আপনারা কখনো পেনিসের আদর্শ সাইজ কত নিয়ে চিন্তিত হয়েছেন? অনেকেই এই বিষয়ে কমবেশি উৎসুক হয়ে থাকেন। আজকের এই ব্লগে আমরা পেনিসের আকার নিয়ে কিছু মিথ এবং সত্যের বিষয়ে আলোকপাত করব। বিভিন্ন গবেষণার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারব যে, পেনিসের আকার কতটুকু হওয়া স্বাভাবিক এবং এই আকার কেন এত গুরুত্বপূর্ণ।
একটি ব্যাপক গবেষণায়, ১৯৪২ থেকে ২০২১ সালের মধ্যে পরিচালিত ৭৫টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে, ৫৫,৭৬১ জন পুরুষের উপর একটি গড় নির্ণয় করা হয়েছে। এই গবেষণা অনুযায়ী, লম্বা অবস্থায় গড় পেনিসের দৈর্ঘ্য ১৩.৯৩ সেন্টিমিটার (৫.৪৮ ইঞ্চি), প্রসারিত অবস্থায় ১২.৯৩ সেন্টিমিটার (৫.০৯ ইঞ্চি) এবং শিথিল অবস্থায় ৮.৭০ সেন্টিমিটার (৩.৪৩ ইঞ্চি) হিসাবে পাওয়া গেছে।
পেনিসের আদর্শ সাইজ কত | পেনিসের সাইজ কত হওয়া উচিত
পুরুষাঙ্গের স্বাভাবিক মাপ নির্ণয় করলেন বিজ্ঞানীরা
অনেক পুরুষের মধ্যেই তাদের পুরুষাঙ্গের আকার নিয়ে উদ্বেগ বা দ্বিধা থাকে। এই বিষয়ে সম্প্রতি একটি গবেষণা কিছুটা স্বস্তি দিতে পারে। গবেষণার ফলাফল অনুযায়ী, পুরুষাঙ্গের স্বাভাবিক আকার ও গড় মাপ নির্ধারণ করা হয়েছে, যা হয়তো অনেকেরই এই সংশয় দূর করতে সাহায্য করবে। এক প্রতিবেদনে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে যে, এই গবেষণা পরিচালনা করেছে লন্ডনের কিংস কলেজ এবং যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস (এনএইচএস) ট্রাস্ট। গবেষণাটিতে ১৫ হাজার পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাতে তাদের পুরুষাঙ্গের মাপ সংগ্রহ করা হয়।
গবেষণার ফলাফল অনুযায়ী, পুরুষাঙ্গের স্বাভাবিক দৈর্ঘ্য সাধারণত ৩.৬ ইঞ্চি। তবে, যদি টানা হয়, তাহলে এর দৈর্ঘ্য গড়ে ৫.২ ইঞ্চিতে পৌঁছে। এছাড়াও, পুরুষাঙ্গের পরিধি হয় সাধারণত ৩.৭ ইঞ্চি। উত্থানকালে, এর দৈর্ঘ্য প্রায় ৫.১ ইঞ্চি এবং পরিধি হয় ৪.৫ ইঞ্চি। এই গবেষণায় বিভিন্ন জাতি এবং বয়সের পুরুষদের মাপ নেওয়া হয়েছিল এবং সেই মাপের গড় থেকে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
গবেষকদের মতে, অনেক পুরুষেরই এই নিয়ে মনে নানা সংশয় থাকে। তবে, এই তথ্য জেনে তারা এখন নিজেরাই মাপ নিয়ে দেখতে পারেন, যে তাদের আকার স্বাভাবিক কি না। চিকিৎসকের পরামর্শ নেওয়ার আগে এটি তাদের একটি ধারণা দেবে। এই গবেষণার ফলাফল কনডম নির্মাতাদের জন্যও খুবই উপকারী হতে পারে, কারণ সঠিক মাপের কনডম তৈরি করার জন্য তারা এই তথ্য ব্যবহার করতে পারবেন। গবেষণার ফলাফল ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত হয়েছে।
পেনিসের আদর্শ সাইজ কত | পেনিসের সাইজ কত হওয়া উচিত
পেনিসের সাইজ কত হওয়া উচিত?
পুরুষাঙ্গের আকার নিয়ে চিন্তা বা দুশ্চিন্তা বহু পুরুষের মধ্যে প্রচলিত একটি বিষয়। গবেষণায় দেখা গেছে, প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষই মনে করেন যে তাদের পুরুষাঙ্গ ছোট, যদিও বাস্তবিকভাবে এটি যৌন সক্ষমতার সাথে তেমন সম্পর্কিত নয়। গড়ে উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের দৈর্ঘ্য হয় ৪.৭ থেকে ৬.৩ ইঞ্চি, যা অঞ্চলভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে। তবে, খুব বিরল ক্ষেত্রে, কিছু পুরুষের জন্মগত বা হরমোনজনিত কারণে ৩ ইঞ্চির কম আকারের পুরুষাঙ্গ দেখা যেতে পারে, যা “মাইক্রোপেনিস” নামে পরিচিত।
গবেষণায় আরও জানা গেছে যে, বেশিরভাগ পুরুষের জন্য ৪ ইঞ্চি দৈর্ঘ্যের পুরুষাঙ্গ যৌন সঙ্গিনীকে পরিতৃপ্তি দিতে যথেষ্ট। আকার ছোট হলেও তা যৌন মিলনের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে, প্রোস্টেট ক্যান্সারের মতো কিছু রোগের কারণে পুরুষাঙ্গের আকারে পরিবর্তন আসতে পারে। কিন্তু এটি খুবই বিরল। পেনিসের আদর্শ সাইজ কত বা লিঙ্গের স্বাভাবিক সাইজ কত – এ প্রশ্নের উত্তর হিসেবে বলা যায়, শিথিল অবস্থায় পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য ৩-৩.৫ ইঞ্চি থাকে, যা উত্তেজিত অবস্থায় ৫-৬ ইঞ্চিতে পৌঁছায়।
যৌনতার ক্ষেত্রে নারীদের কাছে পুরুষাঙ্গের আকার খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সুইজারল্যান্ডের একটি গবেষণায় ১০৫ জন নারীর উপর জরিপ চালানো হয়, যেখানে দেখা গেছে, নারীরা যৌনতার সময় পুরুষাঙ্গের আকারের চেয়ে এর স্বাভাবিক আকৃতি এবং ত্বকের স্বাস্থ্যের প্রতি বেশি গুরুত্ব দেন। এছাড়া, কসমোপলিটান ম্যাগাজিনের এক জরিপে দেখা গেছে, বয়স এবং যৌন অভিজ্ঞতার সঙ্গে নারীদের কাছে পুরুষাঙ্গের আকারের গুরুত্ব আরও কমে আসে।
যৌনমিলনের ক্ষেত্রে লিঙ্গের আকারের চেয়ে মনস্তাত্ত্বিক এবং শারীরিক সংযোগ বেশি গুরুত্বপূর্ণ। পুরুষদের অহেতুক দুশ্চিন্তা বা অজ্ঞতা তাদের যৌন জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। ছোট আকারের পুরুষাঙ্গও উত্তেজিত অবস্থায় অনেক বৃদ্ধি পেতে পারে। লিঙ্গের আদর্শ সাইজ কত হলে ভালো হয় বা আদর্শ লিঙ্গের সাইজ কত হওয়া দরকার – এ প্রশ্ন নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সুস্থ জীবনধারা বজায় রাখাই সঠিক পথ।
যুগ যুগ ধরে বিভিন্ন পদ্ধতি, যেমনঃ বড়ি, ক্রিম, এবং অস্ত্রপ্রচার, পুরুষাঙ্গের আকার বাড়ানোর প্রচেষ্টা চলে আসছে, তবে এর কার্যকারিতা নিয়ে তেমন কোনো সফল ফলাফল পাওয়া যায়নি। বরং, এসব পদ্ধতি অনেক সময় পুরুষের স্বাভাবিক যৌনক্ষমতা নষ্ট করে দেয়। তাই লিঙ্গের সাইজ কত হলে ভালো হয় বা পেনিস সাইজ কত হওয়া দরকার – এ বিষয়ে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে বিজ্ঞানসম্মত তথ্যের উপর নির্ভর করাই উত্তম।
পেনিসের আদর্শ সাইজ কত | পেনিসের সাইজ কত হওয়া উচিত
উত্তেজিত অবস্থায় পুরুষদের পেনিসের আদর্শ সাইজ কত?
সাধারণত পেনিসের দৈর্ঘ্য ৫.১ থেকে ৫.৯ ইঞ্চির মধ্যে হয়ে থাকে।
অনেকের ধারণা পেনিস বড় হলে স্ত্রীকে বেশি আনন্দ দেওয়া যায়, কিন্তু আসলে স্থায়িত্বই গুরুত্বপূর্ণ। সাধারণত স্থায়িত্ব ৭ থেকে ১০ মিনিট হয়ে থাকে।
পুরুষাঙ্গ একেবারে সোজা নয়, সাধারণত একটু বাঁকা থাকে।
পুরুষাঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হওয়াকে বড় ধরণের সমস্যা মনে করার দরকার নেই।
পুরুষাঙ্গ বড় করার জন্য কোন জাদুকরী তেল বা ঝাড় ফু সম্পূর্ণ বানোয়াট, তাই এমন ফাঁদে পড়বেন না।
পুরুষাঙ্গ বড় না হলেও নারীকে সন্তুষ্ট করা সম্ভব; মাত্র ৩ ইঞ্চি পেনিসই খুশি করতে যথেষ্ট।
পুরুষাঙ্গ অতিরিক্ত বড় হলে অনেক সময় নারীরা ব্যথা পায়, যা যৌন আতঙ্কে রূপ নিতে পারে।
প্রকৃত ছোট লিঙ্গের দৈর্ঘ্য ২.৭৬ ইঞ্চির কম হয়।
পুরুষাঙ্গের গোঁড়া চিকন, আগা মোটা বা বাঁকা হওয়া যৌন মিলনে কোনো সমস্যা সৃষ্টি করে না।
নিজ স্ত্রী ছাড়া অন্য কোথাও পুরুষাঙ্গ ব্যবহার করবেন না, এতে আপনি অনেক রোগ থেকে সুরক্ষিত থাকবেন।
Author: News Live
-
ছেলেদের “লি”ঙ্গ সাধারণত কত ইঞ্চি হলে মেয়েরা পরিপূর্ণ সুখ পায়
-
ডান হাতে ‘M’ চিহ্ন থাকলে যা হয়
জ্যোতিষশাস্ত্র মতে, ডান হাতে ‘M’ চিহ্ন থাকলে ব্যক্তি ভাগ্যবান হন, যা হৃদয়রেখা, মস্তিষ্করেখা ও জীবনরেখার সমন্বয়ে তৈরি হয় এবং নেতৃত্ব, সম্পদ ও বুদ্ধিমত্তার সাথে সাফল্য নির্দেশ করে; এই চিহ্ন থাকলে মানুষ সাধারণত আবেগগত ও বৌদ্ধিক স্তরে ভারসাম্যপূর্ণ, ক্যারিশমাটিক এবং জীবনে অনেক উচ্চতা লাভ করে।‘M’ চিহ্নের বৈশিষ্ট্য ও ফলাফল:- ভাগ্যবান: এই চিহ্ন থাকা ব্যক্তিরা সাধারণত অত্যন্ত ভাগ্যবান হন, এবং খুব কম মানুষের হাতে এটি দেখা যায়।
- নেতৃত্ব ও সম্পদ: এটি নেতৃত্ব, সম্পদ এবং সাফল্য লাভের ইঙ্গিত দেয়, যা ব্যক্তির স্থিতিস্থাপকতা ও প্রজ্ঞার ফল।
- ব্যালান্সড ব্যক্তিত্ব: ব্যক্তি আবেগ, বুদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্তরে ভারসাম্যপূর্ণ হন এবং ক্যারিশমার কারণে সম্মানিত হন।
- উচ্চাকাঙ্ক্ষী: এই চিহ্ন থাকলে ব্যক্তি জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে।
- সমন্বয়: ‘M’ চিহ্নটি মূলত হৃদয়রেখা, মস্তিষ্ক রেখা এবং জীবনরেখার মিলনস্থল থেকে তৈরি হয়, যা এই তিনটি রেখার সম্মিলিত প্রভাবকে নির্দেশ করে।
গুরুত্বপূর্ণ বিষয়:- হাতের রেখা নিয়ে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নয়; এটি বিশ্বাস-অবিশ্বাসের বিষয়।
- নিজের ভাগ্য নিজে গড়ার ওপর জোর দেওয়া উচিত, শুধুমাত্র হাতের রেখার ওপর নির্ভর করা উচিত নয়, এমন মতও প্রচলিত আছে
-
স্তনে ব্যথা হওয়ার কারণগুলো জানেন না অনেকেই
নারীদেহের একটি স্পর্শকাতর অঙ্গ স্তন। নানা শারীরিক জটিলতার সঙ্গে এটি সম্পর্কযুক্ত। নানা কারণে নারীর স্তনে ব্যথা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘মাস্টালজিয়া’ নামে পরিচিত। প্রায় সববয়সী নারীই এই সমস্যায় ভুগতে পারেন।
হালকা অস্বস্তি থেকে শুরু করে এই ব্যথা তীব্র ও তীক্ষ্ম হতে পারে। বেশিরভাগ নারীই স্তন ব্যথার ব্যাপারটিকে এড়িয়ে যান। খুব একটা গুরুত্ব দেন না কিংবা লজ্জায় লুকিয়ে রাখেন। অথচ এই অঙ্গটির ব্যথা একজন নারীর জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে।
স্তন ব্যথার নানা প্রকারভেদ রয়েছে। কেন এই ব্যথা হয়? স্তন ব্যথার লক্ষণ কী? চলুন এসম্পর্কিত তথ্য জেনে নিই এই প্রতিবেদনে-
স্তনে ব্যথার প্রকারভেদ:
ফ্রিকোয়েন্সি বা স্পন্দনহারের ওপর ভিত্তি করে, স্তন ব্যথাকে দুটি প্রধান বিভাগে ভাগ করা যায়:
১. চক্রাকার: এই ধরনের ব্যথার সঙ্গে মাসিক চক্র সম্পর্কিত। উভয় স্তনে এই ব্যথা হয়। প্রায়ই মাসিক বা পিরিয়ড শুরু হওয়ার কদিন আগে স্তন ব্যথা শুরু হয় এবং পিরিয়ড শুরু হওয়ার পর কমে যায়। ২০-৪০ বছর বয়সী নারীদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়।
২. অ-চক্রীয়: এমন ব্যথার সঙ্গে পিরিয়ডের কোনো সম্পর্ক নেই। যেকোনো স্তনে এই ব্যথা দেখা দিতে পারে। এটি ধ্রুবক বা বিরতিহীন হতে পারে। একই স্থানে ব্যথা হতে পারে আবার ছড়িয়ে যেতে পারে। আঘাত, অস্ত্রোপচারের হস্তক্ষেপ, সংক্রমণ ইত্যাদি কারণে স্তনে অ-চক্রীয় ব্যথা হতে পারে।
স্তনে ব্যথার লক্ষণ:
স্তনে ব্যথার নানা উপসর্গ রয়েছে। এর কিছু লক্ষণ হলো:
- স্তন অঞ্চলে কোমলতা বা ব্যথা
- জ্বালাপোড়া বা কাঁপার অনুভূতি
- স্তনে নিবিড়তা
- তীক্ষ্ণ ব্যথা
- স্তন ফোলা বা ভারী হওয়া
- অস্বস্তি যা বগল বা বাহুতে ছড়িয়ে পড়তে পারে
স্তনে ব্যথার কারণ:
১. হরমোনের ওঠা-নামার কারণে স্তনে ব্যথা হতে পারে:
স্তন ব্যথার সঙ্গে হরমোনের পরিবর্তনের সম্পর্ক রয়েছে। পিরিয়ডের সময় হরমোনের ওঠানামার কারণে স্তনে ব্যথা বা কোমলতা দেখা দিতে পারে, বিশেষ করে পিরিয়ডের আগে। কিশোরী মেয়েদের পিরিয়ড হওয়ার আগে ও পরে স্তনে হালকা ব্যথা হয়। দেহে হরমোনের পরিবর্তনের কারণেই এ ব্যথা হয়ে থাকে। এতে ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড শেষ হয়ে গেলে এ ব্যথা আর থাকে না।
এছাড়াও গর্ভাবস্থার প্রথম দিকে হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ব্যথা বা সংবেদনশীলতা হতে পারে। অনেকসময় মেনোপজের সময় হরমোনের মাত্রা কমে যাওয়ায় স্তনে ব্যথা হতে পারে। কিছুক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ বড়ি, পিল বা হরমোন থেরাপির কারণে স্তনে ব্যথা হতে পারে।
২. আঘাতের কারণে স্তনে ব্যথা হতে পারে:
আঘাতের কারণে কিংবা অন্য অন্য কারণেও স্তনে ব্যথা হতে পারে। বুকের পেশীতে চাপের কারণে এমন ব্যথা হতে পারে। আবার ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে স্তনের সংক্রমণ হতে পারে। যা স্তনে ব্যথা বা প্রদাহ সৃষ্টি করে।
৩. গর্ভধারণের সময় নারীদের স্তনে ব্যথা হতে পারে:
গর্ভকালীন গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করতে পারেন। সাধারণত গর্ভবতীর গর্ভাবস্থা তিন মাস চলাকালীন স্তনে ব্যথা হওয়া শুরু হয়। তখন স্তনের আকার বৃদ্ধি পায় এবং অনেক সময় স্তনের ওপর দিয়ে নীলশিরা দেখা যায়। কারণ তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হতে থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে। অনেকসময় নারীদের স্তনে প্রদাহজনিত সমস্যা হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে এমনটা হয়ে থাকে। গর্ভাবস্থায় এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ এই ব্যথা থেকে জ্বরও আসতে পারে। এমনটা হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
৪. স্তনে সিস্ট হলে ব্যথা হতে পারে:
স্তনের ভেতর এক ধরনের সিস্ট হতে পারে। এই সিস্টের ভেতর তরল জাতীয় পদার্থ থাকে যার নাম ব্রিজসিস্ট। স্তনের গ্রন্থি যখন বৃদ্ধি পায় তখন অনেকসময় এ সিস্ট দেখা দেয়। সিস্টের কারণে স্তনে ব্যথা হয়। এই সিস্টের আকার বৃদ্ধি পেলে স্তনে হাত দিলেও সিস্ট অনুভব করা যায়। এমনটা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
৫. স্তন্যদানের সময় ব্যথা হতে পারে:
মা হওয়ার পর সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও অনেকের স্তনে ব্যথা হয়ে থাকে। এজন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে ও পরে সব সময় স্তন পরিষ্কার করে নেওয়া ভালো। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস হওয়ার আশঙ্কা থাকে না। অনেক সময় স্তনে ঘা হয়ে থাকে যার কারণেও স্তনে ব্যথা হয়। স্তনের নিপল বা বোঁটায় ব্যাকটেরিয়া দেখা দিলে এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় ভাইরাস আক্রমণ করলে ব্যথা হতে পারে।
এছাড়াও বুকে ব্যথার একটি মারাত্মক কারণ হলো স্তন ক্যানসার। দীর্ঘদিন ধরে যদি স্তনে ব্যথা হয়, সেসঙ্গে স্তনে চাকা অনুভব করেন, স্তনের বোঁটা থেকে পুঁজ বের হয় তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।
(এই লেখাটি স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লেখা। এ বিষয়ে নিশ্চিত হতে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত)
-
৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর
পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ।
২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ পাবেন। অর্থাৎ কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর থেকে। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেসপিরিয়ড হবে অভিন্ন।
সার্কুলারে আরও বলা হয়, পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন চার শতাংশ সুদে তহবিল পেত। এখন পাবে তিন শতাংশ সুদে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে পাঁচ থেকে সর্বোচ্চ ছয় শতাংশ সুদে ঋণ দেবে।
এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদ হার হবে পাঁচ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সাড়ে পাঁচ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদে ছয় শতাংশ।
এছাড়া পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় বনায়ন (সামাজিক, সমন্বিত বা কৃষি), ছাদের কৃষি বা উল্লম্ব চাষ বা বাগান, বায়োফ্লক মাছ চাষ, জৈব চাষ, খাঁচায় মাছ চাষ, কেঁচো কম্পোস্ট সার উৎপাদনেও ঋণ দেবে ব্যাংকগুলো।