Author: News Live

  • শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

    শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

    সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে।

    বিজ্ঞাপন
    সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    বিজ্ঞাপন
    এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সামরিকভাবে ব্যাহত হতে পারে।

    তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

    বিজ্ঞাপন

    আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    এদিকে কিশোরগঞ্জের নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

     

  • আবারও দাদু হলেন অমিতাভ, বাড়িতে এলো নতুন সদস্য

    আবারও দাদু হলেন অমিতাভ, বাড়িতে এলো নতুন সদস্য

    এই মুহূর্তে বলিউডের একজন অন্যতম অভিনেতা করেন অমিতাভ বচ্চন। সবথেকে ভালো বলিউড অভিনেত্রীদের তালিকায় তার নাম অবশ্যই একবার না একবার উঠবেই। অমিতাভ বচ্চন এই মুহূর্তে বলিউডের সবথেকে বড় অভিনেতাদের মধ্যে একজন।

    বলিউড একাধিক ভালো ভালো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার পাশাপাশি তার ছেলে তার স্ত্রী এবং তার পুত্রবধু সবাই সিনে দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় তারকা। তবে, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে তার বাড়িতে আরো একজনের আগমন ঘটেছে। এই আর্টিকেলে আপনাকে অমিতাভ বচ্চনের বাড়ি সেই খুদে মেম্বারের ব্যাপারেই জানাবো।

    অমিতাভ বচ্চন বলিউডের দুনিয়ায় বিগবি নামে পরিচিত এবং এই মুহূর্তে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন তার বিভিন্ন ছবি এবং তার জীবনের বিভিন্ন আপডেটের জন্য। তবে এই মুহুর্তে তার বাড়ি থেকে অত্যন্ত বড় একটি খবর সামনে এসেছে যেখানে আমরা জানতে পারছি, অমিতাভ বচ্চনের বাড়িতে একজন নতুন সদস্যের আগমন করেছে এবং সে অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চন এর ভাই। তাকে নিয়ে পুরো বচ্চন পরিবার অত্যন্ত খুশি এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে।

    তবে আপনাদের জানিয়ে রাখি, এই সন্তানের মা কিন্তু কোনোভাবেই ঐশ্বর্য রাই নন। বলতে গেলে এই সন্তানের মা এই মুহূর্তে বচ্চন পরিবারের সদস্য নন। আসলে অমিতাভের ভাই অজিতভের কন্যা নয়নার কোল আলো করে এসেছে এই সন্তান।

    নয়নাকে অমিতাভ নিজের মেয়ের থেকেও বড় মনে করেন। তাই আবারো দাদু হতে পেরে অমিতাভ বচ্চন অত্যন্ত খুশি। নয়নার এই সন্তানকে নিয়ে তিনি বেশ আপ্লুত এবং এই মুহূর্তে তিনি সারাক্ষণটাই এই ছোট্ট সন্তানের সাথেই কাটাতে চাইছেন।

    যদিও আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার যে ঐশ্বর্য রাই বচ্চনের প্রেগনেন্সি নিয়ে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সেরকম কিন্তু নয়। এর আগেও তার এরকম প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়েছিল।

    বচ্চন বাড়ির বৌমা হওয়ার পরে তাকে খুব সিনেমায় দেখা গেলেও তিনি কিন্তু এখনও লাইমলাইটে আছেন। তার সৌন্দর্য্য সকলের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। তার এই সৌন্দর্য্য সকলের কাছেই একটা আকর্ষণের বিষয়। প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চন ইতিমধ্যেই ‘পন্নিয়ান-সেলভান-১’ সিনেমায় কাজ করছেন। আগামী ৩০ সেপ্টেম্বর এই সিনেমাটি বড়ো পর্দায় মুক্তি পেতে চলেছে।

  • পেঁপে বীজ খাওয়ার আশ্চর্যজনক ৬ স্বাস্থ্য উপকারিতা, রইল খাওয়ার নিয়ম

    পেঁপে বীজ খাওয়ার আশ্চর্যজনক ৬ স্বাস্থ্য উপকারিতা, রইল খাওয়ার নিয়ম

    আধ-পাকা বা পাকা পেঁপে সাধারণত মিষ্টি স্বাদের হয়ে থাকে। এমন উজ্জ্বল কমলা রঙের পেঁপে থাকলে তা না খেয়ে থাকা মুশকিল। গ্রীষ্ম-বর্ষা বা শীত, যে মৌসুমই হোক না কেন, পাকা পেঁপের স্বাদই অন্যরকম হয়ে থাকে। কেউ কেউ আবার খাদ্যতালিকার নিয়মিত অংশ করে ফেলেন এই পেঁপেকে।

    পেঁপের রকমারি উপকারিতার বিষয় সবার জানা থাকায় এটি নিয়মিত খাওয়া হয়। খেয়াল করলে দেখবেন, পেঁপে কাটার সময় এর বীজগুলো ফেলে দেয়া হয়। কিন্তু জানেন কি, এর বীজের স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এ ব্যাপারে  একটি প্রতিবেদনে পেঁপে বীজের স্বাস্থ্য উপকারিতা তুলে ধরেছে। সেসব তাহলে জেনে নেয়া যাক-

    পেঁপে বীজ কি সত্যিই স্বাস্থ্যকর:
    স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধি চাওলা বলেন, সাধারণত পেঁপে বীজ ফেলে দেয়া হয় বা উপেক্ষা করা হয়। তবে এসব অত্যন্ত পুষ্টিকর, এতে ফাইবার, স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন রয়েছে। পাশাপাশি জিঙ্ক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এসব অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, বিশেষ করে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড, যা স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করতে পারে।

    ১. ওজন কমাতে সহযোগী পেঁপে বীজ:
    আপনি যদি স্বাস্থ্য কমানোর চেষ্টা করেন, তাহলে পেঁপে বীজ খাদ্যতালিকার অংশ করতে পারেন। বীজগুলো খাদ্যতালিকার ফাইবারের একটি সমৃদ্ধ উৎস, যা হজমে সহায়তা করে। এসব পেট ফাঁপা রোধ করে এবং নিয়মিত মলত্যাগের গতি বৃদ্ধি করে পাচনতন্ত্রকে সুষ্ঠুভাবে সচল রাখতে সহায়তা করে। এছাড়া পেঁপের বীজে থাকা ফাইবার আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা বোধ করতে সহায়তা করতে পারে। এতে লোভনীয় খাবার প্রতিরোধ করা ও ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণ করা সহজ হয়।

    গবেষণায় দেখা গেছে, পেঁপের বীজ খাওয়া হলে ফাইবারযুক্ত খাবার স্বাস্থ্যকর ওজন বজায় রাখার সঙ্গে সম্পর্কিত। এ জন্য স্বাস্থ্য কমাতে পেঁপের বীজ খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা বুদ্ধিমানের কাজ।

    ২. অন্ত্রের স্বাস্থ্যে অবদান:
    অন্ত্রের স্বাস্থ্যের কথা উল্লেখ না করে স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে কিছু বলা যায় না। অন্ত্রে অসংখ্য অণুজীব রয়েছে, যা সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেঁপের বীজে কার্পেইন নামক সক্রিয় যৌগ থাকে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও অন্ত্রের কৃমি দূর করার ক্ষমতার জন্য পরিচিত। অন্ত্রের সামগ্রিক উন্নতি করে এবং সুষম মাইক্রোবায়োম তৈরি করে কোষ্ঠ্যকাঠিন্য কমাতে ও হজমের সমস্যা প্রতিরোধে সহায়তা করে এই বীজ।

    ৩. কোলেস্টেরল নিয়ন্ত্রণ:
    হৃদরোগের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। খাবারের সময় কী খাওয়া হলো, তা কোলেস্টেরলের মাত্রার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এ ক্ষেত্রে পেঁপের বীজ অত্যন্ত উপকারী। এই বীজ ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সহায়তা করে এবং ভালো কোলেস্টেরল (এইচডিএল) বজায় রাখতে ভূমিকা রাখে। এছাড়া ওলিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় বীজগুলো লিপিড প্রোফাইলকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, যা শেষ পর্যন্ত হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। খাদ্যতালিকায় এক টেবিল চামচ পেঁপের বীজ অন্তর্ভুক্ত করা স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখার সহজ কার্যকর উপায় হতে পারে।

    ৪. ক্যানসার প্রতিরোধী:
    প্রচলিত রয়েছে―একটি আপেল ডাক্তারকে দূরে রাখে। তবে ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে পেঁপে বীজ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে। এসবে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে, যা কোষের ক্ষতি করতে পারে। জার্নাল অব ক্যানসার মেটাস্ট্যাসিস অ্যান্ড ট্রিটমেন্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, পেঁপে বীজের পলিফেনল শরীরকে বিভিন্ন ধরনের ক্যানসার থেকে রক্ষা করতে পারে। তাদের প্রতিরক্ষামূলক বৈশিষ্টগুলো কাজে লাগানোর জন্য পাঁচ থেকে ছয়টি বীজ পিষে খাবারে বা রসে মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন।

    ৫. প্রাকৃতিকভাবে প্রদাহ প্রশমিত করে:
    দীর্ঘস্থায়ী প্রদাহে ভুগলে যেমন- আর্থ্রাইটিস, জয়েন্টে ব্যথা বা বাত ব্যথা কিংবা অন্য কোনো প্রদাহজনিত রোগ থাকলে পেঁপে বীজ প্রাকৃতিক প্রতিকার হতে পারে। এই বীজ ভিটামিন সি এবং অন্যান্য প্রদাহবিরোধী যৌগ সমৃদ্ধ। পুষ্টি উপাদানগুলো প্রদাহ কমাতে এবং জয়েন্টের স্বাস্থ্য ভালো করতে কাজ করে। এ জন্য শুধু ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় পেঁপে বীজ অন্তর্ভুক্ত করলে প্রদাহ রোধে উপকার পেতে পারেন।

     

    ৬. নারীদের মাসিক চক্রের সমস্যায়:
    অনেক নারীদের ক্ষেত্রে মাসিক চক্রের সমস্যা অস্বস্তি ও ব্যথার কারণ হতে পারে। এ সমস্যায় পেঁপের বীজ প্রাকৃতিক সমাধান হতে পারে। পেঁপে বীজ ক্যারোটিনয়েড সমৃদ্ধ, যা ইস্ট্রোজেন উৎপাদনকে প্রভাবিত করতে পারে। ফলে বীজগুলো নারীদের মাসিক চক্র নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে উপাখ্যানমূলক প্রতিবেদনে বলা হয়েছে, এসব মাসিকের ব্যথা কমাতে পারে। যদিও এ ক্ষেত্রে প্রমাণভিত্তিক পরিপূরক ও বিকল্প চিকিৎসার ওপর অধিকতর বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন।

    পেঁপে বীজ খাওয়ার সঠিক উপায়:
    পেঁপে বীজের অসংখ্য উপকারিতা জানা থাকলেও হয়তো ভাবছেন, কীভাবে খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করবেন। এটি বহুমুখী বলা যায়। এই বীজ শুকিয়ে পিষে সালাদে ছিটিয়ে দিতে পারেন, চাইলে স্মুদিদে মিশিয়ে দিতে পারেন বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। অপ্রত্যাশিত স্বাস্থ্যকর প্রভাবের জন্য সস বা ডিপের সঙ্গে মিশিয়েও খাওয়ার চেষ্টা করতে পারেন। তবে পরিমিত পরিমাণ খেতে হবে, দিনে এক টেবিল চামচ পরিমাণ খাওয়া ভালো। অতিরিক্ত খেলে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকতে পারে।

  • খালেদা জিয়ার অবস্থা নিয়ে এইমাত্র যে খবর দিলেন ডা. জাহিদ

    খালেদা জিয়ার অবস্থা নিয়ে এইমাত্র যে খবর দিলেন ডা. জাহিদ

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।

    শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

    এর আগে, রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। মায়ের শয্যাপাশে তারা দীর্ঘ সময় ছিলেন বলেও জানান ডা. জাহিদ।

    আরও পড়ুনঃ  ১৪ বছর পর বাসায় ফিরে প্রিয়তমা স্ত্রীর সাক্ষাৎ পাবেন না আজহার ভাই: সিরাজুল ইসলাম

    তিনি বলেন, স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।… উনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসা এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব।

    স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় জানিয়ে ডা. জাহিদ বলেন, সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর এখানে (এভারকেয়ার হাসপাতাল) ভর্তি হয়েছেন; ভর্তি হওয়ার পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল।

    আরও পড়ুনঃ  বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারা

    খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন, তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন।

    খালেদা জিয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। তারেক রহমান এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। সেই দোয়া সব সময় দেশের মানুষ করছেন। সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক ও নার্সরা সব সময় দায়িত্ব পালন করেছেন, সেজন্যও তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।