হয় না। তাই কাছাকাছি কোন দোকান থেকে এলাচ বীজ কিনে নে লাগিয়ে ফেলুন। কিন্তু শুধু লাগিয়ে দিয়ে ছেড়ে দিলে হবে না। বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

    এলাচ গাছের বীজ একটি বায়ুরোধী কোন পাত্রে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপর ঐ পাত্রে কালো ও লাল মাটি মিশিয়ে রাখুন অথবা এর পরিবর্তে আপনি গোবর বা কোকোপিট ব্যবহার করতে পারেন। আপনাকে এই বিষয় মাথায় রাখতে হবে যে মাটিতে যেন কোনো পোকামাকড় না থাকে। পোকামাকড় থাকলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে।

    সেই মাটিতে সামান্য সামান্য জল দিন, দেখবেন ৫/৬ দিনের মাথায় বীজ অঙ্কুরিত হওয়া শুরু করে দেবে। তবে বীজ অঙ্কুরিত হওয়া না পর্যন্ত ভালোভাবে রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তারপর 20,25 দিনের মাথায় দেখবেন গাছ ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। তাহলে আর দেরি না করে আজই এলাচ বীজ কিনে নে লাগিয়ে দিন।

  • বিশ্বের ৯০ শতাংশ ভিখারি আছে কোন দেশে? অনেকেই জানেন না

    বিশ্বের ৯০ শতাংশ ভিখারি আছে কোন দেশে? অনেকেই জানেন না

    যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত। কারণ এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ের মত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করা হয়। এছাড়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন

    ১) প্রশ্নঃ কোন বিদেশী হানাদার কোহিনূর হীরা এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায়?
    উত্তরঃ নাদিরশাহ কোহিনূর হীরা এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায়।

    ২) প্রশ্নঃ পাগলা কুকুরের কামড়ে কোন রোগ হয়?
    উত্তরঃ পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া রোগ হয়।

    ৩) প্রশ্নঃ সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সহযোগী কে ছিলেন?
    উত্তরঃ বাঙালি বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সহযোগী ছিলেন।

    ৪) প্রশ্নঃ পৃথিবীর ভূত্বকের মধ্যে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
    উত্তরঃ অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি আছে পৃথিবীর ভূত্বকের মধ্যে।

    ৫) প্রশ্নঃ ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় কে?
    উত্তরঃ মিহির সেন একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরণবিদ যিনি প্রথম ভারতীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন।

    ৬) প্রশ্নঃ জেনারেল ডায়ারকে (জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত) কে হত্যা করেছিলেন?
    উত্তরঃ উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন।

    ৭) প্রশ্নঃ ভারতে প্রথম বহুমুখী প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছিল?
    উত্তরঃ দামোদর নদীর উপর নির্মিত হয় ভারতে প্রথম বহুমুখী প্রকল্প।

    ৮) প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করে?
    উত্তরঃ ভারত-চীন আন্তর্জাতিক সীমানার নাম ম্যাকমোহন লাইন।

    ৯) প্রশ্নঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি।

    ১০) প্রশ্নঃ জানেন বিশ্বের ৯০ শতাংশ ভিখারি কোন দেশে আছে?
    উত্তরঃ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে বিশ্বের ৯০ শতাংশ ভিখারি বাস করে।

  • মেয়েদের কোন অঙ্গ ১৮ বছর পর বৃদ্ধি পেতে শুরু করে

    মেয়েদের কোন অঙ্গ ১৮ বছর পর বৃদ্ধি পেতে শুরু করে

    লিখিত পরীক্ষায় পাশ করার পর যদি মনে করেন যে ইন্টারভিউ ক্লিয়ার করা সহজ, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। কারণ ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে অনেকেই লজ্জায় মুখ লুকায়। তবে একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনিও উত্তর দিতে পারবেন। এবার জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর।

    ১) প্রশ্নঃ ইউনেস্কো কোন ক্ষেত্রের জন্য কলিঙ্গ পুরস্কার প্রদান করে?
    উত্তরঃ বিজ্ঞানে অবদান রাখার জন্য ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করে।

    ২) প্রশ্নঃ চক্ষুদানের ক্ষেত্রে চোখের কোন অংশ দান করা হয়?
    উত্তরঃ চোখের কর্নিয়া চক্ষুদানের ক্ষেত্রে দান করা হয়।

    ৩) প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন?
    উত্তরঃ নালন্দা বিশ্ববিদ্যালয়ে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং অধ্যয়ন করেছিলেন।

    ৪) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
    উত্তরঃ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:২।

    ৫) প্রশ্নঃ সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

    উত্তরঃ ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে।

    ৬) প্রশ্নঃ আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
    উত্তরঃ ভ্যাটিকান সিটি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, যার আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার।

    ৭) প্রশ্নঃ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?
    উত্তরঃ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন রাষ্ট্রপতি। (বর্তমান ভারতীয় রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু)।

    ৮) প্রশ্নঃ কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
    উত্তরঃ আসাম রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য অবস্থিত।

    ৯) প্রশ্নঃ কোন সমাজ সংস্কারক সতীদাহ প্রথা বন্ধ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন?
    উত্তরঃ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন।

    ১০) প্রশ্নঃ বলুন তো মেয়েদের কোন অঙ্গ ১৮ বছর পর বৃদ্ধি পেতে শুরু করে?
    উত্তরঃ আসলে, মেয়েদের ১৮ বছর পর থেকে সমস্ত অঙ্গ বৃদ্ধি পেতে শুরু করে (বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গ ঢুকিয়ে দেওয়া হয়েছে)।

  • বিদ্যুৎ বিল বেশি আসে কি না, নিজেই যেভাবে যাচাই করবেন

    বিদ্যুৎ বিল বেশি আসে কি না, নিজেই যেভাবে যাচাই করবেন

    বর্তমানে অনেকেই অভিযোগ করছেন, বিদ্যুৎ ব্যবহার স্বাভাবিক থাকলেও মাস শেষে বিল আসছে অতিরিক্ত। কিন্তু কেন এমন হচ্ছে, তার সহজ সমাধান অনেকেই জানেন না। মাত্র ১ মিনিটেই আপনি নিজেই বুঝে নিতে পারবেন আপনার মিটারে সমস্যা আছে কি না।

    কিভাবে বুঝবেন মিটার ঠিক আছে কি না?
    আপনার বিদ্যুৎ মিটারে একটি ছোট বাতি থাকে, যেটাকে বলা হয় “পালস বাতি”।

    এই বাতিটি শুধুমাত্র তখনই জ্বলে-নিভে, যখন আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে।
    যদি বিদ্যুৎ ব্যবহার না হয় বা আপনার সার্কিট বন্ধ থাকে, তাহলে এই বাতি জ্বলার কথা নয়।
    যাচাই করার সহজ পদ্ধতি:
    ১. বাড়ির মূল মেইন সুইচ (MCB) বন্ধ করে দিন – অর্থাৎ ঘরে বিদ্যুৎ ব্যবহার একেবারে বন্ধ করুন।
    ২. এরপর মিটারের সামনে গিয়ে লক্ষ করুন পালস বাতিটি জ্বলে-নিভে কিনা।
    ৩. যদি কারেন্ট বন্ধ থাকার পরেও পালস বাতি জ্বলে-নিভে, তাহলে বুঝতে হবে আপনার মিটার নষ্ট হয়ে গেছে, এবং এটি অটো পালস দিয়ে বেশি ইউনিট দেখাচ্ছে।

    এখন করণীয় কী?
    এক মিনিটের একটি ভিডিও করে নিন যেখানে দেখা যাচ্ছে মিটার চলছে অথচ কারেন্ট বন্ধ।
    আপনার সর্বশেষ বিদ্যুৎ বিলের কপি সংগ্রহ করুন।
    উভয়টি নিয়ে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন এবং মিটার পরিবর্তনের অনুরোধ করুন।

     

    মিটার ঠিক থাকলে আর বিল বেশি কেন?

    বিদ্যুৎ বিল বেশি আসছে কি না, সেটা যাচাই করতে এখন আর অফিসে ছুটতে হবে না। মাত্র ১ মিনিটের একটি সহজ পরীক্ষায় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মিটার ঠিক আছে কি না। আর সমস্যার উৎস বুঝে নিলেই সহজে সমাধানও মিলবে।

    যদি আপনি দেখতে পান যে কারেন্ট না থাকলে পালস বাতি একদমই জ্বলে না, তাহলে বুঝতে হবে মিটারে কোনও সমস্যা নেই।
    সেক্ষেত্রে, বিল বেশি আসার কারণ হতে পারে—

    • ঘরের ভিতরের ওয়্যারিংয়ে লিকেজ বা শর্টসার্কিট,
    • অথবা ইলেকট্রনিক যন্ত্রপাতির অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার।

    এক্ষেত্রে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পুরো ঘরের লাইন চেক করিয়ে নিন। ভুল জায়গায় লোড পড়ে থাকলে সেটিই অজান্তে বেশি বিলের কারণ হতে পারে।