Category: এক্সক্লুসিভ সংবাদ

এক্সক্লুসিভ সংবাদ

  • ৫টি কারণে বিবাহিত পুরুষের  প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

    ৫টি কারণে বিবাহিত পুরুষের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হয়

    নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবেন এটা খুব স্বাভাবিক। একজন অন্যজনের প্রতি আকৃষ্ট না হলে নতুন সম্পর্কের সূচনা হয় না। এই আকর্ষণই প্রথমে প্রেম এবং পরে বিয়েতে পরিণত হয়। কিন্তু একজন অবিবাহিত নারী যদি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হন, তবে তা শুনতে বেশ অস্বাভাবিকই মনে হবে।

    Powered By MonetizeMore

    বহিরাগত কাউকেই ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছে না ঢাকা বিশ্বদ্যালয় প্রশাসন.publer.com

    Life

    তবে গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষকরা বলেন, বিবাহিত পুরুষের প্রতিই নারীরা বেশি আকৃষ্ট হন। তাদের মতে, প্রায় ৯০ শতাংশ নারী এমন পুরুষদের পছন্দ করেন যারা বিবাহিত।

    ‘জার্নাল অব হিউম্যান নেচার’ নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি তত্ত্ব অনুযায়ী একে ব্যাখ্যা করা হয়েছে ‘সঙ্গী নির্ণয়ের অনুকরণ’ বলে। এই তত্ত্ব অনুসারে, অনেক ক্ষেত্রেই একজন নারী অন্য একজন নারীকে অনুকরণ করেন। সাধারণত অল্পবয়সী নারীরা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন।

    গবেষকদের মতে, শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

    চলুন এবার জেনে নেয়া যাক কী কী কারণে বিবাহিত পুরুষদের প্রতি নারীরা বেশি আকর্ষিত হন-

    >> একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করেন। অন্য নারীর অভিজ্ঞতাই ওই পুরুষের প্রতি কারো আকর্ষণের কারণ হতে পারে।

    >> বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করেন। যা সম্পর্ককে স্থায়ীত্ব দিতে পারে। অন্যদিকে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয়।

    >> বিবাহিত পুরুষরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করেন অধিকাংশ নারী। কারণ ওই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন। আর অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষাকারী পুরুষের প্রতি নারীরা সহজেই আকৃষ্ট হন।

    > এমনকি বিবাহিত পুরুদের অভিজ্ঞতা ও পরিণতমনস্কতা অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের। সম্পর্কের বিভিন্ন মোড় সামলে নিতে বিবাহিত পুরুষরা অবিবাহিতদের চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন নারীরা। এমনটাই মত গবেষকদের।

    >> বিবাহিত পুরুষদের পরকীয়ায় জড়ানো বড় এক ঝুঁকি। যখন কোনো পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন, তার মানে হলো, দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এই নিষিদ্ধ আকর্ষণে অনেক নারীই আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি।

    তবে মনে রাখা দরকার এগুলো সবই তত্ত্বকথা; বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কী তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের ওপরই।

  • গু/লিবিদ্ধ হওয়ার আগে ফোনে যে হু/ম/কি পেয়েছিলেন হাদি

    গু/লিবিদ্ধ হওয়ার আগে ফোনে যে হু/ম/কি পেয়েছিলেন হাদি

    ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

    জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনি প্রচারণাকালে তাকে গুলি করা হয়।

    ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

    গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন—তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

    ওসমান হাদি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

  • গুলির ২০ ঘণ্টা আগে ফেসবুকে যা পোস্ট করেছিলেন ওসমান হাদি

    গুলির ২০ ঘণ্টা আগে ফেসবুকে যা পোস্ট করেছিলেন ওসমান হাদি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

     

    শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

    এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন ওসমান হাদি। পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘যারা আমাকে ময়লা পানি মারতে চান, তারা বাসার ঠিকানা জানাবেন প্লিজ।’

    গত ১৪ নভেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওসমান হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

    ‘১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হবে, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।’

    এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।’

    ‘আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।’

    তিনি সেদিন তার পরের পোস্টে দুটি স্ক্রিনশট দেখান। যেখানে দেখা যায় রাত ১২টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরও অজ্ঞাতনামা স্থান থেকে ফোনকল ও মেসেজ দেওয়া হয়েছে তাকে।

     

  • নারীর গো/প/না/ঙ্গের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

    নারীর গো/প/না/ঙ্গের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

    নারীর গোপনাঙ্গের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
    নারীদের গোপনাঙ্গ থেকে একধরনের সাদা তরল নির্গত হয়। একে ভ্যাজাইনাল ডিসচার্জ বলে। এই তরল যোনিকে তৈলাক্ত রাখে এবং ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। তবে মাঝেমধ্যে এই যোনিরস থেকে আসা গন্ধ অস্বস্তির কারণ হয়। এটি যৌনজীবনেও ব্যাঘাত ঘটায়।

    বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সাদাস্রাব, মেটালিক বা দুর্গন্ধ যুক্ত সাদাস্রাব অস্বাস্থ্যকর ভ্যাজাইনাল ডিসচার্জেরই কারণ। তবে এই সমস্যা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। কিছু ঘরোয়া উপায়ে গোপনাঙ্গের এই দুর্গন্ধ দূর করা যায়। চলুন এমন কিছু উপায় জেনে নিই-

    vagina

    নিম পাতা 

    নিম পাতায় রয়েছে জীবাণুরোধী উপাদান যা জীবাণু তৈরি হওয়া আটকায়। এটি গোপনাঙ্গ পরিষ্কার রাখে। দিনে দুইবার নিম পাতা ফোটানো পানি ঠান্ডা করে তা দিয়ে যোনি পরিষ্কার করুন। দুর্গন্ধ দূর হবে।

    মেথি 


    শরীরের জন্য বেশ উপকারি মেথি। কয়েকদিন মেথি ভেজানো পানি পান করুন। মেথি পানি দেহের ভিটামিন ও মিনারেলের যোগান দেয়। এটি হরমোনও নিয়ন্ত্রণে রাখে যা দুর্গন্ধ সৃষ্টির একটি বড় কারণ।

    turmeric

    হলুদ 

    হলুদ মেশানো পানি দিয়ে যোনি পরিষ্কার করুন। এটি জীবাণু মেরে ফেলে ও ইমিউনিটি বাড়ায়। কয়েকদিন হলুদ পানি ব্যবহার করলে যোনির দুর্গন্ধ দূর হবে। সেই সঙ্গে ত্বকও উজ্জ্বল হবে।

     

    ল্যাভেন্ডার অয়েল 

    ঘরে ল্যাভেন্ডার অয়েল থাকলে সেটিই ব্যবহার করুন যোনির দুর্গন্ধ দূর করতে। এটি যোনিতে হওয়া দুর্গন্ধ দূর করার পাশাপাশি চুলকানিও কমাবে। ল্যাভেন্ডার তেল মেশানো পানি দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করে নিন।

    vagina

    লেবুজাতীয় ফল 

    যোনিতে দুর্গন্ধ হলে খাদ্যতালিকায় যোগ করুন লেবুজাতীয় ফল বা ফলের রস। এই ধরনের ফল বা ডিটক্স ওয়াটার দেহের পিএইচ লেভেল ব্যালেন্স করতে সাহায্য করে। সেই সঙ্গে জীবাণুরোধী হিসেবেও কাজ করে।

     

    এসব ঘরোয়া উপায় কাজে লাগালে যোনির দুর্গন্ধ চলে যাবে। এরপরও যদি না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিন।