Category: এক্সক্লুসিভ সংবাদ

এক্সক্লুসিভ সংবাদ

  • বাবা হারালেন ইত্যাদির সেই ‘নাতি’

    বাবা হারালেন ইত্যাদির সেই ‘নাতি’

    বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ‘ইত্যাদি’তে নিয়মিত নাতি চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথম পর্ব প্রচারের পর থেকেই চরিত্রটি সাদরে গ্রহণ করে নেন দর্শকরা।

    এবার ‘ন্যাতি’-খ্যাত জনপ্রিয় এ অভিনেতার পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার বাবা মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এ তথ্য নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

    অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। দীর্ঘদিন ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি। এর আগে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছে। সম্প্রতি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরায় প্রথম জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুর নেয়া হবে। সেখানে আরেক দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

    প্রসঙ্গত, ১৯৮১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় থাকেন। তিন ভাই ও এক বোন তারা।

    অভিনেতা হিসেবে শওকত আলী তালুকদার নিপুর ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা থাকার পরও ইত্যাদি ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না তাকে। ইত্যাদির নাট্যাংশে কখনো নানা, কখনো নানি, কখনোবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করেন তিনি।

     

  • আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি : নোরা ফাতেহি

    আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি : নোরা ফাতেহি

    বলিউডের আবেদনময়ী অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন তিনি। তবে এবার শরীর নিয়ে ছবি শিকারীদের উপর চটলেন অভিনেত্রী। করলেন, বিস্ফোরক মন্তব্য।

    ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, ছবি শিকারীরা প্রায়ই নোরার বাজে ছবি তোলার জন্য উঠে পড়ে লাগেন। শারীরিক সৌন্দর্যের দিকে মনোযোগ না দিয়ে তারা বিশেষ অঙ্গের দিকে ফোকাস করে ছবি তোলেন। যা নিয়ে সম্প্রতি মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘হায় গরমি’ খ্যাত এ সেলিব্রেটি।

    এ প্রসঙ্গেই নায়িকা চুপ না থেকে বিস্ফোরক মন্তব্য করেন। সংবাদমাধ্যমে অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, ‘মুম্বাইয়ে ছবিশিকারিদের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার কদর্য প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। অনুমতি না দেওয়া সত্ত্বেও তারা বিকৃতভাবে ছবি তুলছেন। এটা কী ঠিক?’

    নোরা আরও বলেন, ‘মনে হয় আমার মতো নিতম্ব কখনো দেখেনি ওরা। শুধু আমি নই, অনেক অভিনেত্রীদের বেলাতেই এমনটা করেন ছবি শিকারীরা, বিষয়টি আমি খেয়াল করেছি। অপ্রয়োজনীয়ভাবে সেলিব্রেটিদের অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে বিশেষভাবে ফোকাস করার মানে কী? কোন দিকে নজর তাদের?’

    নোরা ফাতেহি জানান, সমাজমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এই সব করা হয়।

    শরীরের কারণে বার বার শিরোনামে এসেছেন তিনি। তবে নিজের শরীর নিয়ে কোনও গোঁড়ামি নেই নোরার। তার কথায়, ‘আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ব বোধ করি। আমি কখনওই আমার শরীর নিয়ে লজ্জিত নই।’

  • নখের রং বদলে গেলেই ধরা পড়তে পারে ক্যানসার

    নখের রং বদলে গেলেই ধরা পড়তে পারে ক্যানসার

    শরীরের নানা রোগ প্রাথমিকভাবে কিছু উপসর্গের মাধ্যমে ইঙ্গিত দেয়। যেমন, চোখের রং দেখে অনেক চিকিৎসক জন্ডিসের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারেন। ঠিক তেমনই অন্যান্য রোগও নির্দিষ্ট উপসর্গের মাধ্যমে বোঝা সম্ভব। সম্প্রতি চিকিৎসা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখের রঙ ও অবস্থানও অনেক রোগের প্রাথমিক সংকেত দিতে পারে, যার মধ্যে অন্যতম ক্যানসার।

    নখের রং বিভিন্ন সময়ে বদলায় এবং কখনও কখনও এটি শরীরে গুরুতর অসুখ বাসা বাঁধার ইঙ্গিত দিতে পারে। সাধারণত নখ মোটা বা ভারী হয়ে গেলে এবং হালকা হলুদভাব দেখা দিলে এটি ছত্রাকের সংক্রমণের সংকেত। অন্যদিকে থাইরয়েড সমস্যা থাকলে নখ দ্রুত ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

    বিশেষজ্ঞরা বলছেন, নখের রঙের কোনো অস্বাভাবিক পরিবর্তন কখনওই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে নখের তলায় কালো দাগ দেখা দেওয়া বা ধীরে ধীরে নখের রং উধাও হওয়া, এবং নখের চারপাশে কালচে ভাব দেখা দিলে তা ত্বকের এক ধরনের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

    নখ ভেঙে যাওয়া বা নখের শক্তি কমে যাওয়ার সমস্যা দীর্ঘ সময় ধরে উপেক্ষা করলে রোগ আরও জটিল রূপ নিতে পারে। তাই নখের কোনও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে তা অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

     

  • কম দামে জমি কেনার ফাঁদ? এই ১টি চিহ্ন দেখেই সতর্ক হন!

    কম দামে জমি কেনার ফাঁদ? এই ১টি চিহ্ন দেখেই সতর্ক হন!

    জমি কেনা আমাদের জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত। কিন্তু কম দামে জমি কেনার প্রলোভন অনেক সময় মারাত্মক ফাঁদে পরিণত হতে পারে। অসাধু ব্যক্তিরা এই সুযোগ কাজে লাগিয়ে ক্রেতাদের ঠকিয়ে থাকে। জমি কেনার সময় একটি সাধারণ চিহ্ন দেখে আপনি বড় বিপদ থেকে বাঁচতে পারেন, আর সেই চিহ্নটি হলো দলিল ও পর্চায় তথ্যের গরমিল।

    কেন এই চিহ্নটি বিপদজনক?

    জমির মূল পরিচয় বহন করে এর দলিল ও পর্চা। যদি বিক্রেতা আপনাকে আকর্ষণীয় দামে জমি কেনার প্রস্তাব দেন, তবে প্রথমেই এই দুটি নথি যাচাই করুন।

    দলিলের সঙ্গে পর্চার তথ্যের অমিল: বিক্রেতা যে জমি বিক্রি করতে চাইছেন, তার দলিলের তথ্যের সঙ্গে যদি পর্চার তথ্যের অমিল থাকে, তাহলে সেখানেই সতর্ক হতে হবে। অনেক সময় এক খণ্ড জমির দলিল দেখিয়ে অন্য খণ্ড জমি বিক্রি করার চেষ্টা করা হয়।

    মিথ্যা বা জাল তথ্য: অসাধু বিক্রেতারা প্রায়ই দলিল বা পর্চায় মিথ্যা তথ্য ব্যবহার করে। যেমন— জমির মালিকের নাম ভুল থাকা, জমির পরিমাণ ভুল থাকা, বা পুরোনো দলিলের ওপর নতুন তথ্য জুড়ে দেওয়া।

    এই ধরনের গরমিল দেখা গেলে বুঝতে হবে, বিক্রেতার উদ্দেশ্য সৎ নয়। একটি সামান্য ভুল বা তথ্যের গরমিল ভবিষ্যতে মালিকানা নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি করতে পারে।

    কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

    আইনজীবীর পরামর্শ: জমি কেনার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন।

    দলিল ও পর্চা যাচাই: জমির মূল দলিল এবং পর্চা ভূমি অফিস থেকে যাচাই করে নিন। এতে জাল কাগজপত্র থেকে আপনি রক্ষা পাবেন।

    সীমানা যাচাই: কাগজপত্র দেখার পাশাপাশি জমির প্রকৃত সীমানা নিজে গিয়ে দেখে আসুন।

    কম দামের আকর্ষণ সাময়িক, কিন্তু জমির আইনি জটিলতা দীর্ঘস্থায়ী। তাই তাড়াহুড়ো না করে প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে যাচাই করুন।