Category: রাজনীতি

রাজনীতি

  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

    নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

    ভোলার চরফ্যাশনে প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে অনশন করছেন এক কিশোরী। নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সহসমন্বয়ক দাবি করা ওই কিশোরী গত পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির সামনেই অনশনে বসে আছেন।

    ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্র বলছে, ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময়েই ছাত্রলীগ নেতা যুবকের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন প্রেমিক।

    রোববার (২৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

    কিশোরীর দাবি, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়েই অনশনে বসেছেন তিনি। এ দিকে পাঁচদিন ধরে চলা এই অনশনের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কিশোরী জানান, সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে ব্যাবহারিক পরীক্ষা না দেওয়ায় সে অকৃতকার্য। তার দাবি, তার প্রেমিক (কিশোর) নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয়। পরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠও হয়েছে বলেও অভিযোগ কিশোরীর।

    এ দিকে ওই কিশোরের মা-বাবা তাদের ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্দনে অহেতুক ফাঁসাতে এই ষড়যন্ত্র চলছে।

    এ বিষয়ে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ওই তরুণী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনসিপি সদস্যের বিরুদ্ধে

    বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনসিপি সদস্যের বিরুদ্ধে

    রাজধানীর হাজারীবাগে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলছে।

    তবে পুলিশ বলছে, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে।

    ভুক্তভোগী নারীর ভগ্নিপতি গণমাধ্যমকে জানান, ৮ বছর ধরে ওই ছেলের সঙ্গে তার শ্যালিকার সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে তার শ্যালিকাকে ধর্ষণ করেন এনসিপি নেতা। ওই ছেলের বাড়ি হাজারীবাগে হওয়ায় তিনি শনিবার (২৬ জুলাই) হাজারীবাগ থানায় মামলা করতে যান। কিন্তু এনসিপির নেতা হওয়ায় থানা মামলা নেয়নি।

    এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, তার বাড়ি হাজারীবাগে। কিন্তু যে বাসায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটা কামরাঙ্গীরচর এলাকার মধ্যে পড়েছে। তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীরচরে যেতে বলা হয়েছে। মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয়।

    ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি হাজারীবাগ থানার এনসিপির নেতা।

    পুলিশ জানিয়েছে, এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় এসেছিলেন। তাদের দাবি, ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা হলেও তাদের আপত্তি নেই। কিন্তু তাকে যেন ফাঁসানো না হয়।

    তবে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান আশ্বস্ত করেছেন, তদন্তে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেলেই মামলা নেওয়া হবে।

     

  • ১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

    ১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা

    এক মণ গাঁজাসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের র‌্যাব। তার নাম জাফর আহমেদ। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।

    রোববার চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়েছে। এ সময় তার আরো তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের সাগর সর্দার, রুবেল সর্দার ও শাহাদাত হোসেন রিপন। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

    12

    র‍্যাব-৭, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন- স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর ও তার সহযোগীরা চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবার চালিয়ে আসছিল। এ তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাব। এক পর্যায়ে র‍্যাব-৭-এর হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে ধরা পড়ে অপরাধীরা।

    স্বেচ্ছাসেবক দল নেতা জাফরকে বহিষ্কার

    মাদক কারবার করার দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা জাফরকে বহিষ্কার করেছে তার সংগঠন। গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া জাফরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • শীঘ্রই দেশে আসছেন হাসিনা, জানা গেল সময়

    শীঘ্রই দেশে আসছেন হাসিনা, জানা গেল সময়

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে তার মা দেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মার্কিন সংবাদমাধ্যম টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

    বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে চার্লি ক্যাম্পবেলের ‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা কীভাবে একটি অপ্রত্যাশিত প্রত্যাবর্তন করতে পারেন’ শিরোণামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বেশ কয়েকটি ইস্যুতে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়।

    ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশে নির্বাচন ঘোষণা হলে তাতে অংশ নিতে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা প্রসঙ্গে জয় বলেছেন, এ ব্যাপারে ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘তারা যদি এক বছর বা ১৮ মাস দেশ চালাতে চায়, তাহলে আমার বিশ্বাস এটা ঠিক আছে।’ বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন কিনা জানতে চাইলে জয় বলেন,

    ‘আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কী ঘটতে পারে তা কে জানে? আমি কোনো সিদ্ধান্ত নেইনি।’