Author: News Live

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল শোধরাতে সংশোধনকারী কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভুল সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর।

     

    সোমবার (১৩ অক্টোবর) ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ ধরে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে দাবি-আপত্তি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হলো।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর। দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর। দাবি ও আপত্তি নিষ্পত্তি হবে ১৭ নভেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর। দেশে বর্তমানে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর ভোটার হিজড়া ভোটার ১২৩০ জন।

     

  • গোপন বৈঠক থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপন বৈঠক থেকে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

    রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

    বিজ্ঞাপন
    সোমবার (১৩ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

    ডিবি পুলিশ জানায়, গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই বৈঠক থেকে শ্রমিক লীগ নেতাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

    বিজ্ঞাপন
    গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

    আরও পড়ুন

    শিশুদের পর্নোগ্রাফিক কনটেন্ট সুপারিশ করছে টিকটক
    এর আগে, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার করে ডিবি।

    বিজ্ঞাপন
    গ্রেপ্তারকৃরা হলেন- সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক মো. মিরাজ হোসেন (২৬) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫)।

     

  • স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

    স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু ত্বহা আদনান?

    আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান-এর ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ। স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে শনিবার (১১ অক্টোবর) সকালে সারাহ সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন।

    বিজ্ঞাপন
    স্ত্রী সাবিকুন নাহারের একের পর এক পরকীয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। ফলে প্রশ্ন উঠেছে—তাহলে কি সত্যিই ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার?

    এর আগে, গত ২ অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দিয়েছিলেন সারাহ, যা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল। তখন আবু ত্বহা আদনান তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারাহ সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন।

    বিজ্ঞাপন
    এর পরপরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে, তবুও আমি তোমাকে ক্ষমা করতাম। কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি।

    এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও, ১১ সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন নাহার। ওই পোস্টে তিনি লেখেন, তোহা এখনো ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান। মন্তব্যে তিনি আরও জানান, আমি কোনো মিথ্যা বলিনি। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে।

    বিজ্ঞাপন
    স্ত্রীর পুনরায় অভিযোগের দুই দিন পর সোমবার (১৩ অক্টোবর) তোহা আদনান নিজের ফেসবুক পোস্টে ‘উপসংহার’ শিরোনামে লেখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম—আর না।

    তিনি আরও বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই—আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই।

     

    তোহা জানান, বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে শরীয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে।

    এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তিজীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে।

    সব মিলিয়ে, আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে।

     

  • এবার এক ডোজ ক্যানসার ওষুধেই পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্তিষ্কের টিউমার!

    এবার এক ডোজ ক্যানসার ওষুধেই পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্তিষ্কের টিউমার!

    মাত্র এক ডোজ পরীক্ষামূলক ওষুধ প্রয়োগের পর এক নারীর মস্তিষ্কে থাকা মারাত্মক টিউমার মাত্র পাঁচ দিনের মধ্যেই প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে! যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল ক্যান্সার সেন্টারে পরিচালিত এক যুগান্তকারী ক্লিনিক্যাল ট্রায়ালে এই চমকপ্রদ সাফল্য অর্জিত হয়েছে।

    বিজ্ঞানীরা বলছেন, এটি মস্তিষ্কের ক্যানসার চিকিৎসায় এক “টার্নিং পয়েন্ট” হতে পারে। পরীক্ষায় ব্যবহৃত নতুন ধরনের CAR-T সেল ইমিউনোথেরাপি রোগীর নিজস্ব প্রতিরোধ কোষকে পুনঃপ্রোগ্রাম করে টিউমার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম করে।

    প্রচলিত চিকিৎসার তুলনায় এই থেরাপির বিশেষত্ব হলো — এটি একাধিক টিউমার মার্কার একসাথে টার্গেট করে, ফলে ক্যানসার কোষ শনাক্তকরণ থেকে পালিয়ে বাঁচতে পারে না। সাধারণত গ্লিওব্লাস্টোমা (glioblastoma) নামের এই মস্তিষ্কের ক্যানসার সবচেয়ে আক্রমণাত্মক ও চিকিৎসা-প্রতিরোধী রোগ হিসেবে পরিচিত।

    পরীক্ষার এক অবিশ্বাস্য ঘটনায় দেখা গেছে, এক রোগীর টিউমার ইনফিউশনের মাত্র পাঁচ দিনের মধ্যেই নাটকীয়ভাবে সঙ্কুচিত হয়ে প্রায় অদৃশ্য হয়ে যায়। আরেকজন রোগীর টিউমার ৬০ শতাংশ পর্যন্ত ছোট হয় এবং ছয় মাস পর্যন্ত স্থিতিশীল থাকে — যা সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই আবার ফিরে আসে।

    যদিও পরবর্তীতে টিউমার কিছুটা ফিরে এসেছে, গবেষকরা একে “অভূতপূর্ব প্রতিক্রিয়া” হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলছেন, এটি ভবিষ্যতে দীর্ঘস্থায়ী এমনকি সম্পূর্ণ নিরাময়যোগ্য থেরাপির পথ খুলে দিতে পারে।

    বর্তমানে গবেষক দলটি এই চিকিৎসা আরও উন্নত করার পাশাপাশি, এর প্রভাবকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার উপায় এবং অন্যান্য কঠিন টিউমারে প্রয়োগের সম্ভাবনা নিয়ে কাজ করছে।

    এই ক্লিনিক্যাল ট্রায়ালটি চিকিৎসা বিজ্ঞানে এক আশাজাগানিয়া পদক্ষেপ, যা একসময়ে অনিরাময়যোগ্য বলে মনে করা গ্লিওব্লাস্টোমাকে হয়তো একদিন নিয়ন্ত্রণযোগ্য বা নিরাময়যোগ্য রোগে রূপান্তরিত করতে পারবে।