Author: News Live

  • এবার চমকে যাওয়ার মতো তথ্য দিলেন শুটার ফয়সালের চাচি

    এবার চমকে যাওয়ার মতো তথ্য দিলেন শুটার ফয়সালের চাচি

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মাথায় গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারিতে রেখেছে। তবে ঘটনার পর ফয়সাল ওই বাড়িতে আসেননি।

    এদিকে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় শুটার ফয়সালের চাচি মিনারা বেগম বলেছেন, হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ঠিক সেভাবেই ফয়সালকে গুলি করা হোক।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, শুটার ফয়সাল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রি কলেজসংলগ্ন ২ নাম্বার ওয়ার্ডের হুমায়ুন কবির ওরফে মালেক ও হাসি বেগম দম্পতির ছেলে।

    ফয়সালের বাবা ও চাচারা ৫ ভাই। এর মধ্যে হুমায়ন কবির চতুর্থ। গ্রামে ফয়সালের ছোট চাচা সেলিম হাওলাদার পৈতৃক ভিটায় বসবাস করেন। ওসমান হাদিকে গুলি করার পর বিষয়টি জানাজানি হলে ফয়সালের বাড়ি পটুয়াখালীর বাউফলে অসন্তোষ ও বিরূপ সমালোচনার সৃষ্টি হয়।

    স্থানীয়রা বলেন, ফয়সালের বাবা হুমায়ন কবির প্রায় ৪০ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান। তার বৃদ্ধ বাবা-মা মারা যাওয়ার খবর পেয়েও গ্রামে আসেননি। কয়েক বছর আগে হুমায়ন কবির পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করার জন্য এসেছিলেন। জমি বিক্রি করে আবার চলে যান। এখানে এখন তার ঘরবাড়ি কিছুই নেই। পৈতৃক ভিটায় ফয়সালের ছোট চাচা সেলিম হাওলাদার থাকেন এবং কৃষিকাজ করেন।

    ফয়সালের চাচি ও সেলিম হাওলাদারের স্ত্রী মিনারা বেগম সাংবাদিকদের বলেন, ফয়সালকে জন্মের পর থেকে কখনো দেখিনি। তারা ঢাকায় বসবাস করেন। কোনো মায়ের সন্তানকে ফয়সাল গুলি করবে এটা মেনে নেব না। ওসমান হাদিকে যেভাবে ফয়সাল গুলি করেছে। ঠিক তাকেও সেভাবেই গুলি করা হোক।

    কেশবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার জাহিদ হোসেন বলেন, হুমায়ন কবির অনেক আগেই গ্রাম ছেড়ে চলে গেছেন। ঢাকায় গিয়ে তিনি বিয়ে করেছেন। গ্রামের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

    বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ফয়সালের স্থায়ী ঠিকানা উপজেলার কেশবপুর এলাকায় খোঁজ নিয়ে তেমন কিছু জানা যায়নি। অনেক বছর আগে তারা এলাকা ছেড়ে যায়। এখানে তাদের থাকার কোনো ঘর-দরজাও নেই। প্রায় ১ যুগ আগে পৈতৃক বসতঘরটিও ফয়সালের বাবা বিক্রি করে নিয়ে গেছে। তবে ফয়সালের গ্রামের বাড়িতে পুলিশের নজরদারি রয়েছে।

    প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

  • ক.নড.ম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে

    ক.নড.ম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে

    জানাকে জানতে কার না ভালো লাগে! সাধারণ জ্ঞানের কোন নির্দিষ্ট সীমা নেই। ভূগোল, ইতিহাস, বিজ্ঞানসহ যেকোনো বিষয়েই আমাদের জ্ঞান প্রদান করে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলি আসে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।
    ১) প্রশ্নঃ জানেন সবথেকে গভীরে বসবাসকারী মাছটির নাম কি?
    উত্তরঃ জুভেনাইল ফিস (Juvenile fish)।
    ২) প্রশ্নঃ একটা বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে কতগুণ ভালো দেখতে পায়?
    উত্তরঃ বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে ছয়গুণ ভালো দেখতে পারে।
    ৩) প্রশ্নঃ মৃত্যু ছাড়া আর কখন আমাদের হৃদপিণ্ড স্তব্ধ কাজ করা বন্ধ করে দেয়?
    উত্তরঃ হাঁচি দেওয়ার সময় কয়েক মিলি সেকেন্ডের জন্য হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যায়।
    ৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তরঃ বিহারে সবচেয়ে বড় পশু মেলা অনুষ্ঠিত হয়।
    ৫) প্রশ্নঃ ভারত এবং তার কোন প্রতিবেশী দেশের মধ্যে সীমানা সবচেয়ে বড়?
    উত্তরঃ ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বড় (৪,১৫৬ কিলোমিটার)।
    ৬) প্রশ্নঃ বাদুড়ের কোন প্রজাতি মানুষের রক্ত খায়?
    উত্তরঃ ভ্যাম্পায়ার ব্যাট (Vampire bat)।
    ৭) প্রশ্নঃ আমাদের চোখের কোন অংশ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে?
    উত্তরঃ চোখের কর্নিয়া (Cornea)।
    ৮) প্রশ্নঃ মিড ডে মিল প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছিল?
    উত্তরঃ ১৯৯৫ সাল।
    ৯) প্রশ্নঃ কালবৈশাখীকে ইংরেজিতে কী বলা হয়?
    উত্তরঃ নর্থ ওয়েস্টার (North Wester)।
    ১০) প্রশ্নঃ জানেন ক.নড.ম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে?
    উত্তরঃ অতীতে কনডম তৈরি হত ভেড়ার অন্ত্র থেকে।

    ট্যাগ
  • পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা

    পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা

    নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকারি কর্মচারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    বিজ্ঞাপন
    শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

    সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও তার পরিবর্তে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    বিজ্ঞাপন

    Advertisement: 0:10

    Close Player
    ঐক্য পরিষদের নেতারা তাদের সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা সতর্ক করে জানান, ১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা গেলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।

    শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করেই সরকারি কর্মচারীরা কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে আন্দোলন চালিয়ে যাবেন।

    বিজ্ঞাপন

    সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

     

  • ওসমান হাদি হত্যা নিয়ে নতুন তথ্য দিলেন ডিবিপ্রধান

    ওসমান হাদি হত্যা নিয়ে নতুন তথ্য দিলেন ডিবিপ্রধান

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি।

    বিজ্ঞাপন
    রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    আরও পড়ুন

    হাদির কবরে আজও মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া
    ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড হতে পারে।এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম। সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি।’

    বিজ্ঞাপন

    ডিবিপ্রধান বলেন, ‘আমরা ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি। অপরাধীরা নিজের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেয় না। তারা সবাইকে বিভ্রান্ত করে থাকে। ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বরপ্লেট পরিবর্তন করেছিল। পরে যাচাই করে আসল নম্বরপ্লেটের সন্ধান পেয়েছি। বিআরটিএতে খোঁজ ও অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করে আমরা এসব তদন্ত করে যাচ্ছি।’

    খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে, গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেলের মালিককে ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

    হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম আসছে তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে জানিয়ে ডিবিপ্রধান আরো বলেন, ‘উদ্ধার করা চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে। কোনো অ্যাকাউন্টে টাকা নেই। যাদের চেক তারা তারিখ ছাড়া সাইন করে রেখেছিল। আমরা অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’