Author: News Live

  • কোন জিনিস গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে

    কোন জিনিস গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে

    ইন্টারভিউ যারা নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য বিভিন্নভাবে পরীক্ষা করেন। এই সময় তারা এমন কিছু প্রশ্ন করে বসেন যা শুনতে খারাপ লাগলেও একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই এর উত্তর দেওয়া যাবে। বিগত কয়েক বছরে চাকরির ইন্টারভিউগুলিতে পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন অনেক উদ্ভট প্রশ্ন করা হয়েছিল এবার তা দেখে নেওয়া যাক…

    মেয়ে

    ১) প্রশ্নঃ ‘মিড ডে মিল’ (Mid Day Meal) প্রথম কোন রাজ্যে শুরু হয়?
    উত্তরঃ তামিলনাড়ুতে।

    ২) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা?
    উত্তরঃ নবীনচন্দ্র সেন।

    ৩) প্রশ্নঃ ১৮২০ এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন?
    উত্তরঃ ডিরোজিও (DeRozio)।

    ৪) প্রশ্নঃ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
    উত্তরঃ বলের পরিমাণ।

    ৫) প্রশ্নঃ হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়?
    উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে।

    ৬) প্রশ্নঃ ‘হোয়াইট কোল’ কাকে বলে?
    উত্তরঃ জলবিদ্যুৎ কে।

    ৭) প্রশ্নঃ কলকাতায় সুপ্রিম কোর্ট (Supreme Court) কবে প্রতিষ্ঠা হয়?
    উত্তরঃ ১৭৭৪ সালে।

    ৮) প্রশ্নঃ জাতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়?
    উত্তরঃ ৩৫৬ নম্বর ধারায়।

    ৯) প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ‘বন্দেমাতরম’ গানটি রয়েছে?
    উত্তরঃ আনন্দমঠ।

    ১০) প্রশ্নঃ রাজা রামমোহন রায়কে ‘ভারত পথিক’ বলে কে অভিহিত করেন?
    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)।

    ১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে কার্বনমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে?
    উত্তরঃ ভুটান।

    ১২) প্রশ্নঃ রাশিয়ার মুদ্রার নাম কী?
    উত্তরঃ রুবেল (Ruble)।

    ১৩) প্রশ্নঃ ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়?
    উত্তরঃ ১৮৫৩ সালে মুম্বাই ও থানের মধ্যে।

    ১৪) প্রশ্নঃ ভারতবর্ষে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম কী?
    উত্তরঃ লাদাখ (Ladakh)।

    ১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস গাই গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে?
    উত্তরঃ W হবে। Cow এর W পিছনে এবং Woman এর W প্রথমে থাকে। (বিভ্রান্ত জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)

  • যে ভি’টামিনের অভাবে ঘন ঘন সর্দি হয়, জেনে নিন

    যে ভি’টামিনের অভাবে ঘন ঘন সর্দি হয়, জেনে নিন

    ঘন ঘন সর্দি, কাশি ও ঠান্ডাজনিত সমস্যায় ভোগা অনেকের শরীরে একটি গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি থাকতে পারে। চিকিৎসকদের মতে, ভিটামিন ডি-এর অভাব হলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যার ফলে বারবার সর্দি-কাশি ও শ্বাসতন্ত্রের সংক্রমণ দেখা দিতে পারে।

    বিশেষজ্ঞরা জানান, ভিটামিন ডি শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনের ঘাটতি হলে শরীর সহজেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়। ফলে সাধারণ সর্দি থেকে শুরু করে ফ্লু জাতীয় রোগ বারবার হতে পারে।

    চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, যাদের পর্যাপ্ত রোদে থাকা হয় না, যারা দীর্ঘ সময় ঘরের ভেতরে কাজ করেন কিংবা অপুষ্টিতে ভোগেন—তাদের মধ্যে ভিটামিন ডি-এর ঘাটতির ঝুঁকি বেশি। এ ছাড়া শিশু, বয়স্ক মানুষ ও দীর্ঘদিন অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রেও এ সমস্যা বেশি দেখা যায়।

    ভিটামিন ডি-এর ঘাটতির অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে সহজে ক্লান্ত হয়ে পড়া, হাড় ও পেশিতে ব্যথা, মনমরা ভাব এবং ঘন ঘন অসুস্থ হয়ে পড়া। অনেক ক্ষেত্রে নিয়মিত সর্দি হওয়াই এই ঘাটতির প্রথম ইঙ্গিত হতে পারে।

    চিকিৎসকরা জানান, নিয়মিত সূর্যের আলো গ্রহণ, পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে এ ঘাটতি পূরণ করা সম্ভব। তবে ঘন ঘন সর্দি হলে নিজের মতো ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেন তারা।

    স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপনই ভিটামিনের ঘাটতি রোধের সবচেয়ে কার্যকর উপায়।

  • বাচ্চা লম্বা হয় না যে তিনটি ভিটামিনের অভাবে

    বাচ্চা লম্বা হয় না যে তিনটি ভিটামিনের অভাবে

    অনেক অভিভাবকই চিন্তিত থাকেন—শিশুর বয়স অনুযায়ী উচ্চতা ঠিকমতো বাড়ছে না কেন। চিকিৎসকরা বলছেন, এর পেছনে অন্যতম কারণ হতে পারে তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ঘাটতি: ভিটামিন ডিভিটামিন বি-১২, এবং ক্যালসিয়াম

    এই তিনটির ঘাটতি শিশুর হাড়ের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে এবং লম্বা হওয়া বাধাগ্রস্ত হয়। বিশেষ করে ভিটামিন ডি হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে, বি-১২ নার্ভ ও কোষ বৃদ্ধির জন্য অপরিহার্য, আর ক্যালসিয়াম তো হাড় গঠনের মূল উপাদানই।

    তাই শিশুদের দৈনন্দিন খাদ্যতালিকায় এসব পুষ্টি উপাদান থাকা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, নিম্নোক্ত খাবারগুলো শিশুর এই ভিটামিন ঘাটতি পূরণে সাহায্য করতে পারে:

    • বাদাম
    • কিসমিস
    • কলা
    • কমলা
    • দুধ ও দুগ্ধজাত খাবার
    • ডিম
    • সামুদ্রিক মাছ
    • দেশি মুরগির মাংস

    নিয়মিত সুষম খাবার খাওয়ানো এবং রোদে কিছু সময় খেলাধুলা করার সুযোগ দিলে শিশুর শরীরে প্রাকৃতিকভাবেই ভিটামিন ডি তৈরি হয়।

    তাই শিশুর উচ্চতা বৃদ্ধি নিয়ে চিন্তিত হলে শুধু ওষুধ নয়, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলাই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

  • ছাত্রীকে ভালোবেসে লিঙ্গ পরিবর্তন করেছেন শিক্ষিকা, পেতেছেন সংসার

    ছাত্রীকে ভালোবেসে লিঙ্গ পরিবর্তন করেছেন শিক্ষিকা, পেতেছেন সংসার

    ভালোবাসার মানুষকে নিজের করে পেতে কত কিছুই করে মানুষ। সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের এক নারী শিক্ষিকার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার অভিনব এক গল্প সামনে এলো।

    রাজস্থান টিচার চেঞ্জেস জেন্ডার টু ম্যারি: ”এভরিথিংক’স ফেয়ার ইন লাভ” শীর্ষক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ছাত্রীর প্রেমে পড়েছিলেন রাজস্থানের ভরতপুরের ওই শিক্ষিকা। প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে, ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন তিনি। অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এখন জুটি বেঁধেছেন শিক্ষিকা-ছাত্রী। তবে ঘটনাটি অন্যরকম।

    পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানায়, সরকারি স্কুলের শারীরবিদ্যার শিক্ষিকা মীরা। কল্পনা ছিল সেই স্কুলেরই ছাত্রী। খুব ভাল বন্ধুত্ব গড়ে ওঠে মীরা ও কল্পনার মাঝে। বছর দুয়েক বন্ধুত্বের পর কল্পনাকে ভালবাসতে শুরু করেন মীরা। শেষমেশ কল্পনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তিনি। কল্পনারও সেই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। কিন্তু দুজনের পরিবার এতে মোটেও রাজি ছিল না। সামাজিক রীতি অনুযায়ী, রাজি হওয়ার কথাও নয়।

    ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্রেমের কারণে মীরা এখন আরভ। কল্পনাকে বিয়ে করার জন্য মীরা অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেন। এক সাক্ষাৎকারে কল্পনা বলেন, ‘আমি ওকে প্রথম থেকেই ভালবাসতাম। অ;স্ত্রোপচার না করলেও আমি আরভকে বিয়ে করতাম। আরভের অস্ত্রোপচারের সময়ও ওর পাশে ছিলাম।’

    ইন্ডিয়া ডটকম জানায়, ২০১৯ সালে মীরা স্থির করেন, তিনি লিঙ্গ পরিবর্তন করবেন। ওই বছর তার প্রথম অস্ত্রোপচার হয়। অবশেষে গত ৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আরভ-কল্পনা। পরে আরভ বলেন, ‘নিজের ইচ্ছায় লিঙ্গ পরিবর্তন করিয়েছি। ভালবাসার জন্য এই কাজ আমার কাছে তুচ্ছ।’