Author: News Live

  • আংশিকভাবে চলতি মাসেই নতুন পে-স্কেল কার্যকর হবে

    আংশিকভাবে চলতি মাসেই নতুন পে-স্কেল কার্যকর হবে

    সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে এখন এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ দেওয়া হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে আগামী ১ জুলাই ২০২৬ থেকে, অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকে। চলতি মাস থেকেই আংশিকভাবে নতুন বেতন কাঠামো চালুর জন্য বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

    সরকার এই প্রস্তুতি নিচ্ছে যাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

    অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে সামান্য কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় আনা হয়েছে। পরিচালন ব্যয় বেড়ে ৫ লাখ ৬৩ হাজার কোটি টাকা হলেও উন্নয়ন খাতের বাজেট কমিয়ে ২ লাখ কোটি টাকা করা হয়েছে। ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি ও ব্যাংক একীভূতকরণের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বৃদ্ধির কারণে এই পরিবর্তন আনতে হয়েছে।

    আরও পড়ুন

    ১৫ বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
    পে-কমিশনের প্রতিবেদন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই প্রতিবেদন সরকারকে হস্তান্তর করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন পাওয়ার পর নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

    বিজ্ঞাপন
    সরকারি চাকরিজীবীদের জন্য এটি স্বস্তির সংবাদ, যাদের বেতন ও ভাতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রয়োজন ছিল সংস্কার ও উন্নয়ন।

     

  • নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

    নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য দলের প্রতি সহযোগিতার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার ৩ বিএনপি নেতাকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    বিজ্ঞাপন
    শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ” মার্কার প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনী কার্যক্রম না চালানো এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রতি সহযোগিতার জন্য তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, মো. হারুন দফাদার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মো. জামাল মোল্লা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি, মো. সহিদ বেপারী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।

    আরও পড়ুন

    নির্বাচনে প্রার্থী হওয়ায় মসজিদের খতিবকে অব্যাহতির অভিযোগ
    উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন নিশ্চিত করেছেন যে, বহিষ্কারের কাগজ প্রত্যেক নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন
    তবে বহিষ্কৃত ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার জানান, এ-সংক্রান্ত কোনো কাগজ এখনো আমি হাতে পাইনি।

     

  • কে পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

    কে পড়াবেন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

    সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

    বিজ্ঞাপন
    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    আরও পড়ুন

    আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
    নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলেও জানিয়েছেন শেখ আব্দুর রশিদ।

    বিজ্ঞাপন

    এ ছাড়া নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

     

  • এমপিদের বেতন কত টাকা?

    এমপিদের বেতন কত টাকা?

    নতুন সংসদ গঠনের সঙ্গে সঙ্গে জানানো হলো, বাংলাদেশে সংসদ সদস্যদের (এমপিদের) বেতন ও সুবিধাসমূহ কেমন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশিত হয়েছে। সংসদ সদস্যদের বেতন ও ভাতা ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী নির্ধারিত, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত হয়েছে।

    বিজ্ঞাপন
    নিয়ম অনুযায়ী: মূল বেতন ৫৫,০০০ টাকা, নির্বাচনী এলাকা পরিচালনার ভাতা ১২,৫০০ টাকা,আপ্যায়ন ভাতা ৫,০০০ টাকা,  পরিবহন ভাতা ৭০,০০০ টাকা (জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ), অফিস খরচ ভাতা ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা,বিবিধ খরচ ভাতা ৬,০০০ টাকা।

    সাংসদদের জন্য আরও রয়েছে বিশেষ সুবিধা: গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে আমদানির সুযোগ। দায়িত্বকাল শেষ হলে আবার নতুন গাড়ি নেওয়া যায়। অভ্যন্তরীণ ভ্রমণে বছরে সর্বোচ্চ ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প ট্রাভেল পাস। দায়িত্বকালীন দৈনিক ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা৭৫ টাকা , সংসদীয় বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা ৮০০ টাকা, যাতায়াত ভাতা ২০০ টাকা।

    চিকিৎসা সুবিধা: সংসদ সদস্য ও পরিবারের জন্য সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসাভাতা। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে ১০ লাখ টাকা সরকারি বীমা। বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ। টেলিফোন সুবিধা মাসিক ৭,৮০০ টাকা সরকারি খরচে কল ও ভাড়া।

    আরও পড়ুন

    নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সোমবার
    উল্লেখযোগ্য, সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলোসংসদ সদস্যরা যে ভাতাগুলো পান, সেগুলো আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায়, সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে।