Author: News Live

  • টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    সিলেট নগরীর বেশ কিছু এলাকায় জরুরি মেরামত, সংস্কার কাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবি)।

    বিজ্ঞাপন
    সোমবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি জানিয়েছেন।

    তিনি জানান, বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মহানগরের কুশিঘাট, সোনাপুর, নয়াবস্তি, মীরেরচক, শাহপরাণ হাউজিং, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, আমদরপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিজ্ঞাপন

     

    দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
    তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

    সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

     

    Copied from: https://rtvonline.com/

  • শোক সংবাদঃ এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ

    শোক সংবাদঃ এইমাত্র খালেদা জিয়াকে নিয়ে পাওয়া গেল চরম দুঃসংবাদ

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁর সুস্থতা কামনায় গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

    খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গতকাল সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা।

    সাধারণ মানুষও সেখানে ছুটে যান। রাত ১১টার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন তাঁরা। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে গভীর রাত পর্যন্ত থেকে দলীয় প্রধানের স্বাস্থ্যের খবর নিয়েছেন। রাত ১২টার পর হাসপাতালে ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের আব্দুল মঈন খান বলেন, ‘মেডিক্যাল বোর্ড বসেছিল, বোর্ড তাঁর (খালেদা জিয়া) সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার, তারা ব্যবস্থা গ্রহণ করছে।

    মির্জা আব্বাস বলেন, ‘আমরা সালাম দিয়েছি, উনি রিপ্লাই দিয়েছেন। উনি আমাদের চিনতে পেরেছেন।’ তিনি জানান, এর আগেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন হয়েছিল, তিনি বিশ্বাস করেন এবারও বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন।

  • পেঁয়াজে কালো ছোপ কীসের ইঙ্গিত বহন করে? জানলে চমকে যাবেন, জেনে নিন

    পেঁয়াজে কালো ছোপ কীসের ইঙ্গিত বহন করে? জানলে চমকে যাবেন, জেনে নিন

    পেঁয়াজ। রান্নাঘরের অতি প্রয়োজনীয় একটি উপাদান। ভর্তা, ভাজি কিংবা ঘন ঝোল— তরকারি যেমনই হোক, পেঁয়াজ ছাড়া আমাদের চলেই না। এটি যে কেবল রান্নার স্বাদ বাড়ায় তা নয়। পেঁয়াজের অনেক গুণও রয়েছে।

    হজম শক্তি বাড়াতে সাহায্য করে মসলাটি। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মানবদেহের কিছু সাধারণ অ্যালার্জির সমাধানও করে এই পেঁয়াজ।

    অনেক সময়ই দেখা যায় পেঁয়াজের খোসায় কালো কালো ছোপ। বিশেষত বর্ষাকালে এই দাগ বেশি দেখা যায়। অনেকের মনে প্রশ্ন জাগে, এই পেঁয়াজ কি আদৌ খাওয়া উচিত? এটি কি শরীরের কোনো ক্ষতি করতে পারে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

    পেঁয়াজের উপর যে কালো ছাত্রাক দেখা যায় তাকে অ্যাসপারগিলাস নাইজার বলা হয়। এই ধরনের ছত্রাক মাটিতে অবস্থান করে। তবে এগুলো মিউকরমাইকোসিস নয়। তাই এই ছত্রাক নিয়ে চিন্তার কিছু নেই। এটি তেমন বিষাক্ত কিছু নয়।

    কালো ছোপযুক্ত পেঁয়াজ খেলে কোনো মারাত্মক সমস্যা দেখা দেবে এমন নয়। সাধারণ কিছু অ্যালার্জির মতো প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিশেষত যাদের আগে থেকেই অ্যালার্জি রয়েছে তাদের এই ধরনের কালো ছোপ লাগা পেঁয়াজ থেকে দূরে থাকাই ভালো।

    যাদের হাঁপানির সমস্যা রয়েছে তাদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। এমনকী এই ছত্রাক বাতাসের মাধ্যমে নাকে গেলেও তাদের সমস্যা হতে পারে।

    তাহলে উপায়? পেঁয়াজ কাটার আগে পানিতে ভিজিয়ে রাখুন। পেঁয়াজের যে অংশে এমন কালো ছোপ বা ছত্রাক রয়েছে তা ফেলে দিন। তা না চাইলে অন্তত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। অনেকেই ফ্রিজে পেঁয়াজ সংরক্ষণ করেন। তারা পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে তারপর সংরক্ষণ করুন।

    খেয়াল রাখুন যেন ওই কালো অংশ বাদ দিয়েই তা ফ্রিজে ঢোকানো হয়। নয়তো এটি অন্য খাবারের সঙ্গে মিশে সংক্রমণ ছড়াতে পারে। নষ্ট হতে পারে অন্য সবজি বা খাদ্যবস্তু।

  • বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পুরুষ

    বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পুরুষ

    রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় দেড়মাস সংসার করার পর স্বামী জানতে পারলো তার স্ত্রী একজন পুরুষ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে শনিবার তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

    কথিত নববধূর নাম সুমি (ছদ্মনাম)। তার প্রকৃত নাম মো. জামাল (ছদ্মনাম)। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা।

    স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের জুয়েলের (ছদ্মনাম) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সুমির। দীর্ঘদিন প্রেম করার পর গত ৭ জুন শান্তর বাড়িতে চলে আসেন তিনি। এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তখন থেকে নববধূ হিসেবে জুয়েলের পরিবারে বসবাস করতে থাকেন তিনি।

    সম্প্রতি নানান কারণে জুয়েল ও সুমি আচরণে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ সুমি একজন পুরুষ। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    এ বিষয়ে জুয়েল বলেন, ফেসবুকে সুমির সাথে আমার পরিচয় হয়েছিল একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুন বাড়িতে চলে এলে আমাদের বিয়ে দেওয়া হয়। এ সময় তার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি। বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল। তার কাছে গেলে বলতো, আমি এখন অসুস্থ। ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন। শুক্রবার তার আসল পরিচয় উন্মোচিত হয়। সকালে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

    জুয়েলের মা বলেন, একজন পুরুষ পরিবারে বউ হয়ে এতোদিন থাকলেও কেউ টের পাইনি। তার অভিনয়ে কেউ বুঝতে পারিনি সে ছেলে ছিল। সকালে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি।

    সুমি মোবাইলে বলেন, জুয়েলের সঙ্গে যা করেছি সেটা অন্যায় হয়েছে। এটা করা আমার ঠিক হয়নি। তবে আমার হরমোনজাতীয় শারীরিক সমস্যা রয়েছে। তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।

    গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, এ বিষয় নিয়ে কেউ আমার কাছে আসেনি। তবে বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখ থেকে শুনেছি।