Category: রাজনীতি

রাজনীতি

  • জানা গেল চাকসু নির্বাচনের এক কেন্দ্রের ফল, এগিয়ে আছে কোনদল

    জানা গেল চাকসু নির্বাচনের এক কেন্দ্রের ফল, এগিয়ে আছে কোনদল

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস’ কেন্দ্রের ফল জানা গেছে। এতে এগিয়ে রয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা।

    জানা যায়, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে মোট ১২৪টি ভোট কাস্ট হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রদল।

    আর জিএস পদে এগিয়ে রয়েছে ছাত্রশিবির।

    এই কেন্দ্রে ভিপি পদে সর্বোচ্চ ৩৪টি ভোট পেয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের সাজ্জাদ হৃদয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির প্যানেলের ইব্রাহিম রনি পেয়েছেন ২৭ ভোট।

    জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট।

    ছাত্রদল প্যানেলের শাফায়েত হোসেন পেয়েছেন ১৪ ভোট।

    আর এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের তৌফিক ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ পদে শিবিরের প্রার্থী মুন্না পেয়েছেন ১১ ভোট।

     

  • পাগলা মসজিদের দানবাক্সে মিললো শেখ হাসিনাকে নিয়ে লেখা চিঠি

    পাগলা মসজিদের দানবাক্সে মিললো শেখ হাসিনাকে নিয়ে লেখা চিঠি

    পাগলা মসজিদের দানবক্সে পাওয়া গেলো এক চিঠি। যে চিঠিতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।’

    শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা শুরু হয়।

    চিঠিতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্দু।’

    জানা গেছে, এবার ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।

    তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুইটি দানবাক্স।

    এর আগে ৪ মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

  • বিএনপির বিপরীতে জামায়াত-এনসিপির ভোট কত, জানাচ্ছে জরিপ

    বিএনপির বিপরীতে জামায়াত-এনসিপির ভোট কত, জানাচ্ছে জরিপ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে এখন কেবলই ভোটের হিসাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় সরব হয়ে উঠেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সর্বশেষ পরিস্থিতি কি, তা উঠে এসেছে এক জনমত জরিপে।

    ‘গণ ভাবনা’ নামের একটি অস্ট্রেলিয়া ও জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গত জুন মাসে এই জরিপটি পরিচালনা করে। এতে ওই আসনের ২ হাজার ১৩৯ জন বৈধ ভোটার অংশ নেন। যার মধ্যে ৫৮ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী ছিলেন।

    জরিপের তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনের শতকরা ৫৩ ভাগেরও বেশি মানুষ মনে করেন বিএনপি বিজয়ী হবেন। ২২ ভাগ মনে করেন জামায়াত ও সাড়ে ৩ ভাগ মনে করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হবেন।

    ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই জরিপ পরিচালনা করা হয়। এর প্রতিটিতেই বিএনপি জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।

    এদিকে জরিপে প্রায় ৩৮ শতাংশ ভোটার মনে করেন, আওয়ামী লীগের ভোটাররা বিএনপির সম্ভাব্য প্রার্থী শাহজাহান মিয়ার দিকে ঝুঁকতে পারেন। এসব ভোটারদের প্রধান চাহিদা অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ।

    অন্যদিকে ৭২ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মতামত অনুসরণ করেন না।

     

  • ৯ লাখ তরুনের কপাল খুলে যাচ্ছে আসিফ মাহমুদের একটি ঘোষণাতে

    ৯ লাখ তরুনের কপাল খুলে যাচ্ছে আসিফ মাহমুদের একটি ঘোষণাতে

    উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া’র ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ‘তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই-এমন পাঁচ লাখ যুব নারীসহ মোট ৯ লাখ তরুণকে ২০২৮ সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।’

    পোস্টে বলা হয়েছে, ‘আর্ন’ প্রকল্প কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণসহায়তা প্রদান করবে।

    এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।’

    পোস্টে আরও বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় পড়বে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ জনগোষ্ঠী, যাদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন। এই নিট জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে।