Author: News Live

  • নারী যৌনাঙ্গের ১০টি অবাক কথা, জানে না মেয়েরাও

    নারী যৌনাঙ্গের ১০টি অবাক কথা, জানে না মেয়েরাও

    নারী যৌনাঙ্গের ১০টি অবাক কথা, জানে না মেয়েরাও

    নারী যৌনাঙ্গের ১০টি অবাক কথা, জানে না মেয়েরাও

    নারী শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যোনি। এ শুধু যৌনাঙ্গ নয়, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা এই অঙ্গের। জানুন সে সম্পর্কে ১০টি বৈজ্ঞানিক তথ্য।

    স্ত্রী যৌনাঙ্গে থাকে আট হাজার নার্ভ। যেখানে পুরুষাঙ্গে মাত্র চার হাজার।

    স্ত্রী যৌনাঙ্গ প্রয়োজনে ২০০ শতাংশ বড় হতে পারে। সঙ্গম কিংবা সন্তান প্রসবের সময়ে এমনটা হয়ে থাকে।

    স্ত্রী যৌনাঙ্গের একটা অবাক-করা বৈশিষ্ট্য হল তা নিজে থেকেই পরিষ্কার হয়! বিভিন্ন গ্ল্যান্ড এই কাজ করে।

    চিকিৎসকরা বলেন, কেউ সাবান বা অন্য কিছু দিয়ে যোনি পরিষ্কার করলে তা প্রাকৃতিক ব্যবস্থাকে বিঘ্নিত করে।

    স্ত্রী যৌনাঙ্গের আকৃতি বদল হয়। সন্তান জন্ম দেওয়ার পরে তা স্পষ্ট বোঝা যায়।

    গবেষণা জানিয়েছে, মহিলারা হস্তমৈথুন করলে ঋতুকালীন যন্ত্রণা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়।

    প্রতিবার সন্তান জন্ম দিয়ে কমপক্ষে ছ’সপ্তাহ যৌনাঙ্গের বিশ্রাম প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা।

    সঙ্গমের সময়ে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের বড় বাধা কৌণিক অবস্থান। যোনির শারীরিক অবস্থান ১৩০ ডিগ্রি কোণ করে।

    সমীক্ষায় জানা গিয়েছে, প্রতিটি যোনির গন্ধ আলাদা আলাদা। এর কারণ গ্ল্যান্ড থেকে নিঃসৃত রস এবং আলাদা আলাদা ব্যাক্টেরিয়ার অবস্থান।

    ইংরেজি ‘ভ্যাজাইনা’ শব্দটি আদতে লাতিন। অর্থ— তরোয়ালের খাপ।

  • নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

    নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

    রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলো।

    একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

  • ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

    ফের ৮ ডিগ্রিতে নামতে যাচ্ছে তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

    কনকনে শীতের দাপট কমে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ছেয়ে থাকছে চারপাশ। সেই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ ডিগ্রির ঘরে। এই অবস্থায় চলতি ফেব্রুয়ারিতে আবারও ৮ ডিগ্রির ঘরে নামতে যাচ্ছে তাপমাত্রা। সেই সঙ্গে এ মাসে হানা দিতে পারে বজ্র ও শিলাবৃষ্টিও।

    ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে রোববার (১ ফেব্রুয়ারি) এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

     

    এদিকে চলতি মাসের শেষের দিকে অন্তত ২ দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    অন্যদিকে চলতি ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এছাড়া এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

    এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাপ্ত নিম্নবর্ণিত লোগো সব ধরনের পত্র যোগাযোগে (পত্রের উপরে ডান পাশে) ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।